Cox's Bazar Govt. College Rover Scout Group

Cox's Bazar Govt. College Rover Scout Group It's the official page of Cox's Bazar Govt. College Rover Scout Group.

02/12/2025

শোক সংবাদ
&&&&&&&&
কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার আসমাউল হুসনার শ্রদ্ধাভাজন পিতা জনাব মোস্তাক আহমেদ সাহেব আজ রাত ১০:৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে(ভারুয়াখালী ননামিয়া পাড়া) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
উনার মৃত্যুতে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ গভীর ভাবে শোকাহত,
মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।পরিবার কে সবরে জমিল দান করুক।

অদ্য ২২ অক্টোবর ২০২৫ তারিখ কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কতৃক আয়োজিত নতুন রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০...
22/10/2025

অদ্য ২২ অক্টোবর ২০২৫ তারিখ কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কতৃক আয়োজিত নতুন রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫...
উক্ত নতুন রোভার সহচর প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রধান স্কাউট ব্যাক্তিত্বঃ জনাব প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী (উডব্যাজার),অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি, কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন....
জনাব মোহাম্মদ উল্লাহ, সম্পাদক,শিক্ষক পরিষদ,কক্সবাজার সরকারি কলেজ।

জনাব নার্গিস ফাতেমা,
গার্ল-ইন রোভার স্কাউট লিডার,
কক্সবাজার সরকারি কলেজ গার্ল-ইন রোভার স্কাউট ইউনিট।

জনাব মোহাম্মদ আব্বাছ উদ্দিন (উডব্যাজার)
রোভার স্কাউট লিডার,
কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট।

নতুন রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন...
জনাব মধুছন্দা দেওয়ানজী,
গ্রুপ সম্পাদক,
কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

অত্র কলেজের বর্তমান রোভার স্কাউট সদস্যগণ ,গার্ল ইন রোভার স্কাউট সদস্যগণ এবং নতুন রোভার সহচরগণ উপস্থিত ছিলেন।

Bangladesh Scouts
Bangladesh Scouts Rover Region
Bangladesh Scouts, Cox’s Bazar District Rover
Cox's Bazar Govt. College Rover Scout Group
Cox's bazar Government College

🌟 কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথম১৫০ কিলোমিটার দীর্ঘ এক সাহসিক ও পরিশ্রমের পদযাত্রা শেষে ফিরে এ...
23/09/2025

🌟 কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথম
১৫০ কিলোমিটার দীর্ঘ এক সাহসিক ও পরিশ্রমের পদযাত্রা শেষে ফিরে এসেছে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নক্ষত্ররা।
এই পরিক্রমা ছিল কেবল শারীরিক পরিশ্রমের গল্প নয় — এটি ছিল আত্মশক্তির জাগরণ, সীমা ভাঙার সাহস, এবং স্কাউটিং আদর্শে অবিচল থাকার এক বাস্তব উদাহরণ।
📍 এই অর্জন কেবল তাদের ব্যক্তিগত নয় — এটি কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথম এমন সফল অভিযান, যা আগামী দিনের রোভারদের জন্য পথ দেখাবে।
এই সম্মাননা আমাদের ক্লান্তি মুছে দিয়ে নতুন স্বপ্ন দেখার সাহস দেয়।
এই আয়োজনের পেছনে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন — সম্মানিত শিক্ষকবৃন্দ, রোভার লিডার ও প্রিয় স্কাউটসাথীদের প্রতি জানাই অন্তর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।
এই পথচলা থেমে থাকবে না।
প্রতিটি পদক্ষেপই হবে নতুন ইতিহাসের সূচনা।
🙏 বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏
এই ঐতিহাসিক পরিভ্রমণের সফল সমাপ্তিতে আন্তরিক কৃতজ্ঞতা জানাই —কক্সবাজার জেলা রোভার কমিশনার জনাব এহছানুল হক হেলালী স্যার, সম্পাদক জনাব আবদুল হামিদ স্যার, জেলা রোভার কর্মকর্তাবৃন্দ,আমাদের গ্রুপ সভাপতি জনাব প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধরী ও সম্পাদক জনাব মধুছন্দা দেওয়ানজী মহোদয়,
সবকিছুর নেপথ্যের — রোভার স্কাউট লিডার জনাব আব্বাছ উদ্দিন (উডব্যাজার) , গার্ল ইন রোভার স্কাউট লিডার জনাব নার্গিস ফাতেমা, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি জনাব রিদুয়ান আজিজ।
সকলকে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এবং এই দুঃসাহসিক চ্যালেঞ্জ সম্পন্ন কারী রোভার এবং গার্ল ইন রোভারদের জানায় অভিনন্দন ও শুভেচ্ছা।

বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের ইতিহাসে প্রথম বারের মত পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে যাচ্ছে কক্সবাজার সরকারি ক...
13/09/2025

বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের ইতিহাসে প্রথম বারের মত পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে যাচ্ছে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভার স্কাউট এবং দুইজন গার্ল ইন রোভার স্কাউট সদস্য। রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে:
"পরিচ্ছন্নতা,বৃক্ষরোপণ, সেবাই রোভার স্কাউটদের অঙ্গীকার "
"একটি গাছ, একটি প্রাণ,
ভরে উঠুক ধরণী মহান "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পায়ে হেঁটে ১৫০ কি.মি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত পরিভ্রমণের উদেশ্যে রওনা দিবে।
কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ তাদের সার্বিক সফলতা ও কল্যান কামনা করছে এবং যাতে তারা তাদের পরিভ্রমণ সফল ভাবে সম্পন্ন করতে পারে সেই আশা ব্যক্ত করছে।
পরিভ্রমণ কারীদের নাম:
১. মোহাম্মদ এহছান, রোভার মেট,
কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
২. রাকিব উদ্দীন বাবু, রোভার মেট,
কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
৩ সাফায়েত করিম অনিক, সহকারি রোভার মেট
কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
৪. ফয়জুন নেছা মাসিয়াত, রোভার মেট,
কক্সবাজার সরকারি কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ।
৫. আসমাউল হুসনা, রোভার মেট,
কক্সবাজার সরকারি কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ।

কক্সবাজার সরকারি কলেজ এর একাডেমিক ভর্তি কার্যক্রমে নিরলস ভাবে সহযোগীতা করছে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের স...
11/09/2025

কক্সবাজার সরকারি কলেজ এর একাডেমিক ভর্তি কার্যক্রমে নিরলস ভাবে সহযোগীতা করছে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।

শুরু হয়ে গেছে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন রোভার স্কাউট এবং গার্ল ইন রোভার স্কাউট সংগ্রহ। নিজকে সৎ,দক...
10/09/2025

শুরু হয়ে গেছে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন রোভার স্কাউট এবং গার্ল ইন রোভার স্কাউট সংগ্রহ। নিজকে সৎ,দক্ষ,দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যুক্ত হোন আমাদের কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে।
আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা আছি কক্সবাজার সরকারি কলেজে প্রশাসনিক ভবেনর সামনে।
চলে আসুন এবং যুক্ত হোন আমাদের কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ পরিবারে।

কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট সহচর ভর্তি চলছে। সুন্দর জীবন গড়তে স্কাউটি...
08/09/2025

কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট সহচর ভর্তি চলছে।

সুন্দর জীবন গড়তে স্কাউটিং। স্কাউট আন্দোলনে যুক্ত হয়ে একজন যুবক যুবতী শারীরিক, মানসিক,
বুদ্ধিভিত্তিক ভাবে দক্ষতার সাথে বেড়ে উঠে এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করতে পারে।

বিপির এক বানীতে বলেছেন,
"পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে শ্রেষ্ঠতর রেখে যাওয়ার চেষ্টা করো"

আসুন আমরা স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি।

আজ ২৮-১০-২৫ ইংরেজি  তারিখে  কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট  গ্রুপ কর্তৃক কলেজের নবাগত অধ্যক্ষ ও গ্রুপ  সভাপতি, বিশিষ...
28/08/2025

