Bangladesh Red Crescent Society, Cox's Bazar Unit.

Bangladesh Red Crescent Society, Cox's Bazar Unit. (Established by the President Order No. 26 of 1973 as an auxiliary to the Government)

রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন

রেড ক্রস ধারণাটির জন্ম হয় ১৮৫৯ সালে যখন জেনেভার এক সুইস তরুণ, হেনরি দুনান্ত, ইতালির উত্তরাংশে সোলফারিনোর যুদ্ধে আহত সৈনিকদের দেখতে পায়। অস্ট্রিয়া বনাম ফ্রান্স-সার্দিনিয়ানের এ যুদ্ধে প্রায় ৪০,০০০ সৈনিক আহত বা মৃত অবস্থায় যুদ্ধক্ষেত্রে পরে ছিলো, এবং আহতদের ডাক্তারি সেবা দেবারও কেউ ছিলো না।

হেনরি দুনান্ত নিকটবর্তী কাস্তিলিওনি ও সোলফারিনোর পথচারী, পাদ্রি, গৃহবধূ

এবং যাদের পাওয়া যায়, তাদের কাছে আহতদের খাবার ও প্রয়োজনীয় সেবা দেওয়ার আহ্বান জানান। ১৮৬২ সালে এ বিষয়ে তিনি একটি বই লেখেন, “আ মেমোরি অফ সোলফারিনো”, যেখানে তিনি যুদ্ধের ভয়াবহতা এবং সেবা শুশ্রুষা ছাড়া পরে থাকা হাজারো আহত সৈনিকদের দুর্দশার কথা তুলে ধরেন। দুনান্ত জাতীয় পর্যায়ে ত্রাণ ও পুনর্বাসন সমিতির আহ্বান জানান, যা থেকেই মূলত রেড ক্রসের ধারণাটির জন্ম হয়।

দুনান্তের এই স্বপ্নের বাস্তবায়নে তাঁর পাশে এসে দাঁড়ায় জেনেভার আরো ৪ জন - জেনারেল হেনরি গুইলম দাফুর, ডক্টর লুই আপিয়া, ডক্টর থিওডর মনওয়া এবং গুস্তাভ ময়মের। এই ৫ জন মিলে প্রতিষ্ঠিত করেন প্রথম ইন্টারন্যাশনাল কমিটি ফর রিলিফ টু দ্য উন্ডেড, যার নাম ১৮৬৩ সালের অক্টোবর মাসে ১৬টি দেশ নিয়ে জেনেভায় আয়োজিত একটি সম্মেলনে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) রাখা হয়। তাঁরা ১০টি প্রতিজ্ঞা নেন যা রেড ক্রসের প্রতিষ্ঠার মূলমন্ত্র, যেখানে আহতদের সেবা ও ত্রাণকার্যের নিয়মনীতি ও কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়। রেড ক্রস পরিপূর্ণভাবে জন্ম নেয় এ সময়।

তবে সংস্থার মূল কাজটি তখনো বাকি ছিল, আর তা হলো বিভিন্ন দেশের সরকারদের বোঝানো যে আহত সৈন্য এবং তাদের সেবা-শুশ্রুষাকারীরা যুদ্ধের আওতাভুক্ত নয়। কারণ একদিকে আহত সৈন্যদের পক্ষে যুদ্ধ করা অসম্ভব, প্রয়োজন সেবার, আর সেবাকারীরা কখনো যুদ্ধের অংশই না। নিরপেক্ষতার এই ধারণা একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা হয়, যা নিশ্চিত করে আহত সৈন্য, মেডিকাল কর্মী, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের নিরাপত্তা। ১৮৬৪ সালের আগস্ট মাসে সুইস সরকার জেনেভায় একটি কূটনৈতিক সম্মেলনের আয়োজন কওে যেখানে অংশগ্রহণকারী ১২টি সরকার জেনেভা কনভেনশনের এই যুদ্ধের মাঠে আহত সৈনিকদের অবস্থার উন্নতির শর্ত মেনে নেয়।

মানবতার ইতিহাসে ১০ অনুচ্ছেদের এই চুক্তি এক ঐতিহাসিক দলিল। এর আগে পর্যন্ত যুদ্ধ আইনের আওতার বাইরে ছিল। এই চুক্তি স্বাক্ষরের পর থেকে আহত সৈন্য, যাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে সেবাদান প্রয়োজন, অ্যাম্বুলেন্স, মিলিটারি হাসপাতাল ও মেডিকাল কর্মীদের নিরপেক্ষ এবং জাতিধর্ম নির্বিশেষে তাদের যথাযথ নিরাপত্তা দেয়ার নিয়ম শুরু হয়। এই সম্মেলনেই সাদা জমিনে লাল ক্রস চিহ্নকে, যা ১৮৬৩ সালে প্রথম রেড ক্রস আন্দোলনের চিহ্ন বলে নির্বাচিত হয়, নিরাপত্তার প্রতীক হিসেবে মেডিকাল কর্মী, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে ব্যবহার করার জন্য নির্ধারণ করা হয়।

