বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ

বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ একটি সমাজসেবা মূলক সংগঠন।

কুরবানী কার উপর ওয়াজিব জেনে রাখুন।
15/05/2026

কুরবানী কার উপর ওয়াজিব জেনে রাখুন।

১৬-০৫-২৬ আগামী শনিবার আসর নামাজের পর ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাস স্টেশন পুলিশ বক্স সংলগ্ন স্থানে... ইনশা...
14/05/2026

১৬-০৫-২৬ আগামী শনিবার আসর নামাজের পর ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাস স্টেশন পুলিশ বক্স সংলগ্ন স্থানে... ইনশাআল্লাহ

13/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আশাকরি সবাই ভাল আছেন।

ভারতে মুসলিম উম্মাহর উপর উগ্র হিন্দুত্ববাদীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার বিষয়ে আজ মাগরিব নামাজের পর ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে ওলামা পরিষদের জিম্মাদার হযরাতগণ এক জরুরী পরামর্শে বসেছিলেন, উক্ত পরামর্শ সবাই উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আগামী ১৬-০৫-২৬ ইং শনিবার ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ আসর বিক্ষোভ মিছিল শুরু করে বাস স্টেশন পুলিশ বক্স সংলগ্ন স্থানে সমাবেশের মাধ্যমে শেষ করার সিদ্ধান্ত হয়।
উক্ত মিছিল ও সমাবেশ সফল করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচার ও অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ওলামা পরিষদের উপদেষ্টা ও সভাপতি মহোদয়।

বি:দ্র: প্রত্যেক ইমাম ও খতিব সাহেবগণকে জুমার নামাজের বয়ানে এই বিষয়টি আলোচনায় রাখার জন্য বলা হয়েছে।

প্রচার বিভাগ
বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ।

একটা অসভ্য জাতি আমাদের কপালে লেখা! আজ ভোরে মাংস কিনতে গিয়েছিলাম। সকাল সকাল না গেলে পছন্দমতো মাংস পাওয়া যায় না। গিয়ে দেখল...
21/04/2026

একটা অসভ্য জাতি আমাদের কপালে লেখা!

আজ ভোরে মাংস কিনতে গিয়েছিলাম। সকাল সকাল না গেলে পছন্দমতো মাংস পাওয়া যায় না। গিয়ে দেখলাম, কসাই গরু জবাই করবে আমার সামনে। ভাবলাম, ভালোই হলো, দেখে শুনে নেওয়া যাবে।
গরু জবাই হলো। জবাই করার সঙ্গে সঙ্গে কসাই ছুরির মাথা দিয়ে গলার ভেতর একটি খোঁচা দিলেন। সঙ্গে সঙ্গে গরু নড়াচড়া বন্ধ করে দিল, রক্ত পড়াও বন্ধ হয়ে গেল। এরপরই কসাই চামড়া ছাড়ানো শুরু করে দিলেন।
আমি কসাইকে বললাম, “রক্তগুলো বের হতে দেন, তারপর চামড়াটা ছাড়ান।”
কসাই এক গাল হেসে আমাকে উপেক্ষা করে চামড়া ছাড়াতেই থাকলেন। আমি নির্বাক তাকিয়ে রইলাম তার দিকে।
আমাদের দেশের অধিকাংশ কসাইখানায় গরুর মাংস টকটকে লাল দেখা যায়। এর কারণ হচ্ছে, কসাইরা গরু জবাই করার পর ছুরির মাথা দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা দেয়। এতে গরু ব্রেন স্ট্রোক করে দ্রুত নিস্তেজ হয়ে যায় এবং রক্ত তেমন বের হয় না।
একটি গরুর শরীরে প্রায় ২০–২৫ লিটার রক্ত থাকে। যত কম রক্ত বের হবে, তত ওজন বাড়বে,
আমাদের দেশের অনেক মানুষ অভিযোগ করে বলে, গরুর মাংস খেলে অ্যালার্জি হয়। এর মূল কারণ হচ্ছে এই রক্ত,, যা কসাইরা বের হতে দেয় না। অনেকেই গরুর মাংস খেলে এলার্জি হয়। বাস্তবে অনেক ক্ষেত্রে এর পেছনে কারণ হতে পারে, মাংসে জমে থাকা রক্ত।
রক্তে বিভিন্ন বর্জ্য পদার্থ (toxins), ইউরিয়া, এবং ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে। সঠিকভাবে রক্ত বের না হলে এগুলো মাংসে থেকে যেতে পারে, যা হজমে সমস্যা, এলার্জি বা চুলকানি
ও দ্রুত পচন হতে পারে । অনেকেই আবার বলেন, কোরবানির মাংস খেলে কোনো সমস্যা হয় না। এর মূল কারণ হলো, কোরবানির পশুর রক্ত বের হতে সময় দেওয়া হয়, তাই সমস্যা হয় না।
সামান্য লাভের আশায় মানুষ কত কিছুই না করে।
শহরে এমন একটি কসাইয়ের দোকানও নেই, যেখানে এই প্রক্রিয়া অনুসরণ করা হয় না। অথেনটিক গরুর মাংস বিক্রি করে, এমন দোকানও নেই বললেই চলে।
কসাইদের অভিযোগ, জবাইয়ের পর সময় দিলে চামড়া ছাড়ানো কঠিন হয়। এই কারণেই তারা দ্রুত চামড়া ছাড়িয়ে ফেলে। যদিও এই অভিযোগের তেমন কোনো ভিত্তি নেই। কারণ, চামড়া ছাড়ানোর সবচেয়ে ভালো পদ্ধতি হলো গরুকে ঝুলিয়ে চামড়া ছাড়ানো।
কিন্তু এখানেও একই সমস্যা, তাহলে রক্ত সব বের হয়ে যাবে।
সচেতনতা না বাড়লে, এই অবস্থা পরিবর্তন হবে না। এবং এটি শুধু গরু নয়, খাসি, মহিষ, ভেড়া সব একই সিস্টেম।

