রুমখা বড়বিল শান্তি সংঘ

রুমখা বড়বিল শান্তি সংঘ একটি অলাভজনক সামাজিক সংগঠন।

06/05/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

সময় বয়ে চলেছে! হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমাদের শুরু করা ভাল কাজগুলো আমাদের দিয়ে তাকিয়ে ধিক্কার দিচ্ছে। আমাদের গাফলত(উদাসীনতা) আমাদেরকে ভ্রমে ফেলে দিয়েছে। এভাবে গাফলতে ভাসতে থাকলে সে আমাকে একদিন আফসোসে পুড়াবে - যেদিন আমার আর ভাল কাজগুলো করার সুযোগ থাকবে না।

আমাদের অসুস্থ ভাই-বোনটি আমাদের দিকে চেয়ে আছে!
অসহায় দরিদ্র ভাইটি হয়তো একটু আর্থিক সহায়তা পেলে সে জীবনে আবার ঘুরে দাঁড়াতো!
"নিশ্চায়কে" পড়তে আসা আমার ছোট ভাই-বোনগুলো হয়তো চিন্তা করছে ইস্! এই টপিকে যদি আমার বড় ভাইয়াদের একটু সাহায্য পেতাম! আমার রেজাল্টটা আরেকটু ভাল হতে পারতো! একটা ভাল প্রতিষ্ঠানে আমি পড়াশোনার সুযোগ পেতাম!
গৃহহীন অসহায় ভাইটি চেয়ে আছে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাওয়া বিনয়ী পদযুগদের দিকে।
রাস্তায় চলা পথিকটি পথ চলতে চলতে আশা করছে ইস্! ভাঙা রাস্তাটি যদি একটু ঠিক হতো! রাস্তায় একটু ছায়া হলে তীব্র দাবদাহ হতে রক্ষা পাওয়া যেতো!

রক্তের গ্রুপ না জানা বোনটি মনে আশা নিয়ে কি বসে নাই - কবে আবার একটা ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন হবে!

রুগে কাতর দরিদ্র ভাইটি মনে মনে আশায় বুক বাঁধছে সামনের মেডিকেল ক্যাম্পেইনে ফ্রিতে ডাক্তার দেখাবো!

আমাদের ভালকাজগুলো আমাদের দিকে তাকিয়ে আর্তনাদ করছে!

আর আমরা!! গাফলতে ডুবে গেছি!

এখনই সময় নয়কি গাফলতকে ঝেড়ে ফেলার! ভাল কাজগুলো দিয়ে নিজের চক্ষুকে শীতল করার!!

সমস্যা আমাদের থাকবে, গাফলতও হানা দিবে মাঝেমাঝে কিন্তু আমাদের ভাল কাজগুলো কোনভাবেই থেমে যেতে পারে না!!

কোনকিছুই আমাদের স্টপ করতে পারবে না ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। তিনি আমাদের সাথেই রয়েছেন।

লেট'স স্টার্ট ফ্রম নাও -

আল্লাহ ভরসা।

আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র অশেষ দয়ায়, আপনাদের সকলের সহযোগিতায় রুমখাঁ বড়বিল শান্তি সংঘ কর্তৃক আয়োজিত ইফত...
15/03/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র অশেষ দয়ায়, আপনাদের সকলের সহযোগিতায় রুমখাঁ বড়বিল শান্তি সংঘ কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আল্লাহ তাআ'লা সবাইকে উত্তম বিনিময় দান করুন।

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রুমখাঁ বড়বিল শান্তি সংঘ কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে আপনারা সবাই ...
13/03/2025

আসসালামু আলাইকুম।

সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রুমখাঁ বড়বিল শান্তি সংঘ কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।

রুমখা বড়বিল শান্তি সংঘ  এর সামাজিক প্রতিষ্ঠান আলোর ঘর (গণপাঠাগার)
16/12/2022

রুমখা বড়বিল শান্তি সংঘ এর সামাজিক প্রতিষ্ঠান আলোর ঘর (গণপাঠাগার)

