জাগ্রত প্রজন্ম কুমিল্লা

জাগ্রত প্রজন্ম কুমিল্লা সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় এতিমদের পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য।
(6)

নাম: জাগ্রত প্রজন্ম কুমিল্লা

ভিত্তি: অরাজনৈতিক সেবামূলক সংগঠন

স্লোগান: ভালো কাজে সবার পাশে

স্থাপিত: ২১ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ

প্রতিষ্ঠাতা: সাহাদাত হোসেন মিলন ( 𝗳𝗯.𝗰𝗼𝗺/𝗠𝗶𝗹𝗼𝗻𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 )

আমাদের লক্ষ্য উদ্দেশ্য:

১: অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও আর্থিক সহযোগিতা করা।

২: দেশ ও সমাজের স্বার্থে উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা।

৩: আমাদের কার্যক্রমে

র মাধ্যমে সকলের মানবতা জাগ্রত করা। "জাগ্রত প্রজন্ম কুমিল্লা" সংগঠনের মূল উদ্দেশ্য।

তবে এসবের বাইরে নিয়মিত রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান, মসজিদ–মাদ্রাসায়, এতিমখানায় প্রয়োজনীয় আসবাব কিনে দেওয়াসহ বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামুখী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে "জাগ্রত প্রজন্ম কুমিল্লা" সংগঠনের একঝাঁক তরুণ জাগ্রত প্রজন্ম।

শুভ জন্মদিন মানবতার ফেরিওয়ালা Milon Shahadat Hossen ভাই, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালকজাগ্রত প্রজন্ম কুমিল্লা।দ...
24/08/2025

শুভ জন্মদিন মানবতার ফেরিওয়ালা Milon Shahadat Hossen ভাই, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক
জাগ্রত প্রজন্ম কুমিল্লা।

দেশের বাইরে থেকেও পথশিশু, এতিম ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনার প্রতিষ্ঠিত সংগঠন জাগ্রত প্রজন্ম কুমিল্লা পাঁচ বছরের কম সময়ে দেশের বিভিন্ন জেলায় ৭৯টি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৬,৫০০+ অসহায় মানুষকে সহায়তা করেছে, পাশাপাশি মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও বন্যাকবলিত পরিবারের পাশে থেকেছে।

মানবতার সেবায় আপনার এই নিরলস প্রচেষ্টা আল্লাহ কবুল করুন এবং আপনার জন্য আরও সহজ করে দিন। এগিয়ে যান সবসময় মানবতার পথে। আমরা দোয়া ও ভালোবাসা নিয়ে আছি আপনার সঙ্গে।

#জাগ্রত_প্রজন্ম_কুমিল্লা ❤️ #ভালো_কাজে_সবার_পাশে

সংগঠনের ৭৯তম কার্যক্রম !!বাবা মায়ের সঙ্গে বসে ইফতার খাওয়ার মত সুখের মুহূর্ত যাদের জীবনে খুব কম, তাদের নিয়ে "জাগ্রত প্রজন...
27/03/2025

সংগঠনের ৭৯তম কার্যক্রম !!

বাবা মায়ের সঙ্গে বসে ইফতার খাওয়ার মত সুখের মুহূর্ত যাদের জীবনে খুব কম, তাদের নিয়ে "জাগ্রত প্রজন্ম কুমিল্লা" পরিবারের ইফতার আয়োজন।

সারাদিন রোজা রাখার পর এক বোতল ঠান্ডা পানি যেমন প্রশান্তি দেয়, তার চেয়ে বেশি প্রশান্তি দেয় এই বাচ্চা গুলার হাসি৷ তাইতো আমরা ছুটে যায় বিভিন্ন এতিমখানায় ও বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের কাছে।

আলহামদুলিল্লাহ কুমিল্লা সিটি করপোরেশনে অবস্থিত তানযীমুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা‘র কোরআন পাখিদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

মহান রাব্বুল আলামিন তাঁর হাবীব (স.) এর উসিলায় সকলের দান-সাদকা কে কবুল করুন।

#প্রজন্ম_প্রজন্ম_কুমিল্লা ✊ #ভালো_কাজে_সবার_পাশে

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when জাগ্রত প্রজন্ম কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাগ্রত প্রজন্ম কুমিল্লা:

Share