Homna Enlightened Professional Association

Homna Enlightened Professional Association আমরা হোমনার, হোমনা আমাদের

কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্যামপুর গ্রামের মরহুম মতিউর রহমান সাহেব এর সুযোগ্য সন্তান ও হোমনা উপজেলার পেশাজীবী সংগঠনের...
05/05/2026

কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্যামপুর গ্রামের মরহুম মতিউর রহমান সাহেব এর সুযোগ্য সন্তান ও হোমনা উপজেলার পেশাজীবী সংগঠনের সিনিয়র সদস্য জনাব মোঃ ছুফি উল্লাহ স্যার পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন হওয়ায় হোমনা উপজেলার পেশাজীবীদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।

30/12/2025

একজন প্রসূতি মায়ের জন্য জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ
AB- (এবি নেগেটিভ) রক্ত প্রয়োজন 🚨

রক্তের গ্রুপ: AB- (এবি নেগেটিভ)
রক্তের পরিমাণ: ০৫ ব্যাগ
রোগীর সমস্যা: সিজারিয়ান অপারেশন
সময়: শুক্রবার
রক্তদানের স্থান: কল্যানপুর ইবনে সিনা হাসপাতাল, ঢাকা
যোগাযোগ: 01721557003

https://forms.gle/i8sviJW3SAKAFZE68
20/12/2025

https://forms.gle/i8sviJW3SAKAFZE68

জরুরি ঘোষণা, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পূর্তি উদযাপন উপলক্ষে সকলের .....

https://forms.gle/C6DGKg8U19DGeLJY9গুগল ফরম টি পূরন করে আমাদের সাথে থাকুন।
14/11/2025

https://forms.gle/C6DGKg8U19DGeLJY9
গুগল ফরম টি পূরন করে আমাদের সাথে থাকুন।

"জীবন বাঁচাতে সহযোগীতা করতে চান? তাহলে মুমূর্ষ রোগীকে করুন রক্তদান।" সম্মানিত সিনয়র/জুনিয়র... আসসালামু আলাইকুম, আস.....

শুভেচ্ছা ও অভিনন্দনকুমিল্লা জেলার হোমনা উপজেলার গর্ব, মাথাভাঙ্গা ইউনিয়নের  জয়দেবপুর গ্রামের কৃতি সন্তান জনাব মেজর জেনারে...
14/10/2024

শুভেচ্ছা ও অভিনন্দন
কুমিল্লা জেলার হোমনা উপজেলার গর্ব, মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের কৃতি সন্তান জনাব মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন। ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক নিয়োগ পাওয়ায় হোমনা উপজেলার সকল শ্রেনীর পেশাজীবীদের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

24/08/2024

ফেইসবুক গ্রুপ
এক টুকরো হোমনা এবং
Voce Of Comilla যাহাতে হোমনা উপজেলার সকল শ্রেনীর কৃতি সন্তানদের দ্বারা সেবামুলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওনারা বন্যা কবলিত এলাকার জন্য নিজ উদ্যোগে যেই মহান দায়িত্ব নিয়েছেন তাদের এই কার্যক্রম ইতিহাস হয়ে থাকবে। সকল শ্রেনীর পেশাজীবিদেরকে নিজ নিজ সাধ্যমত তাদের পাশে থেকে সার্বিক সহায়তা করার জন্য আহবান করছি।

২৫ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা-মা তো...
05/06/2024

২৫ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা-মা তো ভীষণ খুশি। ঠিক দুই মাস আগে নতুন এপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটাও বেশ ভাল ফেভার করেছে। বছর বছর চাকুরীতে পদন্নোতি পাচ্ছে। বেতনও বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি-গাড়ি সব কিনে ফেলল। সংসারে যেন আনন্দের বন্যা বইছে।

সেই সুবাদে রিয়াজ বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্নীয়-স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হৈ-হুল্লোর আর খাওয়া দাওয়ায় রিয়াজ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংশায় পঞ্চমুখ।

সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে,ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিং এ যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগল। রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে।
রিয়াজ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা। স্ত্রীর নামে ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অংকের ডি.পি.এস আর এফ.ডি.আর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে-ভাতে।