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

একটি মানবিক আবেদন। রুমখাঁ বড়বিল নিবাসী জনাব জাফর আলম, পিতা - মৃত মোহাম্মদ কালু, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চটগ...
02/10/2022

একটি মানবিক আবেদন।

রুমখাঁ বড়বিল নিবাসী জনাব জাফর আলম, পিতা - মৃত মোহাম্মদ কালু, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চটগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানিয়েছেন, উনার কিডনিতে দীর্ঘদিন ধরে টিউমার ছিল যা বর্তমানে ফেটে গিয়ে প্রশ্রাবের রাস্তা দিয়ে অনবরত রক্তক্ষরণ হয়ে চলেছে।

এমতাবস্থায় ডাক্তারের পরামর্শ হলো অতিদ্রুত রোগীকে অপারেশন করানোর মাধ্যমে উক্ত টিউমার বের করে আনা, যার জন্য প্রয়োজন ২,৫০,০০০- ৩,০০,০০০/(আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা)।
এই বিশাল পরিমাণ টাকা এই অল্প সময়ে উনার পরিবারের পক্ষে যোগাড় করা প্রায় একেবারেই অসম্ভব।

আপনারা একটু সহযোগিতার হাত বাড়ালে এই অসহায় রোগীটির চিকিৎসা খরচ মেটানো সম্ভব হবে ইনশাআল্লাহ। যে যার অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, একটু চেষ্টা করি এই গরিব অসহায় রোগীটির চিকিৎসায় শরীক হতে। আসুন না! একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আপনার সামান্য দানে এই গরীব অসহায় রোগীটির এই কষ্ট যন্ত্রণা থেকে একটু হলেও মুক্তি পাবে ইনশাআল্লাহ।

যোগাযোগ -

১। রুবেল -01832319661 (বিকাশ)

২। রিদুয়ান -01875704807 (বিকাশ)

৪। দুলাল - 01878379400 (বিকাশ)

যারা এলাকায় আছেন তারা চাইলে সরাসরি দিতে পারেন।

আল্লাহ আমাদের সকলকে সহযোগিতায় অংশ নেওয়ার তাওফিক দান করুন।

আজ ০১-১০-২০২২ ইংরেজি ।আজ থেকে ঠিক ৯ বছর আগে এই দিনে ০১-১০-১৩ ইংরেজি,এলাকার কিছু তরুণ-কিশোরদের সমাজকল্যাণ চিন্তাকে সামনে ...
01/10/2022

আজ ০১-১০-২০২২ ইংরেজি ।

আজ থেকে ঠিক ৯ বছর আগে এই দিনে ০১-১০-১৩ ইংরেজি,এলাকার কিছু তরুণ-কিশোরদের সমাজকল্যাণ চিন্তাকে সামনে রেখে পথচলা শুরু হয় "রুমখাঁ বড়বিল শান্তি সংঘের। "
গত ৯ বছরে আমাদের এই প্রাণের সংগঠনটি নানা প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে বহুমুখী সামাজিক উন্নয়নমূলক কাজ করেছে। এই প্রতিটি কাজের পিছনে রয়েছে সংগঠনের সাথে জড়িত প্রত্যেক সদস্য এবং শুভাকাঙ্ক্ষীর প্রত্যক্ষ ভূমিকা। সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে গত ৯ বছরের ভাল কাজগুলো কখনই সম্ভব হয়ে উঠত না। কাজেই, আজকের নবম বর্ষপূর্তীতে সংগঠনের সাথে জড়িত সকল সদস্যসহ অন্যান্য সকলকে সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি নবম বর্ষপূর্তীর শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমরা এতদূর আসতে পারার জন্য, আলহামদুলিল্লাহ।

ভবিষ্যতেও যেন আমরা আমাদের ভাল কাজগুলো অব্যাহত রাখতে পারি সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি,সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।

আল্লাহ আমাদের ভাল কাজগুলো গ্রহণ করে আমাদের যেন আরো বহুদূর যাওয়ার তাওফিক দেন,আমিন।

সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি ❤️

আসছে ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস উপলক্ষে রুমখাঁ বড়বিল শান্তি সংঘ কতৃক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উ...
12/12/2021

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রুমখাঁ বড়বিল শান্তি সংঘ কতৃক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব ইমরুল কায়েস চৌধুরী,উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব শাহজাহান চৌধুরী, এম.ইউপি হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করবেন জনাব আবুল হাশেম, সাবেক এম.ইউপি, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ। এদিন দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। ৬ থেকে ৭০ বছর বয়সী যেকোনো প্রতিযোগি খেলায় অংশগ্রহণ করিতে পারবে( ৭ নং ওয়ার্ডের যেকোনো মানুষ) । খেলাধুলার মধ্যে রয়েছে দৌড়াদৌড়ি, মোরগ লড়াই, দীর্ঘ লাফ,হাড়ি ভাঙ্গা, তৈলাক্ত কলাগাছে ওঠা,বিস্কুট খেলা, উচ্চ লাফ,ব্যাডমিন্টন ও বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা।
এদিন সকলে আমন্ত্রিত।

আলহামদুলিল্লাহ প্রতিবছরের মত এই বছর ও আল্লাহর রহমতে রুমখাঁ বড়বিল শান্তি সংঘের বার্ষিক বনভোজন ও ইদ পূর্ণমিলনী ২৮/০৫/২০২১ ...
01/06/2021

আলহামদুলিল্লাহ প্রতিবছরের মত এই বছর ও আল্লাহর রহমতে রুমখাঁ বড়বিল শান্তি সংঘের বার্ষিক বনভোজন ও ইদ পূর্ণমিলনী ২৮/০৫/২০২১ তারিখে অর্গানিক ফার্ম এবং ইকো পার্ক লিমিটেড, গর্জুবুনিয়াতে অনুষ্ঠিত হয়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক বনভোজন প্রানবন্ত হয়ে ওঠে।অর্গানিক ফার্মের টার্কি মুরগী ও পুকুরের মাছ দিয়ে দুপুরের ভোজন সম্পন্ন হয়। উক্ত বনভোজন ও ইদ পূর্ণমিলনীতে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করার জন্য হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শাহজাহান চৌধুরী, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জনাব বখতিয়ার আহমেদ, পালস বাংলাদেশের সিও টিম লিডার জনাব আবদুর রহমান, রুমখাঁ বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মৌলানা আলাউদ্দিন সাহেব, ও অর্গানিক ফার্ম এবং ইকো পার্ক লিমিটেডের চেয়ারম্যান জনাব নুরুল আলম কে শান্তি সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

বিশেষ ভাবে ধন্যবাদ জানাই ওই পার্কের উদ্দোক্তাদের যারা ভিন্নধর্মী একটা বিনোদন স্পেস, অবসর সময় কাটানো ও নিরাপদ খাবারের ব্যাবস্থা করার জন্য।

স্বাধীনতার ৫০ বছরে  "শুভ জন্মদিন " বাংলাদেশ ২৬-মার্চ 🇧🇩🇧🇩🇧🇩বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা এ...
26/03/2021

স্বাধীনতার ৫০ বছরে
"শুভ জন্মদিন " বাংলাদেশ

২৬-মার্চ 🇧🇩🇧🇩🇧🇩বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশমাতৃকার তরে বিলিয়ে দেয়া বীর সন্তানদের।

"অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালাসেই থেকে শুরু দিন বদলের পালা।"২১ শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল...
20/02/2021

"অপমানে তুমি জ্বলে উঠেছিলে
সেদিন বর্ণমালা
সেই থেকে শুরু দিন বদলের পালা।"

২১ শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আলহামদুলিল্লাহ, আলোর ঘর ( গণপাঠাগার)'র উদ্বোধন সম্পন্ন হল।
14/02/2021

আলহামদুলিল্লাহ, আলোর ঘর ( গণপাঠাগার)'র উদ্বোধন সম্পন্ন হল।

Address

Cox's Bazar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুমখা বড়বিল শান্তি সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রুমখা বড়বিল শান্তি সংঘ:

Share