হুফ্ফাজুল কুরআন সমাজকল্যাণ সংস্থা

হুফ্ফাজুল কুরআন সমাজকল্যাণ সংস্থা সুন্দর পথে আশা ঘুণেধরা সমাজকে নিষ্কলুষ করতে নিজেদের এলাকা থেকেই প্রথম প্রচেষ্টা। দেখি আমরা কুরআনের হাফেযরা কিছু করতে পারি কিনা?

প্রিয়,আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ:(২ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩)আল্লাহ আপনার প্রতি রহম করুক, শহীদ হিসেবে জান...
14/08/2024

প্রিয়,
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ:
(২ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩)
আল্লাহ আপনার প্রতি রহম করুক, শহীদ হিসেবে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুক।

ব্যারিস্টার আরমান ভাইয়ের আয়নাঘরে নির্যাতনের বর্ণনা:কফিনের মতো ছোট্ট একটি খাঁ-চার ভিতরে সারাক্ষণ চোখ বেঁ-ধে রাখা হয়েছিল '...
08/08/2024

ব্যারিস্টার আরমান ভাইয়ের আয়নাঘরে নির্যাতনের বর্ণনা:

কফিনের মতো ছোট্ট একটি খাঁ-চার ভিতরে সারাক্ষণ চোখ বেঁ-ধে রাখা হয়েছিল 'আয়না ঘর'-এ বন্দী ব্যারিস্টার আরমান ভাইকে।

ওই ছোট্ট খাঁ-চায় তাঁর প্রেসার বেড়ে গেলে অফিসার বলতো : মরতে দেয়া যাবেনা, আবার ভালভাবে বাঁচতে ও দেয়া যাবেনা।

এরপরে রাখা হয় একজন মানুষ কোনোমতে শুইতে পারে এমন একটি জানালাবিহীন সেলে। দিন-রাত সারাক্ষণ হাতকড়া ও পায়ে ডা-ন্ডা-বেড়ি পরিয়ে রাখার কারণে হাতে পঁচন ধরে যায় — নিজেই নিজের পঁ-চা হাতের দুর্গন্ধ পেতেন। এরপরে একটু বড় আকারের কড়া হাতে লাগানো হয়।

দিন-তারিখ-সময় কিছুই জানানো হতো না — আন্দাজে সময় অনুমান করে নামাজ পড়তেন, শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো।

অনেক অনেকবার কাকুতি মিনতি করে ও একটি কুরআন পাননি মুসলিম দেশের এই নির্দোষ ব-ন্দী। কুরআন চাইলে অকথ্য ভাষায় গা-লি দিতো। রুমে ওরা যখন যেতো তখন চোখ বাঁ-ধা অবস্থায় নিচের দিকে তাকিয়ে থাকতে হতো যেন জা★নো★য়ার-গুলোর চেহারা কোনোভাবেই না দেখা যায়।

দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেরে রোজা রাখলে ও গালি দিতো। সর্বশেষ ওই রাতে (৫ আগস্ট) তাহাজ্জুদ নামাজ পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে। গামছা দিয়ে চোখ বেঁ-ধে যখন বাইরে নিয়ে গাড়িতে উঠাইলো তখন আরমান ভাই নিশ্চিত হলো আজ ই হয়তো তাকে হ★/ত্যা করা হবে। গাড়ির মেঝেতে ফেলে দুইজন তার শরীরের উপরে বসলো, কিছুক্ষণ গাড়ি চলার পরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলা হয় একটি মাঠে।

জিজ্ঞেস করলো : এতদিন কোথায় ছিলি?
- জানিনা
আমরা কারা?
- জানিনা

ঠিক আছে। সবাইকে এইটাই বলবি।

তখন বিচক্ষণ আরমান ভাই ভাবলো হয়তো মা-/র-/বে-/না তাকে। অনেক্ষণ পড়ে রইলেন ওই জায়গায়, ভ-য়ে নড়ছেন না। এরপর টের পেলেন শুধু পোকা-মাকড় এর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই।

চোখের বাঁধন টা একটু খুলে দেখলেন কেউ নেই, তিনি পড়ে আছেন একটি খালি মাঠে। দূরে মৃদু আলো দেখে এগিয়ে একটি নির্মাণাধীন ভবন দেখলেন, সেখানে একজন দারোয়ানকে পেয়ে কৌশল করে বললেন : ছি-ন-তাই-কারীরা তাকে এখানে ফেলে রেখে গেছে, এইটা কোন এলাকা?

দারোয়ান বললেন : এটি দিয়াবাড়ি। মিরপুর কিভাবে যাবেন জিজ্ঞেস করলে বললেন, সামনে আগালেই মেট্রো স্টেশন ওই দিকে গাড়ি পাবেন। ফজরের আজান হলো, মসজিদে গেলেন। পুরোনো লুঙ্গি পরা গলায় গামছা পরা জীর্ণশীর্ণ লোকটি
ইমাম সাহেবকে ও বলতে হলো কৌশল করে ছিন-তাই এর কাহিনী। কারণ সত্যি বললেই হয়তো বিপদ!

