RHL Project COAST Foundation

RHL Project COAST Foundation Resilient Homestead and Livelihood Support to The Vulnerable Coastal People of Bangladesh

ছাগল ও ভেড়া পালনে সবচেয়ে ভয়াবহ সংক্রামক রোগগুলোর মধ্যে PPR (Peste des Petits Ruminants) অন্যতম। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এ...
14/06/2026

ছাগল ও ভেড়া পালনে সবচেয়ে ভয়াবহ সংক্রামক রোগগুলোর মধ্যে PPR (Peste des Petits Ruminants) অন্যতম। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত প্রাণীর উচ্চ জ্বর, নাক ও চোখ দিয়ে স্রাব, মুখে ঘা, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। সময়মতো চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে অনেক ক্ষেত্রে প্রাণীর মৃত্যু ঘটে, যার ফলে খামারিদের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

PPR রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত টিকাদান। একটি টিকা প্রাণীকে দীর্ঘ সময়ের জন্য রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, মৃত্যুহার কমায় এবং খামারের উৎপাদনশীলতা ও লাভজনকতা বৃদ্ধি করে। তাই সুস্থ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনার জন্য সময়মতো PPR ভ্যাক্সিন প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপকারভোগীদের প্রাণিসম্পদ সুরক্ষা এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে RHL Project-এর আওতায় নিয়মিত PPR ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, যাতে রোগের প্রাদুর্ভাব কমে এবং খামারিরা নিরাপদ ও লাভজনকভাবে পশুপালন করতে পারেন।

সুস্থ প্রাণিসম্পদ, নিরাপদ বিনিয়োগ এবং টেকসই জীবিকার জন্য নিয়মিত টিকাদানের কোনো বিকল্প নেই।





কর্মক্ষেত্রে সবার আগে প্রয়োজন  নিরাপত্তাবাড়ি নির্মাণের প্রতিটি ধাপে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ...
26/05/2026

কর্মক্ষেত্রে সবার আগে প্রয়োজন নিরাপত্তা

বাড়ি নির্মাণের প্রতিটি ধাপে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় Safety Equipment যেমন—হেলমেট, সেফটি গগলস, গ্লাভস ও সেফটি বুটের ব্যবহার নিশ্চিত করা জরুরি।

RHL প্রকল্পে নিরাপদ নির্মাণের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। নির্মাণকাজের সময় ধুলাবালি নিয়ন্ত্রণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ দূষণ রোধ এবং পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়নই আমাদের লক্ষ্য।





পিকেএসএফের সহযোগিতায় এবং কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন আরএইচএল (RHL) প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউ...
20/05/2026

পিকেএসএফের সহযোগিতায় এবং কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন আরএইচএল (RHL) প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কোস্ট ফাউন্ডেশনের উপ-পরিচালক (এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট) জনাব বারেকুল ইসলাম চৌধুরী।

পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন জলবায়ু সহনশীল ও আয়বর্ধনমূলক কার্যক্রম ঘুরে দেখেন, এর মধ্যে ছিল—
-জলবায়ু পরিবর্তন সহনশীল বসতঘর নির্মাণ কার্যক্রম
-মাচা পদ্ধতিতে ছাগল পালন
-বসতবাড়ির আঙিনায় বস্তা পদ্ধতিতে আদা ও
সবজি চাষ
-ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম

পরিদর্শনকালে তিনি চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং মাঠপর্যায়ে উদ্যোগগুলো আরও টেকসই ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আরো উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী, মনিটরিং অফিসার এবং সিএমও অফিসারবৃন্দ।

এই ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের জীবিকা উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



কুতুবদিয়া উপজেলায় আরএইচএল (RHL) প্রকল্পের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এ...
13/05/2026

কুতুবদিয়া উপজেলায় আরএইচএল (RHL) প্রকল্পের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহায়তায় এবং কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত আরএইচএল (RHL) প্রকল্পের আওতায় কুতুবদিয়া উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবিকায়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভৌগোলিকভাবে দুর্যোগপ্রবণ দ্বীপ হওয়ায় কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই বাস্তবতায় উপকূলীয় পরিবেশে টিকে থাকতে সক্ষম এমন চারা পরিকল্পিতভাবে নির্বাচন করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল নারিকেল, আম, পেয়ারা, সুপারি, অর্জুন, সফেদা, নিম ও বিভিন্ন ঔষধি গাছ।

উপকারভোগী নির্বাচনে দরিদ্র, প্রান্তিক ও জলবায়ু ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষভাবে নারী নেতৃত্বাধীন পরিবার, ক্ষুদ্র কৃষক এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চারা তুলে দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সকলকে চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কার্যক্রম অব্যাহত থাকলে কুতুবদিয়ায় সবুজায়ন বৃদ্ধি পাবে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

RHL Project COAST Foundation
COAST Foundation
Green Climate Fund

12/05/2026

সঠিক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং জলবায়ু সহনশীল উদ্যোগের মাধ্যমে মুরশিদা বেগমের মতো অনেক নারী আজ স্বাবলম্বী হয়ে উঠছেন। ছোট একটি উদ্যোগ ও সময়োপযোগী সহায়তা যে একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে, তারই বাস্তব উদাহরণ এই সফলতার গল্প।




04/05/2026

কক্সবাজারে কাঁকড়া চাষে নতুন সম্ভাবনা, প্রশিক্ষণে বাড়ছে আগ্রহ

কক্সবাজারের খুরুশকুল কুলিয়াপাড়ায় কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ বিষয়ে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে COST Foundation-এর RHL প্রকল্প। এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ ও সচেতনতা, পাশাপাশি উন্মোচন করেছে নতুন আয়ের সম্ভাবনা।

