07/10/2025
#পরিদর্শন- #চৌফলদন্ডী #জনপদ
সিইএইচআরডিএফ টীমের চৌফলদন্ডীর উত্তর রাখাইন পাড়ার জনপদ পরিদর্শন।
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর একটি টীম আজ কক্সবাজার জেলার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর রাখাইন পাড়া এলাকার বিভিন্ন জনপদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় সংগঠকবৃন্দ ও স্থানীয় জনগোষ্ঠীর মানুষ উপস্থিত ছিলেন ।
পরিদর্শন টীমটি এসময় অঞ্চলটির নানা জনপদ, গ্রাম, মহল্লা ও জায়গা পরিদর্শন করেন। তারা এ অঞ্চলের কৃষি, সেচ, চাষাবাদ, পরিবেশ, জলবায়ু, উন্নতি ও সংকট ইত্যাদি পর্যবেক্ষণ করেন। বিভিন্ন নদী, জলাশয়, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত সংকট ও সম্ভাবনা বিষয়েও টীম এসময় স্থানীয়দের কথা শুনেন।
অঞ্চলটির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা বিষয়ে সম্যক জানতে টীম এসময় স্থানীয় জনগণ, কৃষক, ব্যবসায়ী ও তরুণদের সাথে মতবিনিময় করেন।
সিইএইচআরডিএফ টীম এসময় এলাকাটির স্থানীয়দের সংকট ও সম্ভাবনা, অভিযোগ ও মন্তব্য শুনেন। সিইএইচআরডিএফ টীম তাদের কর্মকান্ড বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীকে অবহিত করেন।
-
#সিইএইচআরডিএফ