আজ ২৮-১০-২৫ ইংরেজি তারিখে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক কলেজের নবাগত অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি, বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী (উডব্যাজার) স্যারকে ফুল দিয়ে বরণ করে নেন। গ্রুপ সম্পাদক প্রাণি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক মধুছন্দা দেওয়ানজীর সভাপতিত্বে কলেজের রোভার ডেনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ উল্লাহ স্যার,গার্ল ইন রোভারের আরএসএল জনাব নার্গিস ফতেমা ও রোভার স্কাউট গ্রুপের আরএসএল মোহাম্মদ আব্বাছ উদ্দিন উডব্যাজার। এতে রোভারের বিভিন্ন উপদলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অধ্যক্ষ স্যার স্কাউটের মেডেল অফ মেরিট পদক প্রাপ্ত। ফেনী জেলা রোভারের সম্পাদক ছিলেন।
স্যারের জন্য অনেক অনেক শুভকামনা।
ভাল থাকুক পৃথিবীর সকল ভালো মানুষ গুলো।

অভিনন্দন ও শুভ কামনা🥰রিদুয়ান আজিজনবাগত জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি,বাংলাদেশ স্কাউটস,কক্সবাজার জেলা রোভারও সিনিয়র রোভ...
28/08/2025

অভিনন্দন ও শুভ কামনা🥰
রিদুয়ান আজিজ
নবাগত জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি,বাংলাদেশ স্কাউটস,কক্সবাজার জেলা রোভার

সিনিয়র রোভার মেট, কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট৷ গ্রুপ।
এবং
আসমাউল হুসনা সামি,
নবাগত জেলা সিনিয়র গার্ল ইন রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা রোভার।
এবং
গার্ল ইন সিনিয়র রোভার মেট, কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ ।

অদ্য ১৩ আগস্ট, ২০২৫ ইং রোজ বুধবার বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়িত ...
13/08/2025

অদ্য ১৩ আগস্ট, ২০২৫ ইং রোজ বুধবার বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়িত প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউট সম্প্রসারণ(৪র্থ পর্যায়) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস,কক্সবাজার জেলার জেলা স্কাউট ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে আসেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অন্তর্বর্তীকালীন সরকার এর

★প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,
মাননীয় উপদেষ্টা
জনাব অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার,

★প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,
মাননীয় সচিব
জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা,

★প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,
মহাপরিচালক
জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান,

★মাননীয় জেলা প্রশাসক, কক্সবাজার

সভাপতি, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা এবং
কক্সবাজার জেলা রোভার
জনাব মোহাম্মদ সালাহউদ্দিন,

★অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি

সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা রোভার
জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান চৌধুরী,

★নেজারত ডেপুটি কালেক্টর
জনাব কে এম ইঞ্জারুল হক

★জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,কক্সবাজার
জনাব মোঃ শাহীন মিয়া।

সাথে আরো উপস্থিত ছিলেন
★ বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভার
কমিশনার
জনাব এহসানুল হক হেলালী,

★বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা রোভার
সম্পাদক,
মোহাম্মদ আবদুল হামিদ,

★সহকারী পরিচালক,
বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা
জনাব মোঃ গোলাম রাব্বী,

★যুগ্ম সম্পাদক,
বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা
জনাব শাহরিয়ার আজাদ

এবং কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য ও জেলার অন্যান্য কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট এবং গার্ল ইন রোভার এর সদস্যবৃন্দ।

Bangladesh Scouts, Cox’s Bazar District Rover
Bangladesh Scouts Rover Region


Eid Mubarak ❤️🐂Wishing a blessed Eid al-Adha to everyone celebrating around the world! May this special day bring peace,...
06/06/2025

Eid Mubarak ❤️🐂
Wishing a blessed Eid al-Adha to everyone celebrating around the world! May this special day bring peace, joy, and the spirit of giving to you and your loved ones ☪️ 💜

May this Eid inspire us to give back, support one another, and build a world of peace and understanding 🌍

scouts

Address

Cox's Bazar Govt. College
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Govt. College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cox's Bazar Govt. College Rover Scout Group:

Share