প্রকল্পের আওতায় কাঁকড়া নার্সারি বিষয়ে ২০ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া কাঁকড়া মোটাতাজাকরণ বিষয়ে আরও ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরও প্রয়োজনীয় অনুদান দেওয়া হয়েছে।

সব মিলিয়ে এ প্রকল্পের আওতায় মোট ৩০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কাঁকড়া চাষের আধুনিক পদ্ধতি, পোনা সংরক্ষণ, পরিচর্যা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেছেন। ফলে অনেকেই এখন স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন এবং তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা।

রেডিও সৈকত ৯৯.০ এফএম-কে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কাঁকড়া চাষী রমজান আলী বলেন, “এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই উপকারী হয়েছে। এখন আমরা নিজেরাই কাঁকড়া চাষ করে আয় করতে পারছি এবং পরিবারকে সহায়তা করতে পারছি।”

স্থানীয়দের মতে, এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে কাঁকড়া চাষ কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে উঠবে।


কক্সবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়ন এবং কুতুবদিয়া উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৩৩৮ জন উপকারভোগীর মাঝে লবণ সহিষ্ণু বস্তা পদ্ধতিত...
08/04/2026

কক্সবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়ন এবং কুতুবদিয়া উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৩৩৮ জন উপকারভোগীর মাঝে লবণ সহিষ্ণু বস্তা পদ্ধতিতে আদা চাষ এবং ১৫০ জনের মাঝে জলবায়ু সহিষ্ণু গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য অনুদান বিতরণ।

07/04/2026

ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহায়তায় কক্সবাজার সদর ও কুতুবদিয়া উপজেলায় কৃষি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

কক্সবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়ন এবং কুতুবদিয়া উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৩৩৮ জন উপকারভোগীর মাঝে লবণ সহিষ্ণু বস্তা পদ্ধতিতে আদা চাষের জন্য অনুদান বিতরণ করা হয়। প্রদত্ত অনুদানের টাকায় প্রতিটি উপকারভোগীকে ৩০টি বস্তায় আদা চাষের জন্য প্রয়োজনীয় আদা বীজ, কেঁচো সার, ছত্রাকনাশক এবং প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহ করা হয়। এর মাধ্যমে লবণাক্ততা প্রবণ এলাকায় টেকসই কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপকারভোগীদের জন্য বস্তায় আদা চাষ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



সুরক্ষিত আশ্রয়ের নিশ্চয়তা: বন্যার আতঙ্ক পেরিয়ে নতুন জীবনের ঈদ 🌙 ❤️বন্যার ভয় জয় করে নতুন ঘরে জীবনের শ্রেষ্ঠ ঈদ উদযাপন করল...
06/04/2026

সুরক্ষিত আশ্রয়ের নিশ্চয়তা: বন্যার আতঙ্ক পেরিয়ে নতুন জীবনের ঈদ 🌙 ❤️

বন্যার ভয় জয় করে নতুন ঘরে জীবনের শ্রেষ্ঠ ঈদ উদযাপন করলেন কক্সবাজারের রেহেনা বেগম। দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করা এই নারীর জন্য এবারের ঈদটি ছিল জীবনের সবচাইতে আনন্দের।
প্রতিবছর বন্যার পানিতে ঘর তলিয়ে যাওয়া আর সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হওয়া ছিল তার নিত্যদিনের আতঙ্ক। স্বামীর স্বল্প আয়ে সংসার চালানোর পাশাপাশি বারবার ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করবেন নাকি পরিবারের মুখে খাবার তুলে দেবেন—এই চিন্তায় তার দিন কাটত চরম অনিশ্চয়তায়। তবে কোস্ট ফাউন্ডেশনের RHL প্রকল্পের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর কারিগরি সহায়তায় নির্মিত ‘জলবায়ু সহিষ্ণু’ ঘর বদলে দিয়েছে তার জীবনের দৃশ্যপট। ঈদের ঠিক পূর্বেই নতুন ঘর উপহার পাওয়ায় তার জীবনের প্রথমবারের মতো পুরো পরিবার নিয়ে একটি নিরাপদ ও মজবুত আশ্রয়ে হাসিমুখে ঈদ উদযাপন করতে পেরেছেন তিনি। দুর্যোগের ভয় কাটিয়ে রেহেনা বেগমের পরিবারের এই অমলিন হাসিই এখন আগামীর অনুপ্রেরণা। এক বুক শান্তি আর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া তাদের এই নতুন পথচলা হোক আরও আনন্দময়।



কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরী সহায়তায় পরিচালিত RHL প্রকল্পের আওতা...
22/02/2026

কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরী সহায়তায় পরিচালিত RHL প্রকল্পের আওতায় কক্সবাজার সদর এবং কুতুবদিয়া উপজেলায় ১৫০ জন নারী সদস্যকে বসতবাড়ির আঙিনায় বস্তায় আদা চাষের জন্য প্রশিক্ষণ পরবর্তী আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত নারীরা সফলভাবে বস্তায় আদা উৎপাদন করে বর্তমানে উত্তোলন কার্যক্রম সম্পন্ন করেছেন। প্রতি বস্তা থেকে গড়ে প্রায় ৮০০–১০০০ গ্রাম আদা পাওয়া যাচ্ছে, যা তাদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করছে।

উৎপাদিত আদা দীর্ঘদিন ভালো রাখতে সঠিক সংরক্ষণ পদ্ধতি জানা প্রয়োজন। প্রতিটি ছবির ক্যাপশনের মাধ্যমে আদা দীর্ঘদিন ভালো রাখার কৌশল ধাপে ধাপে বর্ণনা করা হলোঃ

Address

COAST Cox`sbazar-1 Branch Tarabaniarchora, Khuruskhul Road, Cox’s Bazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when RHL Project COAST Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share