নামাজ শেষে ইমাম সাহেবের কাছে ইবনে সিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে করতে তাকে সাথে নিয়ে ইবনে সিনা উত্তরা শাখা দেখিয়ে দিলেন।

দারোয়ানকে আরমান ভাই জিজ্ঞেস করলেন, ম্যানেজার সাহেব কখন আসবেন? লুঙ্গি, গামছা পরা ভাইকে দারোয়ান তাচ্ছিল্যের সাথে জানালেন সাড়ে ৭.০০ টার পরে আসবেন। টাই পরা ম্যানেজার টাইপের একজনকে দেখে তার সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলে তিনি কিছুটা বিরক্ত হয়ে নিয়ে গেলেন তার রুমে - ম্যানেজার গোছের লোকটিকে WhatsApp এ কথা বলতে দেখে ভাই বললেন, আপনার ফোনে একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি। এরপর আরমান ভাই নিজ হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পর ওই কর্মকর্তা আরমান ভাইকে চিনতে পেরে কান্না জড়ানো আবেগে জড়িয়ে ধরেন এবং উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বাসার ঠিকানা জেনে বাসায় নিয়ে যান।

©

06/08/2024

অনেক কেই দেখছি স্ট্যাটাস দিচ্ছেন - "আ.লীগ, বিএনপি, জামায়াত কাউকেই ক্ষমতায় চাই না" অথবা, "শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করছে ছাত্রদল, শিবির"

আমার ফ্রেন্ড লিস্টে বিভিন্ন আদর্শের ব্যক্তি রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা - স্বাধীন বাংলাদেশের জনগণ আ.লীগ, বিএনপি, জা. পার্টির শাসন-শোষন উপভোগ করেছে। কিন্তু জামায়াতে ইসলামী কখনোই এককভাবে শাসন ক্ষমতায় যায় নি। তবে জামায়াতে ইসলামীর বিষয়ে অধিকাংশের নেতিবাচক মনভাবের কারণ কি?

অথচ আপামর জনসাধারণ সৎ, যোগ্য, দেশপ্রেমিক, দূর্নীতি মুক্ত নেতৃত্ব প্রত্যাশা করেন। যা জামায়াত -শিবির এর প্রতিটি কর্মীর সাংগঠনিক ভিশন।

স্বাধীনতার পর থেকে জামায়াতে ইসলামীর ২জন মন্ত্রী ও ৫০এর মত এমপি এবং অসংখ্য স্থানীয় সরকার এর চেয়ারম্যান, মেম্বার হয়েছেন। কিন্তু কারো বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ কেউ করতে পারে নি। বরং সকল স্তরেই স্থানীয় জনগণ তাদের শাসনে সন্তুষ্ট ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠিত ইসলামি ব্যাংক যা স্বৈরাচারী সরকার এস আলম গ্রুপের মাধ্যমে দখলের পূর্ব পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে আস্থার ব্যাংক ছিল। এবং এতটাই প্রফিটেবল ছিল যে এত বছর ধরে ব্যাংক থেকে লুটপাট ও অব্যবস্থাপনার পরেও(কিছু অভিযোগ থাকলেও) ব্যাংকটি এখনো স্বমহিমায় টিকে আছে।
ইবনে সিনা ও ইসলামি ব্যাংক হাসপাতাল স্বাস্থ্যসেবায় এক অনন্য উচ্চতায় আরোহন করেছিল। যা দেশের সেবা গ্রহণকারী সকলেই স্বীকার করতে বাধ্য হবেন।
এছাড়া জামায়াতের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের প্রতিষ্ঠিত প্রতিটি প্রতিষ্ঠানই সুনামের সাথে পরিচালিত হয়েছে। যা সম্ভব হয়েছে জামায়াতের কর্মীদের সততা, যোগ্যতা ও দেশপ্রেমের কারণে।
দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়নে জামায়াত সবসময়ই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে।

