Radio Naf 99.2 fm

Radio Naf 99.2 fm Social serves
(1)

মহান মে দিবস ২০২৬, ১ লা মে সফল ও সার্থক হোক।
01/05/2026

মহান মে দিবস ২০২৬, ১ লা মে সফল ও সার্থক হোক।

29/04/2026

বজ্রপাতের সময় করণীয় ও কিছু সতর্ক বার্তা :-

আবহাওয়ার সতর্কবার্তা।
28/04/2026

আবহাওয়ার সতর্কবার্তা।

25/04/2026

তীব্র গরমে ( Heat Awarness) আপনার শিশুকে সুস্থ রাখতে কিছু সচেতনতামুলক তথ্য :-

23/04/2026

দেশব্যাপী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি চলছে ,এই রোগ থেকে শিশুর সুরক্ষা নিশ্চিত করতে টিকাই হচ্ছে একমাত্র কার্যকর উপায় ।

21/04/2026

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক ইউনিয়ন পরিষদ “গ্রাম আদালত” রেডিও উৎসব ও মতবিনিময় সভায় টেকনাফ. উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের বক্তব্য ।

21/04/2026

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক “গ্রাম আদালত” রেডিও উৎসবে স্থানীয় শিল্পীদের গানের অনুষ্ঠান।

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত। কক্সবাজারের টেকনাফে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্...
20/04/2026

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত।

কক্সবাজারের টেকনাফে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় রেডিও উৎসব স্টল প্রদর্শনী, ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা, গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর আয়োজনে ইউএনডিপির সহযোগিতায় এই রেডিও উৎসব আজ সোমবার ২০ এপ্রিল ২০২৬ ইংরেজি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

এ্যালায়েন্স ফর কে-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কক্সবাজার জেলা ব্যবস্থাপক সৈয়দ মোহন উদ্দিনের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিউনিটি রেডিও নাফের উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ ইমামুল হাফিজ নাদিম।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, টেকনাফ উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আলফারুকী।

স্বাগত বক্তব্য রাখেন একলাব পরিচালিত কমিউনিটি রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন।

অনুষ্ঠানের একফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন একলাব পরিচালিত কমিউনিটি রেডিও নাফের সিনিয়র বার্তা সম্পাদক, বিজয় টিভি ও যায়যায়দিন এর টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন।

বক্তব্য রাখেন সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, নারী নেত্রী কুলসুমা বেগম, ব্র্যাক এর লিগ্যাল অফিসার আবু মোহাম্মদ মেহেদী হাসান প্রমূখ।

এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, জেলে শ্রেণী, দলিত শ্রেণী, রাখাইন, চাকমা শ্রেণী, প্রতিবন্ধী ব্যক্তি, নৃ-গোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ব্যবসায়ী প্রতিনিধি, এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ, একলাব ও কমিউনিটি রেডিও নাফের কর্মকর্তা কর্মচারীগণ, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিউনিটি রেডিও নাফের উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় আমি কমিউনিটি রেডিও নাফ ও ইউএনডিপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে গ্রাম আদালত নিয়ে মানুষকে বুঝানো তথা জনসাধারণকে গ্রাম আদালতের আওতায় আনতে প্রচার প্রচারণা চলমান রাখা জরুরী। জনসাধারণ সচেতন হলে অনেক বিচার গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করা সম্ভব। সেক্ষেত্রে ইউএনও অফিস বা থানা সহ বিচারাধীন জায়গাতে যানজট অনেকটা কমে আসবে।

হাম ও রুবেলা নিয়ে ইউএনও বলেন, আজ থেকে হাম ও রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। আপনার আশেপাশে যেসকল শিশু টিকা নেওয়ার উপযোগী আছে তাদেরকে টিকা নিতে সহযোগিতা করুন। টিকা দেওয়ার বার্তা অভিভাবক তথা সকলকে জানান যাতে তারা তাদের শিশুকে সময়ের মধ্যে টিকা দিয়ে দিতে পারে।

মানবপাচার প্রসঙ্গে ইউএনও বলেন, আপনারা বিদেশে যান বৈধ পথে কিন্তু অবৈধ পথে নয়। মানবপাচার বন্ধ করতেই হবে তাতে সকলের সহযোগিতা দরকার। আপনার আশেপাশে থাকা মানবপাচারকারী সহ তাদের সাথে জড়িত ব্যক্তিদের তথ্য আইন শৃংখলা বাহীনিকে জানান। আইন শৃংখলা বাহীনি আপনার নাম শতভাগ গোপন রাখবে। অবৈধ পথে বিদেশে যাওয়ার কষ্ট ও কুফল বেশী বেশী নিজ জায়গা থেকে প্রচার করে জনসাধারণকে সচেতন করুন।

ইউএনও আরও বলেন, টেকনাফে যেকোন দূর্যোগে সহ যেকোন বিষয়ে জনসাধারণকে আঞলিক ভাষায় বার্তা দিয়ে সচেতন করতে কমিউনিটি রেডিও নাফের বিকল্প নেই। আমি রেডিও নাফের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

উপস্থিত এনজিও প্রতিনিধিদের উদ্যেশ্যে ইউএনও আরও বলেন, আপনাদের সকল কার্যক্রম টেকনাফের একমাত্র সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফে প্রচারের ব্যবস্থা নিলে সরকারের তথা আপনাদের প্রজেক্টের উন্নয়ন সম্পর্কে সকলে অবগত হবে বলে আমি মনে করি।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা ও গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকলের মধ্য থেকে বিজয়ীদের পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আজকের আলোচনার মধ্য দিয়ে সকলে একমত হন যে, গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। যার মাধ্যমে অবহেলিত, বঞিত ও নিপীড়িত নারীদের আইনি সহায়তায় বড় ভূমিকা পালন করছে। সুতরাং গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকরী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

Address

Teknaf
Cox's Bazar
4760

Alerts

Be the first to know and let us send you an email when Radio Naf 99.2 fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Radio Naf 99.2 fm:

Share