14/10/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কুমিল্লা তথা সারা দেশের অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন, আল্লামা শাইখুল হাদিস নুরুল হক সাহেব আর আমাদের মাঝে নেই।
তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম ও হাজারো আলেমের উস্তাদ। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহান আল্লাহ তাআলা মরহুমের সকল নেক আমল কবুল করুন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।
জানাজার নামাজ:
আজ বুধবার বেলা ১১টায়
সুয়াগাজী টি.আই. হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।