03/07/2026
বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির
ছানি রোগী বাছাইকরণ ও প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।
স্থান : মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়
মহেশপুর, বরুড়া, কুমিল্লা।
তারিখ : ১৪ জুলাই ২০২৬, রোজঃ মঙ্গলবার
সময় : সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
★ সব বয়সের সব ধরনের চক্ষু রোগীর চিকিৎসা করা হবে।
★ অপারেশনযোগ্য রোগীদের চক্ষু হাসপাতালের গাড়িতে করে ঐ দিনই কুমিল্লা নিয়ে যাওয়া হবে।
★ অপারেশন রোগীর কুমিল্লায় যাওয়া-আসা, থাকা-খাওয়া, সেবা-যত্ন, ঔষধ ও চশমা প্রদান করা হবে।
★ সাধারণ রোগীদেরকে বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হবে।
★ বিশেষ আকর্ষণ : ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন, লেন্স সংযোজনসহ (যাতায়াত, থাকা-খাওয়া, ঔষধ ও চশমাসহ প্রদান করা হবে।)
★ প্রত্যেক ছানি অপারেশন রোগীর জন্য মোবাইল নম্বর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন।
★ অপারেশন করতে আগ্রহী পুরুষদের জন্য একটি পরিষ্কার লুঙ্গি এবং মহিলাদের জন্য একটি শাড়ি কাপড় নিয়ে আসিবেন।
যোগাযোগ :
মোঃ শাহ জাহান, প্রোগ্রাম অফিসার
মোবাইল : ০১৭৭৬-৩৯২৯৩০, ০১৯১২-৮১৬৩০৫।
সার্বিক ব্যবস্থাপনায়
আবুল কালাম ফাউন্ডেশন
ধনুয়াখলা, শরৎনগর, আদর্শ সদর, কুমিল্লা।
পরিচালনায়
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা
চক্ষু হাসপাতাল, শংকরপুর, আলেখারচর বিশ্বরোড, (কোকা কোলা ও ব্র্যাক অফিসের মাঝে) কুমিল্লা।