Master Fachiul Alam-Jahanara Foundation.

Master Fachiul Alam-Jahanara Foundation. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Master Fachiul Alam-Jahanara Foundation., Charitable organisation, Dhawn Khali, P. M. Khali, Cox's Bazar.

পরিবারের সদস্যদের সাথে নামাজ
08/11/2024

পরিবারের সদস্যদের সাথে নামাজ

21/09/2024
📢তাহাজ্জুদ এবং ফজর একসাথে আদায়কারী ব্যাক্তির দোয়া 🎯ছুড়ে দেওয়া ধনুকের তীরের ন্যায় কবুল হবে..ইনশাআল্লাহ।
09/07/2024

📢তাহাজ্জুদ এবং ফজর একসাথে আদায়কারী ব্যাক্তির দোয়া 🎯ছুড়ে দেওয়া ধনুকের তীরের ন্যায় কবুল হবে..
ইনশাআল্লাহ।

একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"১..৪ হাজার দিনার সদকা করবে।...
04/07/2024

একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"

১..৪ হাজার দিনার সদকা করবে।
২..একটি কুরআন খতম করবে।
৩..জান্নাতের মূল্য পরিশোধ করবে।
৪..দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে।
৫..একবার হজ্জ করবে, তারপর ঘুমাতে যাবে।
---হযরত আলী (রাঃ) তখন বললেন "হে রাসূলুল্লাহ! এটা তো মনে হচ্ছে অসম্ভব,আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো?

--তখন হযরত মুহাম্মদ (সাঃ) বললেন:

১.. "সূরা ফাতিহা ৪বার পড়লেই চার হাজার দিনার সদকা করার সমপরিমাণ সাওয়াব পাবে"

২.. "সূরা ইখলাস ৩বার পড়লে একটি কুরআন খতমের সাওয়াব পাবে"

৩.. "তিনবার যেকোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মুল্য পরিশোধ করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"

৪.."যেকোনো ইস্তাগফার বা আস্তাগফিরুল্লাহ ১০বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সাওয়াব পাবে"

৫.."সর্বশেষ কালেমা শাহাদত চারবার পাঠ করলে একটি হজ্জ সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে"

সুবাহানাল্লাহ ❤️

16/06/2024
জিলহজ্জ মাসের চাঁদ উদিত হওয়ার পর যা যা করণীয়ঃ১ টি কাজ ফরজঃ- তা হলো- হজ্জ ( যদি  সামর্থ্য থাকে) ৮ জিলহজ্জ হতে১২ জিলহজ পর্...
07/06/2024

জিলহজ্জ মাসের চাঁদ উদিত হওয়ার পর যা যা করণীয়ঃ
১ টি কাজ ফরজঃ- তা হলো- হজ্জ ( যদি সামর্থ্য থাকে) ৮ জিলহজ্জ হতে১২ জিলহজ পর্যন্ত।
৩ টি কাজ ওয়াজিব -
১. তাকবীরে তাশরীক তথা الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد পড়া। ৯ জিলহজ্জ ফজর থেকে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামাজের পর ১ বার বলা।
২. ঈদের নামাজ আদায় করা।
৩. কুরবানি করা ( যদি ওয়াজিব হয়)

৬ টি কাজ সুন্নাত-
১. কুরবানির পশু জবেহ না করা পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা।
২.জিলহজ্জ মাসের ১-- ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা।
৩.অধিকহারে তাহলীল তথাلا اله الا الله محمد رسول الله পড়া।
৪. অধিকহারে তাকবীর তথা الله اكبر الله اكبر لا اله
الا الله والله اكبر الله اكبر ولله الحمد -
৫. অধিকহারে জিকির করা। বিশেষ করে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيئ قدير পড়া।
৬. জিলহজ্জ মাসের ১-- ১০ তারিখ পর্যন্ত রাতগুলোতে ইবাদত-

🎯জিলহজ মাসের ১ম ১০ দিনের আমলশুক্রবার সূর্যাস্তের আগেই নখ-চুল কেটে পরিচ্ছন্ন হই।"আসছে ঈদুল আযহা ও কুরবানি। যারা আমরা কুরব...
04/06/2024

