18/10/2026
শোক সংবাদ ও গভীর সমবেদনা
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয় শিক্ষক, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ-এর জনাব বশির আহম্মদ হিরো স্যার আজ ভোর ৫:০০ টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
স্যারের এই আকস্মিক মৃত্যুতে আমরা বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রাক্তন শিক্ষার্থী (এক্স স্টুডেন্ট) পরিবার গভীরভাবে শোকাহত। শিক্ষাদানে তাঁর অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর স্নেহ আমরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করব।
আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।
— প্রাক্তন শিক্ষার্থী (এক্স স্টুডেন্ট) পরিবার
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