06/06/2025
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় ত্যাগ, কুরবানি, ধৈর্য ও নিঃস্বার্থ ভালোবাসার। সমাজের অসহায়, দুঃস্থ ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই এই উৎসবের মূল শিক্ষা। রোভার স্কাউট হিসেবে আমরা বরাবরের মতোই অঙ্গীকারবদ্ধ—দায়িত্ববোধ, সেবাব্রত ও মানবতার আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার।
এই ঈদ হোক আত্মশুদ্ধির, হোক ভ্রাতৃত্ব ও সহানুভূতির এক অনন্য প্রকাশ।
ঈদ মোবারক!
– কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