আজ ১৬ জুলাই ২০২৫ ইং, কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের বিদায়ী ইউনিট...
16/07/2025

আজ ১৬ জুলাই ২০২৫ ইং, কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের বিদায়ী ইউনিট লেভেল অফিসার (ইউএলও) জনাব আসশাদুল হায়দার চৌধুরী পমি-কে বিদায় এবং নবনিযুক্ত ইউএলও মিসেস নাসরিন আক্তারকে বরণ উপলক্ষে “Farewell & Welcoming Ceremony” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে "জুলাই শহীদ দিবস" উপলক্ষে জুলাই অভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরআরও ও পিএমও-এর ডিরেক্টর ও হেড অব অপারেশন জনাব আকরাম আলী খান রানা। এছাড়াও উপস্থিত ছিলেন আরএফএল-এর কর্মকর্তা আশরাফুজ্জামান আশরাফ ও আতিকুর রহমান রাব্বি, যুব রেড ক্রিসেন্টের আরমানুল করিম হৃদয়সহ শতাধিক যুব সদস্য।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ যুব সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। বিদায়ী ইউএলও জনাব আসশাদুল হায়দার চৌধুরী পমি-কে সম্মান জানিয়ে তাঁর রেড ক্রিসেন্ট ইউনিটে অবদান ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ যুব সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা মনে করেন।

এসময় নবনিযুক্ত ইউএলও মিসেস নাসরিন আক্তারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে কক্সবাজার ইউনিট আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ইউনিটের সকল যুব সদস্যরা তাঁর সঙ্গে মিলে ইউনিটকে আরও এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ হন।

কক্সবাজার সিটি কলেজে "RCRC Basic & First Aid Orientation" সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই ২০২৫ইং, কক্সবাজার সিটি কলেজে ব...
15/07/2025

কক্সবাজার সিটি কলেজে "RCRC Basic & First Aid Orientation" সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৪ জুলাই ২০২৫ইং, কক্সবাজার সিটি কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সহশিক্ষা কার্যক্রমের আওতায় কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে “RCRC Basic & First Aid Orientation” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আকতার উদ্দিন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।

সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজের রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাবা জেবুন্নেছা।

অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ জনাব গোপাল কৃষ্ণ দাশ, জনাব জুলফিকার আলী ভুট্টো ও জনাব তৌহিদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন কক্সবাজার ইউনিটের সহশিক্ষা কার্যক্রমের কো-অর্ডিনেটর সাইদ বিন আল হোসাইন হৃদয়, শরিফুল হাসান সৌরভ এবং তানিয়া আকতার।

এছাড়াও উপস্থিত ছিলেন CEA Focal সাইদুল মোস্তফা শিবলী, যুব রেড ক্রিসেন্ট সদস্য মোবারক হোসেন সানি প্রমুখ।

প্রশিক্ষণে কলেজের যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মূলনীতি, মানবিক সেবার ক্ষেত্রসমূহ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

অংশগ্রহণকারীদের যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার মাধ্যমে মানবিক কার্যক্রম বিস্তৃত করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

অদ্য ১৪ জুলাই-২০২৫, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  পারিবরিক যোগাযোগ পুন:স্থাপন বিভাগ কক্সবাজার ইউনিট কতৃক আয়োজিত Orient...
14/07/2025

অদ্য ১৪ জুলাই-২০২৫, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পারিবরিক যোগাযোগ পুন:স্থাপন বিভাগ কক্সবাজার ইউনিট কতৃক আয়োজিত Orientation session on BDRCS RFL Services, রামু বালিকা উচ্চ বিদ্যালয় রামু উপজেলা কক্সবাজার এ অনুষ্ঠিত হয়। উক্ত Orientation session এ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার এবং রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম সহ ৫ টি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন Field officer আশরাফুজ্জামান আশরাফ , Assistant field officer আতিকুর রহমান রাব্বি, পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন বিভাগ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট এবং উক্ত ইউনিটের যুব সদস্যবৃন্দ।
উক্ত Orientation Session এ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ৫টি প্রতিষ্ঠানের ১০০ জন ছাত্র -ছাত্রী।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ এ কৃতকার্য সকল শিক্ষার্থীদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের পক্ষ থ...
10/07/2025

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ এ কৃতকার্য সকল শিক্ষার্থীদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পড়াশোনার পাশাপাশি নিজেকে গড়ে তুলুন একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে।
আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই - দুর্যোগে, সংকটে এবং প্রতিদিনের জীবনে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন।
10/07/2025

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন।

During disaster Bangladesh Red Crescent Society(BDRCS) is there bringing hope, healing, and help to families who need it most.

From floods to fires, we deliver emergency medical support, relief, safe shelter, and food to help communities recover and rebuild.

