Power Of Victory 24

Power Of Victory 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Power Of Victory 24, Youth Organization, Cumilla Tawnhall, Cumilla.

২৪শের বিজয়ের শক্তিকে বুকে ধারণ করে কাজ করা একটি ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম। PV- নারী ও শিশু শিক্ষা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, যুব ক্ষমতায়নের লক্ষ্যে তরুণদের সৃজনশীল কাজে দক্ষ করতে, নেতৃত্ব ও প্রতিভা বিকাশে ট্রেনিং দিয়ে সমাজ পরিবর্তনে উৎসাহিত করছেন☀️

06/06/2025

প্রিয় সুধী,

পবিত্র ঈদুল আযহার পুণ্যময় উপলক্ষে Power Of Victory 24 পক্ষ থেকে আপনাকে ও আপনার প্রিয় পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

ত্যাগ ও কোরবানির মহিমায় ভাস্বর এই দিন আমাদের শিক্ষা দেয় সহানুভূতি, ধৈর্য ও ন্যায়ের পথে অটল থাকার প্রেরণা।
আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিই পরস্পরের সঙ্গে—ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসায় মিলিত হই সকলে।

এই ঈদ বয়ে আনুক আপনার জীবনে অফুরন্ত শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ।
ভালো থাকুন, সুস্থ থাকুন—সবার সঙ্গে ভাগ করে নিন ঈদের আনন্দ।

ঈদ মোবারক! 🌙

শুভেচ্ছান্তে ~
মোঃ দেলোয়ার হোসেন
চেয়ারম্যান - পাওয়ার অফ ভিক্টোরি ২৪

রোজাদার পথচারীদের মাঝে Power Of Victory 24 এর উদ্যোগ ইফতার উপহার☀️ তারুণ্যের বিপ্লবী সামাজিক সংগঠন পাওয়ার অব ভিক্টরি ২৪ ...
08/03/2025

রোজাদার পথচারীদের মাঝে Power Of Victory 24 এর উদ্যোগ ইফতার উপহার☀️

তারুণ্যের বিপ্লবী সামাজিক সংগঠন পাওয়ার অব ভিক্টরি ২৪ পবিত্র রমজান মাস উপলক্ষে অর্ধ শতাধিক রোজাদারের মাঝে ৬ষ্ঠ রমজানে ইফতার বিতরণ করেন।

২৪শের গণ-অভ্যুত্থানকে বুকে ধারণ করা সংগঠন Power Of Victory 24 তে স্বাগতম☀️সার্বভৌমত্ত্ব রক্ষায় বিপ্লবী ছাত্র-জনতাকে সাথে...
10/01/2025

২৪শের গণ-অভ্যুত্থানকে বুকে ধারণ করা সংগঠন Power Of Victory 24 তে স্বাগতম☀️
সার্বভৌমত্ত্ব রক্ষায় বিপ্লবী ছাত্র-জনতাকে সাথে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও দেশকে সমুন্নত রাখার অঙ্গিকার নিয়ে এবং ক্লিন-গ্রিণ তারুণ্যের কুমিল্লা সিটি গড়তে আজই যুক্ত হোন।

আজই রেজিস্ট্রেশন করুন:-
https://forms.gle/jwLxJvZFxUruiLDz7

পরিবেশ উদ্ভাবনী সামিট এন্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৪ এ Power Of Victory 24 কে রিপ্রেজেনটেটিভ করতে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যা...
29/12/2024

পরিবেশ উদ্ভাবনী সামিট এন্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৪ এ Power Of Victory 24 কে রিপ্রেজেনটেটিভ করতে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সামিটে অংশগ্রহণ করেন পাওয়ার অব ভিক্টরি-২৪শের অন্যতম যোদ্ধা তাহসিনুল ইসলাম।

উক্ত সামিটে প্রযুক্তি উদ্ভাবন, কৃষি খাতের উন্নতি সহ ক্লাইমেট বিষয়ে নানান আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শীতের মধ্যে আমরা যখন শীতের আমেজ উপভোগ করি, তখন একশ্রেণীর নিন্মবিত্ত সুবিধাবঞ্চিত মানুষ শীতে কাতরাতে থাকে তাই Power Of Vi...
25/12/2024

