সংস্থার ধরনঃ এটি সম্পূর্নভাবে একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সেচ্ছাসেবী সমাজকল্যানমূলক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংস্থা। এক বা একাধিক বিষয়ের বা বিভিন্ন কার্যক্রমের সমন্নয়ে সমাজসেবামূলক ও মানব হিতৈষী সংস্থা।
এই প্রতিষ্ঠান নিজ এবং প্রতিবেশী গ্রামের মানুষদের কল্যানে স্বচ্ছতার সাথে কাজ করতে বদ্ধপরিকর।গাজিমুড়া এবং তাঁর প্রতিবেশী গ্রামের মানুষ এবং তাঁদের আত্মীয়স্বজন মূলত এই ফাউন্ডেশনের সদস্য-সদস্যা হবেন। তবে অন্য যেকোন এলাকার হৃদয়বান মানুষও সদস্য হতে পারবেন যদি তিনি এই এলাকার মানুষের জন্য কোন দান করেন।
১। স্কুল, কলেজ অথবা মাদ্রাসায় পড়ে কিংবা পড়তে চায় এমন গরীব ও অসহায় ছেলে-মেয়েদের সুশিক্ষিত হতে সহায়তা করা। এক্ষেত্রে skoolUP-স্কুলআপ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। https://www.facebook.com/skoolup
২। শিক্ষিত বেকার যুবক-যুবতিদের আত্মকর্মসংস্থান এবং অন্যত্র কর্মসংস্থানের উদ্দেশ্যে নানা রকম অনলাইন এবং অফলাইন ট্রেইনিং/ওয়ার্কশপ এর ব্যবস্থা করা। এক্ষেত্রেও skoolUP-স্কুলআপ ভূমিকা রাখবে ইনশাল্লাহ।
৩। গ্রামের মানুষদের নিয়ে সমবায় ভিত্তিক নানা ধরনের ব্যবসা চালু করা বা তরুন উদ্যোক্তা তৈরী করা কিংবা যৌথ মালিকানা প্রতিষ্ঠান তৈরী করা যাতে নিজ এবং প্রতিবেশী গ্রামে কর্মচঞ্চলতা তৈরী হয় এবং অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসে। এটাতে অনেক শিক্ষিত যুবক-যুবতীর হতাশা ঘুচবে ইনশাল্লাহ। আল্লাহ সহায় হলে, এক্ষেত্রে আমাদের সামাজিক সংগঠন উদ্যোক্তা পরিবার বাংলাদেশ সার্বিক সহযোগীতা করবে। https://www.facebook.com/groups/uddoktaporibarbangladesh
৪। সমাজের নানাবিধ অবক্ষয় এবং বিশৃংখলা রোধে অর্থাৎ চুরি, ডাকাতি, ইভ টিজিং, কুসংস্কার, ধর্মীয় অবমাননা, দূর্নীতি, রাহাজানী, পারস্পরিক দ্বন্দ্ব এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সর্বদা কর্তৃপক্ষকে সাহায্য করা। এক্ষেত্রে গ্রামের শিক্ষিত ভাই-বোন এবং বয়োজেষ্ঠ্যরা সাহায্য করবেন বলে আমাদের বিশ্বাস।
৫। যেকোন ধরনের প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো অর্থাৎ প্রয়োজন হলে খাবার, পূনর্বাসন এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করা এবং সর্বদা কর্তৃপক্ষকে সাহায্য করা।
৬। সমাজে সুন্দর পরিবেশ বজায় রাখতে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা বা করতে সহায়তা করা। যেমনঃ পরিস্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষ রোপন, বাল্য বিবাহ, বহুবিবাহ ও শিশু নির্যাতন রোধ, পানি, বিদ্যুত, রাস্তা মেরামত, পয়ঃনিষ্কাশন, মাদকের কুফল, পরিবেশ দূষণ রোধ, দূর্যোগ মোকাবেলা, ইত্যাদি বিষয়ে সামাজিক ভাবে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা। প্রয়োজনে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করা।
৭। গ্রামে বিভিন্ন ধরণের খেলাধুলা ও শিল্প-সংকৃতি চালু রাখা যাতে ছোট ছেলে-মেয়েরা এবং উঠতি (বয়ঃসন্দিকাল) বয়সের ছেলে-মেয়েরা বিপথগামী না হয়। এক্ষেত্রেও গ্রামের শিক্ষিত এবং বয়োজেষ্ঠ্যদের সাহায্য সহযোগীতা প্রয়োজন।
৮। সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি বা শিক্ষা সহায়তা প্রদান যা ভবিষ্যতে আয় করে ফেরৎযোগ্য যাতে এই ফাউন্ডেশন তাঁর কার্যক্রম চলমান রাখতে পারে।
৯। অসুস্থ্য, বয়স্ক, বিকলাঙ্গসহ যাদের পরিবার এর উপার্জনক্ষম কোন ব্যাক্তি থাকবে না তাঁদের আর্থিক সহায়তা করা। কোন ধরণের সূদ বা লভ্যাংশ ছাড়া এটি ফেরতযোগ্য। কারণ গ্রহীতার আত্মসম্মান এবং সামাজিক-অর্থনৈতিক দিক ব্যালেন্স করে এই ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করবে।
১০। বিবিধ অর্থাৎ আমাদের মূল বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে অন্য যেকোন বিষয় গ্রামের সুধীজনদের মতামতের ভিত্তিতে বৃহত্তর সার্থে অন্তর্ভূক্ত হতে পারে।