Your act of kindness can save a life.
- Donate via bKash: 01811-458-521
- Or visit: www.bdrcs.org/donation

Together, we can make a difference.

08/07/2025
07/07/2025
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া অতি বৃষ্টিপাতের সতর্কতা অনুযায়ী,চকরিয়া উপজেলায় টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালু ও ঝুঁ...
07/07/2025

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া অতি বৃষ্টিপাতের সতর্কতা অনুযায়ী,
চকরিয়া উপজেলায় টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশনায়,
👉 পাহাড়ের উপরে, ঢালে, পাদদেশে এবং নিচে বসবাসকারী সকল নাগরিককে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
👉 প্রয়োজনে নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
👉 স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও তথ্য নিয়মিত অনুসরণ করার জন্য বলা হচ্ছে।
⚠️ আপনার সচেতনতা ও সতর্কতাই পারে প্রাণ বাঁচাতে।

📢 প্রচারে: যুব রেড ক্রিসেন্ট, চকরিয়া উপজেলা, কক্সবাজার ইউনিট।

"We are honoured and delighted to welcome the respected Chairman and Deputy Secretary General of the Bangladesh Red Cres...
07/07/2025

"We are honoured and delighted to welcome the respected Chairman and Deputy Secretary General of the Bangladesh Red Crescent Society to Cox’s Bazar. The BDRCS Cox’s Bazar Unit remains dedicated to humanitarian service — actively responding to disasters, supporting vulnerable communities, and working tirelessly to uphold and elevate the dignity and reputation of the Society."

06/07/2025

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের কক্সবাজার সফর ও যুবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল ইসলাম (অবঃ) মহোদয়, উপ-মহাসচিব সুলতান আহমদসহ সোসাইটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের কক্সবাজার সফর উপলক্ষে কক্সবাজার বিমানবন্দরে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের শতাধিক উদ্যমী যুব সদস্য।

সফরের অংশ হিসেবে বিকেলবেলা কক্সবাজার ইউনিট হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে অতিথিবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

এসময় আরও উপস্থিত ছিলেন:এমআরআরও ও পিএমও'র ডিরেক্টর ও হেড অব অপারেশন আকরাম আলী খান রানা, ইউনিট লেভেল অফিসার জনাব আসশাদুল হায়দার চৌধুরী (পমি), এমআরআরও প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, আরএফল বিভাগের কর্মকর্তাবৃন্দ আশরাফুজ্জামান ও আতিকুর রহমান রাব্বি, ইউনিটের উপ-যুব প্রধান আরমানুল করিম হৃদয়সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।

সভায় ইউনিটের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুবদের অংশগ্রহণমূলক ভূমিকা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয় অতিথিবৃন্দ ইউনিটের কর্মতৎপরতা সম্পর্কে প্রশংসা করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন, যা কক্সবাজার ইউনিটের যুবদের মধ্যে নতুন অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

এই সফর ও আলোচনা সভা কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৫ জুলাই ২০২৫ ইং, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল ইসলাম (অবঃ), উপ-ম...
05/07/2025

৫ জুলাই ২০২৫ ইং, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল ইসলাম (অবঃ), উপ-মহাসচিব জনাব সুলতান আহমদ মহোদয়সহ সম্মানিত অতিথিবৃন্দ কক্সবাজার আগমন করলে বিমানবন্দরে ফুল দিয়ে উঞ্চ অভ্যর্থনা জানান কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের শতাধিক যুব সদস্য।
পরবর্তীতে বিকালে কক্সবাজার ইউনিট হলরুমে অতিথিবৃন্দের সাথে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এমআরআরও ও পিএমও'র ডিরেক্টর ও হেড অব অপারেশন আকরাম আলী খান রানা, ইউনিট লেভেল অফিসার আসশাদুল হায়দার চৌধুরী (পমি), এমআরআরও প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, আরএফল বিভাগের কর্মকর্তা আশরাফুজ্জামান, আতিকুর রহমান রাব্বি, উপ যুব প্রধান আরমানুল করিম হৃদয়সহ ইউনিটের যুব সদস্যবৃন্দ।
এই সফর ও মতবিনিময় সভায় অতিথিবৃন্দ ইউনিটের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং পরামর্শ প্রদান করেন, যা যুব সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যতে ইউনিট কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এইচএসসি সমমান পরীক্ষায় কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসে...
26/06/2025

এইচএসসি সমমান পরীক্ষায় কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের আওতাধীন কক্সবাজার সিটি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ।
তারা দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আসন বিন্যাস খুঁজতে, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করেন, পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরিধানের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

Address

রেড ক্রিসেন্ট সড়ক, মোটেল রোড, কক্সবাজার।
Cox's Bazar
ককসবাজার ৪৭০০

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Red Crescent Society, Cox's Bazar Unit. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Red Crescent Society, Cox's Bazar Unit.:

Share