স্বাধীনতার পর থেকেই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির বিভিন্ন ভাবে মিথ্যা প্রপাগান্ডার স্বীকার হয়ে আসছে।
স্বাধীনতার সময়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের সমর্থক ছিল এটা সত্য। কারণ তখন ভারতের পূর্ব পাকিস্তানের বিষয়ে ষড়যন্ত্র ও কার্যকলাপ এবং ভৌগোলিক কারণে বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে এ বিষয়ে জামায়াত সন্দিহান ছিল। ভারতের এই গ্রাস করার নীতি বাংলাদেশের মানুষ এখন খুব ভালো ভাবেই বুঝতে পারছে। কিন্তু তৎকালীন জামায়াতের কোন কর্মী কারো কোনো ক্ষতি করেছে তার প্রমাণ কোন আদালত এখন পর্যন্ত করতে পারেনি। মিথ্যা যুদ্ধাপরাধী মামলা দিয়ে জামায়াতের নেতা কর্মীদের ফাঁসি দিলেও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে ফ্যাসিবাদি সরকার একটা অভিযোগ ও প্রমান করতে সক্ষম হয়নি।
বরং দেশপ্রমিক হিসেবে যেই ভারতের বিরুদ্ধে কথা বলেছে ভারত তাদের কেই নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছে। যার উৎকৃষ্ট উদাহরণ - পিলখানা হত্যাকান্ড, আবরার ফাহাদ হত্যাকান্ড ইত্যাদি ।
এছাড়া বিভিন্ন সময়ে রাজাকার, জ*ঙ্গি, রগ কাটা, সন্ত্রাসী ইত্যাদি মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে জামায়াত শিবিরকে মামলা- হামলা, জুলুম-নির্যাতন করা হয়েছে।
ফ্যাসিস্ট সরকারের কাউকে জুলুম নির্যাতন করার প্রয়োজন হলেই তাকে এ সকল মিথ্যা অভিযোগ দিয়ে দমিয়ে রাখা হতো। যার ভুক্তভোগী সরকারের বিরূদ্ধে কথা বলা প্রতিটি নাগরিক।
যার সর্বশেষ পদক্ষেপ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে জামায়াত শিবির কে নিষিদ্ধ ঘোষণা করা।

জামায়াত ইসলামী ও ছাত্রশিবির সম্ভবত বাংলাদেশের একমাত্র দল যারা এমন এক ভূখন্ডে রয়েছে যাদের প্রতিবেশি রাষ্ট্র তাদের প্রচন্ড ভাবে অপছন্দ করে। ফলে তাদের জন্য কিছু হলেই পাশের রাষ্ট্রে গিয়ে পালানোর সুযোগ কম। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াত-শিবির তাদের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাবে বলেই আমি বিশ্বাস করি।
আপনারা দেখেছেন গতকাল দেশের ছাত্র -জনতা যখন বিজয় উল্লাসে মগ্ন তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সবার আগে রাস্তায় দাড়িয়ে অন্যধর্মাবলম্বীদের জান-মাল ও উপাসনালয় সংরক্ষণের জন্য নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। এবং জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীরা রাত জেগে বাড়ি ও উপাসনালয় পাহাড়া দিয়েছেন।

দেশের ছাত্র - জনতার প্রতি আহবান থাকবে আপনারা জামায়াত ইসলামী ও ছাত্রশিবির এর বিষয়ে মতামত দেয়ার পূর্বে বাংলাদেশে তাদের কার্যক্রম ও অবদান এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার কারীদের সম্পর্কে একটু চিন্তা ও স্ট্যাডি করবেন।

আবারও জিজ্ঞাসা রাখলাম- জামায়াত- শিবিরকে অপছন্দ করার আপনার কারণ কি?

সংসদ বিলুপ্ত।
06/08/2024

সংসদ বিলুপ্ত।

প্রথমে তিন সন্তান সহ পরিবারের মোট দশজনকে শ|হী|দ করালো। তিনি হাসি মুখে বরণ করে নিলেন। তারপর , আপন বোন সহ আত্মীদের থেকে আর...
31/07/2024

প্রথমে তিন সন্তান সহ পরিবারের মোট দশজনকে শ|হী|দ করালো। তিনি হাসি মুখে বরণ করে নিলেন। তারপর , আপন বোন সহ আত্মীদের থেকে আরো আটজনকে শ|হীদ করা হলো। তিনি রবের খুশীতে মেনে নিলেন। তারপর উনার নাতী-নাতনী সবাইকে শ|হীদ করা হলো। তাও তিনি নি:সংকোচে হাসি মুখে গ্রহণ করলেন।

পরিবার ও আত্মীয় স্বজন প্রতিবার হারানোর পর শুধু একটা কথাই বলতেন -

এরচেয়ে উত্তম বিদায় আর কি হতে পারে?
এমন বিদায় তো প্রত্যেক মূমীনের তামান্না।

তিনি নিজের জন্যেও এমন জীবন চেয়েছিলেন। রব কবুল করে নিয়েছেন। পরিবারের সবাইকে বিদায় দিতে দিতে একমাত্র স্ত্রীকে রেখে শেষ নিজেই বিদায় হয়ে গেলেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!

দোয়া করি, আল্লাহ তালা যেন উনার এই শা|হা|দা|হ কে কবুল করেন। মাজলুম জনপদের জন্য উত্তম কিছুর ফায়সা করেন।

مِنَ المُؤمِنينَ رِجالٌ صَدَقوا ما عاهَدُوا اللَّهَ عَلَيهِ ۖ فَمِنهُم مَن قَضىٰ نَحبَهُ وَمِنهُم مَن يَنتَظِرُ ۖ وَما بَدَّلوا تَبديلًا.

লেখা-আব্দুল করিম আল মাদানী হাফিজাহুল্লাহ

Address

Cox's Bazar

Telephone

+8801858221758

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুফ্ফাজুল কুরআন সমাজকল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হুফ্ফাজুল কুরআন সমাজকল্যাণ সংস্থা:

Share