NCTF Cox's Bazar

NCTF Cox's Bazar District wing of National Children's Task Force (NCTF), Bangladesh

Unity is strength ✊🏻 NCTF Cox's Bazar ❤️‍
25/05/2026

Unity is strength ✊🏻

NCTF Cox's Bazar ❤️‍

শিশু রামিসা আক্তারসহ দেশব্যাপী ক্রমবর্ধমান শিশু ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত মূল অপরাধীদের দ্রুত বিচার নিশ্...
24/05/2026

শিশু রামিসা আক্তারসহ দেশব্যাপী ক্রমবর্ধমান শিশু ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত মূল অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কক্সবাজার।

স্মারকলিপিতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, সকল ধরনের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ, আইন প্রয়োগের যথাযথ বাস্তবায়ন এবং শিশু সুরক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের বিবৃতি...
23/05/2026

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের বিবৃতি...

দেশব্যাপী শিশু ও নারীর প্রতি ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যা, সহিংসতা ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সংহ...
22/05/2026

দেশব্যাপী শিশু ও নারীর প্রতি ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যা, সহিংসতা ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে ।

উক্ত কর্মসূচিতে কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের সদস্যবৃন্দ, পেশাজীবী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

শিশু ও নারীর নিরাপদ সমাজ গঠনে সচেতনতা, প্রতিবাদ ও সম্মিলিত উদ্যোগই হতে পারে আমাদের অঙ্গীকার।

কেন দেশ আজ নিরব? আজকের নীরবতা, আগামীর ভয়ংকর বাস্তবতা!                     #শিশু_সুরক্ষা  #নিরাপদ_শৈশব  #শিশু_অধিকার  #শ...
20/05/2026

কেন দেশ আজ নিরব?
আজকের নীরবতা, আগামীর ভয়ংকর বাস্তবতা!
#শিশু_সুরক্ষা #নিরাপদ_শৈশব #শিশু_অধিকার #শিশুর_আর্তনাদ

অতিরিক্ত রোগীর চাপে বিপর্যস্ত শিশু ওয়ার্ড: প্রয়োজন জরুরি পদক্ষেপ​কক্সবাজার | ৩০ এপ্রিল, ২০২৬​গত ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার...
01/05/2026

অতিরিক্ত রোগীর চাপে বিপর্যস্ত শিশু ওয়ার্ড: প্রয়োজন জরুরি পদক্ষেপ

​কক্সবাজার | ৩০ এপ্রিল, ২০২৬

​গত ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (NCTF) কক্সবাজার জেলা টিমের পক্ষ থেকে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এই পরিদর্শনে হাসপাতালের শিশু চিকিৎসার এক সংকটময় চিত্র পরিলক্ষিত হয়েছে।

​পরিদর্শনের মূল পর্যবেক্ষণসমূহ:

​ধারণক্ষমতার অতিরিক্ত রোগী: ওয়ার্ডটিতে নির্ধারিত ৪০টি শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি আছে ৮৬ জন শিশু। অতিরিক্ত রোগীর চাপে সাধারণ চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং অনেক শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

​নিউমোনিয়ার প্রকোপ: বিশেষভাবে লক্ষ্য করা গেছে যে, হাম থেকে সুস্থ হওয়ার পর শিশুরা পুনরায় নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এই হার বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

​চিকিৎসা ঝুঁকি: ধারণক্ষমতার দ্বিগুণ রোগী থাকায় সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং সেবার মান বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

​আমাদের আহ্বান:

​১. কর্তৃপক্ষের প্রতি: এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় শয্যা সংখ্যা বৃদ্ধি এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জনবল ও ওষুধের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

২. অভিভাবকদের প্রতি: শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সচেতনতা অবলম্বন করুন। বিশেষ করে হাম পরবর্তী সময়ে সঠিক যত্ন ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিন।

​শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে এনসিটিএফ (NCTF) কক্সবাজার জেলা টিমের মাসিক সভা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠি...
17/04/2026

গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে এনসিটিএফ (NCTF) কক্সবাজার জেলা টিমের মাসিক সভা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের সভায় আমাদের সাথে যুক্ত ছিল সহযোগী সংস্থা সেভ দ্য চিলড্রেন (Save the Children)।

জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: মোদারসের সেলিম তুহিন এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নির্ধারণ, বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভার মূল হাইলাইটস:
◑ সেভ দ্য চিলড্রেন-এর সাথে আলোচনা: শিশুদের সুরক্ষা ও উন্নয়নে ভবিষ্যৎ প্রকল্প নিয়ে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।
◑ বার্ষিক কর্মপরিকল্পনা: ২০২৬-২৭ বর্ষের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে।
◑ সদস্যদের স্বীকৃতি: সদস্যদের মাঝে অফিসিয়াল আইডি কার্ড বিতরণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
◑ কৌশলগত লক্ষ্য: নেতৃত্বের বিকাশ, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের দাবিগুলো তুলে ধরা।

​শিশুদের কথা বলতে, শিশুদের জন্য কাজ করতে আমরা এখন আরও সুসংগঠিত। সেভ দ্য চিলড্রেন-এর মতো অংশীদারদের সাথে নিয়ে কক্সবাজারের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸এই বৈশাখে আমরা চাই - শিশুদের হাতে রঙ তুলে দিয়ে তাদের কল্পনাকে ডানা দিতে। চলো ছোটদের স্বপ্নকে আরও রঙিন ক...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
এই বৈশাখে আমরা চাই - শিশুদের হাতে রঙ তুলে দিয়ে তাদের কল্পনাকে ডানা দিতে। চলো ছোটদের স্বপ্নকে আরও রঙিন করে তুলি একসাথে।

সতর্ক থাকি, সুস্থ থাকি হাম একটি ছোঁয়াচে রোগ, কিন্তু সচেতনতা ও টিকা নিলেই প্রতিরোধ সম্ভব।👶 শিশুদের সময়মতো টিকা দিন🧼 পরিষ...
05/04/2026

সতর্ক থাকি, সুস্থ থাকি
হাম একটি ছোঁয়াচে রোগ, কিন্তু সচেতনতা ও টিকা নিলেই প্রতিরোধ সম্ভব।
👶 শিশুদের সময়মতো টিকা দিন
🧼 পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
🚫 অসুস্থদের থেকে দূরে থাকুন

আমাদের ছোট্ট যত্নেই শিশুদের নিরাপদ ভবিষ্যৎ ।

30/01/2026

সকল দলের প্রতি অনুরোধ নির্বাচন প্রচারণায় শিশু বাচ্চাদের ব্যবহার করবেন না ..…...

NCTF Bangladesh বিশ্বাস করে—শিশুদের উন্নয়নে প্রতিটি স্বেচ্ছাসেবীর অবদানই একটি শক্তিশালী আগামী দিনের ভিত্তি।আজকের এই দিনে...
05/12/2025

NCTF Bangladesh বিশ্বাস করে—শিশুদের উন্নয়নে প্রতিটি স্বেচ্ছাসেবীর অবদানই একটি শক্তিশালী আগামী দিনের ভিত্তি।

আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি—
✅ শিশু অধিকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করবো
✅ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আন্দোলনকে আরও এগিয়ে নেবো
✅ প্রতিটি শিশুকে নিরাপদ, সুরক্ষিত ও স্বপ্নবাজ ভবিষ্যৎ উপহার দেবো

ধন্যবাদ আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাই-বোনকে—
আপনারাই আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা, আমাদের আশার আলো।


Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when NCTF Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share