27/07/2026
একসময় মানবিক বক্সগঞ্জের মাঠ পর্যায়ের প্রতিটি কার্যক্রমের অন্যতম ভরসা ছিলেন শাখাওয়াত শুভ, এম এ এইচ রনি , মোহাম্মদ শামীম সহ আরো কয়েকজন।
সময়ের প্রয়োজনে ২০২২ সালে শাখাওয়াত শুভ, ২০২৩ সালে এম এ এইচ রনি এবং আজ মোহাম্মদ শামীম দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন। জীবনের নতুন অধ্যায় শুরু হলেও মানবিক বক্সগঞ্জে তাদের অবদান কখনো মুছে যাওয়ার নয়।
তাদের অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সত্যিই অপূরণীয়।
দোয়া ও শুভকামনা রইল তোমাদের নতুন জীবনের জন্য। যেখানে থাকো, ভালো থেকো। মানবিক বক্সগঞ্জ সবসময় তোমাদের আপনজন হিসেবেই মনে রাখবে।