চার মাস পরের কথা। গাড়ি এক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাত। রিয়াজ যতদিন চালিয়েছে ধীরে সুস্হ্যেই চালিয়েছে। কোন সমস্যা হয় নাই। ড্রাইভারেরর বেসামাল গতি এদূর্ঘটনার বড় একটা কারন। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি আর এখন তো সবই শেষ হয়ে গেল।

সারা বাড়িজুড়ে শোকের মাতম। স্ত্রী, সন্তান, মামা-বাবা, আত্নীয়স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে। রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউ মাউ করে কাঁদছে। এত সুখের সংসারটা ভেঙ্গে খান খান হয়ে গেল।

রিয়াজের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মত দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাযা পড়ানো হবে। মৃত রিয়াজ সবার আহাজারী,আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসল, জানাযা পড়ানো হলো। কবর দেয়া হলো। কবর হতে হতে রাত প্রায় ১২ টা বেজে গেলো। সবাই ফিরে গেছে, এখন কবরস্হানে আর কেউ নেই।

দুইজন ফেরেশতা এসে মুখ গোমড়া করে রিয়াজকে কিছু প্রশ্ন করতে লাগল। তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওয়ানা হলো। অর্ধ-আসমানে পৌছানোর পর আওয়াজ আসল, থামো,এর আত্না আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনও শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহনযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল। রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছে আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙ্গে ফেল,ছেলেমেয়েদের সমস্ত ডি.পি.এস আর এফ.ডি.আর ভেঙ্গে ফেল আমি আর এ যন্ত্রনা সহ্য করতে পারছি না। কিন্তু না, রিয়াজের চিৎকার কারও কাছে পৌছাল না।

এভাবে ৬ মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুন কষ্টে রিয়াজ আফসোস করতে লাগল। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি আর আজ আমার কোন মুল্য নাই। ৬ মাস হয়ে গেল এখনও আমার আত্না গ্রহনযোগ্যতা পেল না, আর কোনদিন পাবে কিনা তাও জানি না। রিয়াজ কাঁদতে লাগল।

আসরের আযানের শব্দে রিয়াজের ঘুম ভাঙ্গল। এতক্ষন রিয়াজ স্বপ্ন দেখছিল। ঘেমে একাকার হয়ে গেছে। রিয়াজ উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয় মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো এ দুনিয়াতে কেউ কারো নয়।
প্রতিজ্ঞা করল, আর কোন ঋণ নয়।

সমাপ্ত
পোস্ট টা ভালো লাগলে শেয়ার করতে পারেন ❤️

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা। আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হ...
05/06/2024

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা।
আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻

একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:

১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেকো।

হোমনা উপজেলার নবনির্বাচিতচেয়ারম্যানভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।
05/06/2024

হোমনা উপজেলার নবনির্বাচিত
চেয়ারম্যান
ভাইস চেয়ারম্যান এবং
মহিলা ভাইস চেয়ারম্যান কে
জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্যামপুর গ্রাম ৭ নং ভাষানিয়া ইউনিয়ন হোমনার কৃতি সন্তান প্রিয় সুফি উল্লাহ ভাই অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদোন...
08/05/2024

শ্যামপুর গ্রাম ৭ নং ভাষানিয়া ইউনিয়ন হোমনার কৃতি সন্তান প্রিয় সুফি উল্লাহ ভাই অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদোন্নতি পাওয়ায় হোমনা উপজেলার পেশাজীবিদের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

মোঃ শাহ্ আলম, পুলিশ পরিদর্শক(নিঃ),সিআইডি, নোয়াখালী। গ্রাম-মঙ্গলকান্দি,থানা-হোমনা, জেলা-কুমিল্লা, মোবাইল নং-০১৮১৪৪৮২৮৬৪ (...
14/01/2024

মোঃ শাহ্ আলম,
পুলিশ পরিদর্শক(নিঃ),
সিআইডি, নোয়াখালী। গ্রাম-মঙ্গলকান্দি,থানা-হোমনা, জেলা-কুমিল্লা,
মোবাইল নং-০১৮১৪৪৮২৮৬৪ (ইমু ও হোয়াটস্ অ্যাপসহ)

Address

Homna
Cumilla
3546

Telephone

+8801721557003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homna Enlightened Professional Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share