পোস্ট সংগৃহীত

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন তরুণ ও সজ্জন শিক্ষকের উপর মারাত্মক হামলা করা হয়ে...
17/04/2026

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন তরুণ ও সজ্জন শিক্ষকের উপর মারাত্মক হামলা করা হয়েছে,
অত্যন্ত দুঃখজনক, বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ এই হামলার তীব্র নিন্দা জানাই এবং অভিযোক্ত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ঈদগাঁও বাজার এলাকার সক্রিয় মাদক ব্যবসায়ী,,
আব্দুল্লাহ
পিতা, মৃত নজির।

Uno Eidgaon

21/02/2026

যাকাত দয়া নয়, যাকাত হক:
যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। এটি কোনো দান নয়, কোনো অনুগ্রহ নয়। এটি এমন একটি অধিকার, যা আল্লাহ ধনীদের সম্পদের মধ্যে গরিবদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আমরা যা যাকাত দিই, সেটি আসলে আমাদের সম্পদ থেকে কমে না, বরং এটি সেই হক, যা আমাদের কাছে সাময়িকভাবে আমানত হিসেবে ছিল, আর আমরা সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছি।

ভাবুন, কেউ যদি আপনাকে কিছু টাকা ধার দেয়, আর আপনি তা ফেরত দেন, তখন কি আপনি মনে করেন আপনি তাকে অনুগ্রহ করছেন? না। আপনি কৃতজ্ঞ থাকেন যে সে আপনাকে বিশ্বাস করেছিল। ঠিক তেমনি, গরিব মানুষের হক আপনার সম্পদের মধ্যে রাখা হয়েছে, এটি ফিরিয়ে দেওয়া আপনার দায়িত্ব, আপনার ইবাদত, আপনার মুক্তির পথ।

দুঃখজনক হলেও সত্য, অনেকেই যাকাতের হক থেকে বাঁচার চেষ্টা করে। কেউ পোশাক, কেউ খাবার, কেউ ওষুধ দিয়ে মনে করে দায়িত্ব শেষ। কিন্তু যাকাত এমন একটি হক, যা শরিয়তের বিধান অনুযায়ী সঠিকভাবে আদায় করতে হয়। এটি কোনো চালাকি বা হিসাবের খেলা নয়, এটি আল্লাহর সাথে আপনার সরাসরি একটি চুক্তি।

মনে রাখবেন, যাকাত কখনো সম্পদ কমায় না। বরং এটি সম্পদকে পবিত্র করে, জীবনে বরকত আনে, অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। আর যে ব্যক্তি গরিবের হক নষ্ট করে, সে হয়তো সাময়িকভাবে নিজের সম্পদ ধরে রাখতে পারে, কিন্তু সেই সম্পদ থেকে বরকত উঠে যায়। অজান্তেই ক্ষতি আসে, কখনো ব্যবসায়, কখনো স্বাস্থ্যে, কখনো পরিবারের শান্তিতে।

আল্লাহর কসম, যদি আমরা প্রত্যেকে আমাদের যাকাত সঠিকভাবে আদায় করি, তাহলে এই বাংলাদেশে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কোনো পরিবার লজ্জায় কষ্টে দিন কাটাবে না। কোনো মা তার সন্তানের ক্ষুধার কান্না শুনে নীরবে কাঁদত না। কোনো বাবা অপমানের ভয়ে সাহায্য চাইতে না পেরে ভেঙে পড়ত না। যাকাত শুধু একজন মানুষকে সাহায্য করে না, এটি একটি জাতিকে শক্তিশালী করে, একটি সমাজকে সম্মান দেয়, একটি হৃদয়কে শান্তি দেয়।

যাকাত দিন এমনভাবে, যেন আপনি আল্লাহর সামনে আপনার আমানত ফিরিয়ে দিচ্ছেন। দিন এমনভাবে, যেন আপনার হৃদয় কাঁপে কৃতজ্ঞতায়। দিন এমনভাবে, যেন আপনার সম্পদ শুধু আপনার নয়, এটি আল্লাহর দেয়া একটি দায়িত্ব।

শোক সংবাদ! মাওলানা জাফর আহমেদের ইন্তেকাল! ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়া ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব  মধ...
05/02/2026

শোক সংবাদ!
মাওলানা জাফর আহমেদের ইন্তেকাল!
ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়া ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব
মধ্যম গজালিয়া, হযরত আবু’বাইদা নূরানি কেজি মাদ্রাসার পরিচালক , মাওলানা মুফতি জাফর আহমেদ সাহেব আজ রাত ০২:২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না-ইলাইহি রাজিউন।

সকাল ১১:০০ ঘটিকার সময় ভোমরিয়া ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও আন্তরিক সহানুভূত...
07/01/2026

বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও আন্তরিক সহানুভূতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা Uno Eidgaon মহোদয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মানবিক সমাজ গঠনে প্রশাসনের এমন দায়িত্বশীল ও সহানুভূতিশীল ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এই সহযোগিতার ফলে অসহায় ও দুস্থ মানুষরা শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে—আলহামদুলিল্লাহ।

আমরা আশা করি, ভবিষ্যতেও মানবসেবামূলক সকল কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের এমন আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

#বৃহত্তর_ঈদগাঁও_ওলামা_পরিষদ
#শীতবস্ত্র_বিতরণ
#মানবসেবা
#কৃতজ্ঞতা

Address

Cox's Bazar
EIDGAHBAZAR

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share