01/01/2026
সময়কে আমরা প্রায়ই বছর, মাস বা দিনের হিসেবেই ভাবি। অথচ সময় আসলে কোনো ক্যালেন্ডারের পাতায় বন্দি নয়। সময় হলো প্রতিটি নিঃশ্বাসের ভেতর লুকিয়ে থাকা এক একটি অমূল্য মুহূর্ত। সময় কিন্তু ক্ষণ কিংবা মুহূর্তের চেয়েও দামি, কারণ; একটি মুহূর্ত বদলে দিতে পারে পুরো জীবন, একটি সিদ্ধান্ত গড়ে দিতে পারে অন্যরকম ভবিষ্যৎ।
নতুন বছর মানেই শুধু আরেকটি সংখ্যা যোগ হওয়া নয়, বরং নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার, নিজেকে আরো মানবিকভাবে গড়ে তোলার, নতুন করে দেশকে ভালোবাসবার, অন্যের প্রাপ্য বুঝিয়ে দিয়ে স্রস্টার নিকট পবিত্র হয়ে হাজির হতে চেষ্টা করবার সুবর্ণ সুযোগ। গত বছরের ভুলগুলোকে অভিজ্ঞতায় রূপান্তর করার এবং হারানো স্বপ্নগুলোকে আবার বুকের ভেতর জাগিয়ে তোলার একটি সুন্দর নামই আমাদের কাছে নতুন বছর।
নতুন বছরে আমরা চাইবো,
আমাদের কথাগুলো হোক আরও মানবিক, আমাদের ইচ্ছেগুলো হোক অন্যের হক্ব ফিরিয়ে দিতে আরও যত্নশীল, আমাদের কাজগুলো হোক আরও দায়িত্বশীল, আর আমাদের হৃদয়গুলো হোক আরও সহানুভূতিশীল।
যেখানে আমরা রাগে ভেঙে ফেলেছিলাম সম্পর্ক, সেখানে ভালোবাসায় গড়ে তুলবো স্বাপ্নিক নতুন সেতু। যেখানে আমরা হতাশায় থেমে গিয়েছিলাম, সেখানে নতুন উদ্যমে আবার পথচলা শুরু করবো।
এই নতুন বছরে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুস্থতা, সম্মান আর ঐকান্তিক সাফল্য। সময়ের প্রতিটি ক্ষণকে যেন আমরা মূল্য দিতে পারি, কারণ; এই ক্ষণগুলো দিয়েই গড়া হয় আমাদের পুরো জীবন।
নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে।
আসুন, "ঐক্যের আদলে গড়ে তোলি নতুন ইতিহাস"শ্লোগানে সময়কে ভালোবেসে, জীবনকে সুন্দর করে গড়ে তোলার দৃঢ়প্রত্যয়ে এগিয়ে চলি কল্পিত নতুন পথে।
সভাপতি ও সাধারণ সম্পাদক:
মুহাম্মদ ইয়াছিন আরাফাত
ও
আবদুল মামুন( ফারুকী),
পূর্ব টইটং ৪নং ওয়ার্ড ঐক্য পরিষদ।