শীতের মধ্যে আমরা যখন শীতের আমেজ উপভোগ করি, তখন একশ্রেণীর নিন্মবিত্ত সুবিধাবঞ্চিত মানুষ শীতে কাতরাতে থাকে তাই Power Of Victory 24 এর উদ্যোগে প্রায় ৫০জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাওয়ার অব ভিক্টরি-২৪ এর চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক, কার্যনির্বাহী কমিটির সদস্য, জনাব দেলোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন পাওয়ার অব ভিক্টরি'র সদস্যগণ💗❣️

Power Of Victory 24 এর পক্ষ থেকে আজ কুরআনের পাখিদের মাঝে কম্বল উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ☀️🌟
23/12/2024

Power Of Victory 24 এর পক্ষ থেকে আজ কুরআনের পাখিদের মাঝে কম্বল উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ☀️🌟

Power Of Victory 24 এর প্রথম অফিসিয়াল মিটিংয়ে এডভাইজার হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল সা...
10/11/2024

Power Of Victory 24 এর প্রথম অফিসিয়াল মিটিংয়ে এডভাইজার হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও সাবেক পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং তারুণ্যের অহংকার জনাব সহিদ উল্লাহ মিয়াজি সাহেবকে পাওয়ার অব ভিক্টরি-২৪ এর চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে যুক্ত করা হয়।

আমাদের প্রথম আলোচনা সভায় শীতকে কেন্দ্র করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বেশকিছু প্রজেক্ট ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। উক্ত মিটিংয়ে পাওয়ার অব ভিক্টরি-২৪ এর ৪ সদস্য বিশিষ্ট প্রশাসন বিভাগও গঠন করা হয়।

উক্ত মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ❤️❤️

জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৬৪ জেলার ৬৪টি খাল/জলাশয় পরিচ্ছন্ন করণ অভিযানে  #জেলা_প্রশাসন_কু...
09/11/2024

জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৬৪ জেলার ৬৪টি খাল/জলাশয় পরিচ্ছন্ন করণ অভিযানে #জেলা_প্রশাসন_কুমিল্লা এর আহ্বানে যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা সাথে সাড়া দিয়ে কুমিল্লা জেলার প্রায় ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে রামপাল খাল পরিচ্ছন্ন করে।

আপনিও আসুন আমাদের তরুণদের পাশে দাঁড়িয়ে এগিয়ে চলুন পরিচ্ছন্ন বাংলাদেশের লক্ষ্যে।

এসো! এতিম শীতার্তদের পাশে দাঁড়াই☀️আমরা এই বছর প্রায় ৬শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে কাজ করছি তাই আপনিও আপনার ...
03/11/2024

এসো! এতিম শীতার্তদের পাশে দাঁড়াই☀️

আমরা এই বছর প্রায় ৬শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে কাজ করছি তাই আপনিও আপনার জায়গা থেকে আর্থিক সহযোগিতা করে এগিয়ে আসুন।

অনুদান পাঠাতে চাইলে-
বিকাশ ও নগদ:- 01835346094 ☀️
অনুদান পাঠানোর শেষ সময়:- ১/১২/২৪ইং

আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

Power Of Victory 24 সেচ্ছাসেবী সংগঠনে স্বাগতম 🎉🎊শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র গণ-অভ্যুত্থানের বীর শহীদদের। ২য় ...
30/10/2024

Power Of Victory 24
সেচ্ছাসেবী সংগঠনে স্বাগতম 🎉🎊
শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র গণ-অভ্যুত্থানের বীর শহীদদের।

২য় স্বাধীনতার সার্বভৌমত্ত্ব রক্ষায় বিপ্লবী ছাত্র-জনতাকে সাথে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও দেশকে সমুন্নত রাখার অঙ্গিকার নিয়ে
ক্লিন-গ্রিণ তারুণ্যের কুমিল্লা সিটি গড়তে আজই যুক্ত হোন।

আজই রেজিস্ট্রেশন করুন:-
https://forms.gle/jwLxJvZFxUruiLDz7

Address

Cumilla Tawnhall
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Power Of Victory 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share