23/01/2025
ঐতিহ্য রিডার্স ক্লাব
বিনামূল্যে বই নিন
বই পড়ে ফেরত দিন
সূচনালগ্ন থেকেই ঐতিহ্য তার পাঠকের কাছে বইকে সহজলভ্য করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। গল্প লেখা, বই আলোচনা, ফটো কনটেস্ট, অডিও ভিজ্যুয়াল রিভিউ ইত্যাদি প্রতিযোগিতা সেই কার্যক্রমেরই অংশ। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যের এবারের উদ্যোগ—
‘বিনামূল্যে বই নিন : বই পড়ে ফেরত দিন’
◉ কীভাবে বই নেব?
ঐতিহ্য প্রকাশিত ১৯০০+ বই থেকে (রচনাবলি বাদে) আপনার পছন্দের যেকোনো বইয়ের নাম আমাদেরকে জানালে আমরা সে বইটি (স্টকে থাকা সাপেক্ষে) আপনার ঠিকানায় পৌঁছে দেব।*
◉ কুরিয়ার চার্জ বহন করবে কে?
ঐতিহ্য নিজ খরচে বইটি আপনার ঠিকানায় পৌঁছে দেবে।
বইটি পড়ার পর যদি আপনি অন্য আরেকটি বই পড়তে চান, তাহলেও ঐতিহ্য নিজ খরচে আপনার কাছ থেকে আগের বইটি নিয়ে এসে নতুন বইটি পৌঁছে দেবে।
যদি অন্য বই পড়তে না চান অথবা হাতে থাকা বইটি আপনি রেখে দিতে চান, সেক্ষেত্রে বিশেষ ছাড়ে আপনাকে বইটি দেবে ঐতিহ্য।
তবে নতুন করে আর কোনো বই না পড়তে চাইলে এবং হাতে থাকা বইটি ফেরত দিতে চাইলে আমাদের ঠিকানায় কুরিয়ার করে স্লিপের ছবি মেসেজে দিলে আমরা কুরিয়ার চার্জ আপনাকে বিকাশ-এর মাধ্যমে ৭ কর্মদিবসের মধ্যে পরিশোধ করে দেব।
◉ বই নেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত আছে?
বইয়ের পৃষ্ঠায় কোনো দাগ দেওয়া যাবে না। একটু যত্ন করে রাখতে হবে যেন পৃষ্ঠা ছিঁড়ে না যায়। আপনার মতোই আরেকজন পাঠক যেন স্বাচ্ছন্দ্যে বইটা ব্যবহার করতে ও পড়তে পারে। আরও কিছু কথা :
➧ আপনাকে আমাদের ঐতিহ্য রিডার্স ক্লাব গ্রুপের সদস্য হতে হবে।
(গ্রুপ লিংক থাকছে মন্তব্যের ঘরে।)
➧ জামানত হিসেবে ২০০ টাকা (ফেরতযোগ্য) প্রদান করতে হবে। টাকা প্রদানের পর আপনি যদি রিডার্স ক্লাবের সদস্য হিসেবে আর বই পড়তে না চান, সেক্ষেত্রে আপনার জামানত আমরা বিকাশ-এর মাধ্যমে ফেরত দেব।*
➧ একটি বই হাতে থাকাবস্থায় আরেকটি বই নেওয়া যাবে না।
➧ একটি বই সর্বোচ্চ ২০ দিন রাখা যাবে। ২০ দিনের বেশি রাখতে চাইলে আগেই—আরও কত দিন রাখতে চান, তা জানাতে হবে আমাদের। না জানালে জামানত থেকে প্রতি ৫দিনে ১০ টাকা করে জরিমানা হিসেবে কেটে নেওয়া হবে।
➧ বই কোনোভাবে নষ্ট হলে (পৃষ্ঠা ছিঁড়লে বা কেটে ফেললে অথবা আঁকাআঁকি করলে) কিংবা হারিয়ে গেলে সদস্যপদ স্থগিত বলে গণ্য হবে। সেক্ষেত্রে জামানতের টাকা আর ফেরত দেওয়া হবে না।
➧ কোনো ফেইক আইডি থেকে রিডার্স ক্লাবের মেম্বার হওয়া যাবে না।
➧ আপনার জন্মসনদ/জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি/ছবি প্রদান করতে হবে। শিক্ষার্থী হলে শিক্ষার্থীর পরিচয়পত্রের ফটোকপি/ছবিও দিতে হবে।
➧ দুটি ফোন নাম্বার (একটি আপনার ও একটি আপনার নিকটআত্মীয়ের সম্পর্ক উল্লেখসহ) প্রদান করতে হবে।
➧ সচল মেইল আইডি প্রদান করতে হবে।
➧ বই হাতে পেলে আমাদেরকে সাথে সাথেই মেসেজে জানাতে হবে।
◉ বই নেওয়ার ক্ষেত্রে করণীয় কী?
১. আপনার নাম
২. পূর্ণ ঠিকানা (অবশ্যই থানার নাম উল্লেখ করতে হবে)
৩. ফোন নাম্বার (যিনি কুরিয়ার থেকে বই রিসিভ করবেন) দিলে আমরা আপনার ঠিকানায় বইটি পৌঁছে দেব।
*শর্ত প্রযোজ্য।
*ঐতিহ্য রিডার্স ক্লাবের যাবতীয় কার্যক্রমের সিদ্ধান্ত পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন এবং এই কার্যক্রম বন্ধ করাসহ সকল সিদ্ধান্ত ঐতিহ্য সংরক্ষণ করে।
তো, শুরু হোক।
‘ঐতিহ্য রিডার্স ক্লাব’-এ আপনাকে স্বাগতম।