🎯জিলহজ মাসের ১ম ১০ দিনের আমল
শুক্রবার সূর্যাস্তের আগেই নখ-চুল কেটে পরিচ্ছন্ন হই।
"আসছে ঈদুল আযহা ও কুরবানি। যারা আমরা কুরবানি দিব তাদের নখ-চুল ইত্যাদি কাটা বিষয়ক একটি মাসনূন আমল আজকে জেনে নিব ইনশাআল্লাহ।
কুরবানি দাতার জন্য একটি বিশেষ আমল হচ্ছে:
জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানি আদায় করার আগ পর্যন্ত নখ, চুল, গোফ ও শরীরের কোনো পশম না কাটা। পশু কুরবানি হয়ে যাওয়ার পর এগুলো কাটা যাবে। তাই জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই নখ, চুল, গোফ বা এরকম অন্যান্য কাজগুলো সেরে ফেলা। ঈদের দিন কুরবানি হয়ে যাওয়ার পর আবার এগুলো কেটে পরিচ্ছন্ন হওয়া। হাদীসের আলোকে জানা যায় উক্ত মুস্তাহাব আমলটি যারা কুরবানি দিবেন না তারাও চাইলে করতে পারেন। এতে ইনশাআল্লাহ তারাও সওয়াবের অংশীদার হবেন।
নখ-চুল কবের মধ্যে কাটতে হবে?
এ বছর জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৭ জুন ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার। অর্থাৎ উক্ত দিন জিলক্বদ মাসের ২৯ তারিখ। যদি ৭ জুন শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে এরপর থেকে আমরা আর চুল-নখ ইত্যাদি কাটবো না। যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে পরের দিন শনিবারের সূর্যাস্তের আগ পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটার সময় পাওয়া যাবে। যেহেতু চাঁদ কবে উঠবে সেটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। তাই আমাদের উচিত হবে যারা কুরবানি দিব, তারা যেন সকলেই ৭ জুন শুক্রবার সূর্যাস্তের আগেই উক্ত কাজগুলো সেরে ফেলি। মনে থাকার সুবিধার্থে আমরা নিজ নিজ ফোনে চুল-নখ কাটার জন্য রিমাইন্ডার অ্যালার্ম সেট করে রাখতে পারি।
হাদীস ১
হযরত উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সা) বলেছেন:
"যখন তোমরা যিলহাজ্জ মাসের (নতুন চাঁদ দেখতে পাও) আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে।
মুসলিম ৫০১৩; ই. ফা. ৪৯৫৭, ই. সে. ৪৯৬৩
⚔️ যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হ’তে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হ’তে বিরত থাকুন।
🔰🖋️প্রফেসর ড.মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
◼️হযরত উম্মে সালামাহ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার এরাদা রাখে, তারা যেন যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হ’তে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হ’তে বিরত থাকে’। কুরবানী দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানীর খালেছ নিয়তে এটা করলে ‘আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানী’ হিসাবে গৃহীত হবে।
◼️মুসলিম, মিশকাত হা/১৪৫৯
◼️আহমাদ হা/৬৫৭৫
🔰❓ প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর বাণী ‘তুমি (কুরবানীর দিনে) তোমার চুল ও নখ কাটবে, তোমার গোঁফ খাট করবে এবং নাভীর নীচের লোম ছাফ করবে। এটাই তোমার জন্য আল্লাহর নিকট পূর্ণ কুরবানী হিসাবে গৃহীত হবে’।
অত্র হাদীছটির ব্যাপারে শু‘আইব আরনাউত্ব সনদ হাসান এবং আলবানী সনদ যঈফ বলেছেন। উপরোক্ত মতামতগুলির মধ্যে কোনটি অগ্রাধিকারযোগ্য হিসাবে বিবেচিত হবে।

🎯ফজিলত
24/04/2024

🎯ফজিলত

🎁যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না; তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছ...
20/04/2024

🎁যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না; তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছে।”

আলহামদুলিল্লাহ।

🎯সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনি, কারও ভালো দেখে আমি হিংসায় জ্বলিনি।

জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলো না বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।

একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। কারন আমার জন্য যা ছিল সেটাই হয়েছে। আর যা হারিয়েছি সেটাও আমার ভালো জন্যই হয়েছে আলহামদুলিল্লাহ।

📌নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবে না, এই দু:সাহস আল্লাহ তায়ালা কাউকে দেননি।

“কারন রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না”

সুতরাং হতাশ না হয়ে স্রেফ আল্লাহর উপর ভরসা করুন। আপনার আমার জন্য আল্লাহ ই যথেষ্ট।আলহামদুলিল্লাহ।

সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত"কোনো একদিন হযরত জিবরাঈল (আঃ) নবী করীম (ﷺ)-এর কাছে বসে ছিলেন। হঠাৎ প্রচন্ড একটি শব্দ শো...
18/04/2024

সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত
"কোনো একদিন হযরত জিবরাঈল (আঃ) নবী করীম (ﷺ)-এর কাছে বসে ছিলেন। হঠাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেলো । হযরত জিবরাঈল (আঃ) নিজের মাথা উচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফিরিশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতোপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি । সে ফিরিশতা নবী করীম (ﷺ)-এর কাছে এসে বললেন, আপনার জন্যে দুটো নূরের সুসংবাদ রয়েছে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর । যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তা'য়ালার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে ।”
(মুসলিম, হাদীস নং- ৮০৬)
👉নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা আসমান-যামীন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি দু‘টি আয়াত নাযিল করছেন। সেই দু‘টি আয়াতের মাধ্যমেই সূরা আল-বাক্বারা সমাপ্ত করেছেন। যে ঘরে তিন রাত এ দু‘টি আয়াত তিলাওয়াত করা হয় শাইতান সেই ঘরের নিকট আসতে পারে না।
(তিরমিজি— ২৮৮২)

👉জুবায়র ইবনু নুফায়র (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা আল বাকারাকে আল্লাহ তা‘আলা এমন দু’টি আয়াত দ্বারা শেষ করেছেন, যা আমাকে আল্লাহর ‘আরশের নীচের ভাণ্ডার হতে দান করা হয়েছে। তাই তোমরা এ আয়াতগুলোকে শিখবে। তোমাদের রমণীকুলকেও শিখাবে। কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত, (আল্লাহর) নৈকট্য লাভের উপায়। (দীন দুনিয়ার সকল) কল্যাণলাভের দু‘আ।
(মিশকাত— ২১৭৩)
👉বাদ্রী সাহাবী আবূ মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সূরা বাকারার শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দু’টি তিলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টোই যথেষ্ট। অর্থাৎ রাত্রে কুরআন মাজীদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরাহ বাকারার শেষ দু’টি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট।
(সহিহ বুখারী— ৪০০৮)

17/02/2024

📌পাতা ঝরার উত্তম মাস হলো বসন্তকাল।🍂
🎯আর,পাপ ঝরার উত্তম মাস হলো রমাদান।🎁

Address

Dhawn Khali, P. M. Khali
Cox's Bazar
4700

Telephone

008801536110971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Master Fachiul Alam-Jahanara Foundation. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share