BDC Group-বিডিসি গ্রুপ

BDC Group-বিডিসি গ্রুপ স্বত্বাধিকারী
কাজী মুঃ এনামুল হক
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
BDC Group-বিডিসি গ্রুপ

17/03/2023

আমি বলি, ‘আমি ব্যর্থ’

কোরআন বলে, ‘অবশ্যই বিশ্বাসীরা সফল হয়।’

(সুরা : মুমিনুল, আয়াত : ১)

আমি বলি, ‘আমার জীবনে অনেক কষ্ট।’ কোরআন বলে, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি।’

(সুরা : ইনশিরাহ, আয়াত : ৬)

আমি বলি, ‘আমাকে কেউ সাহায্য করে না।’ কোরআন বলে, ‘...মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।’

(সুরা : রুম, আয়াত : ৪৭)

আমি বলি, ‘আমি দেখতে খুবই কুৎসিত।’ কোরআন বলে, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।’ (সুরা : ত্বিন, আয়াত : ৪)

আমি বলি, ‘আমার সঙ্গে কেউ নেই।’ কোরআন বলে, ‘তোমরা ভয় কোরো না, আমি (আল্লাহ) তো তোমাদের সঙ্গে আছি। আমি শুনি এবং আমি দেখি।’

(সুরা : ত্বহা, আয়াত : ৪৬)

আমি বলি, ‘আমার পাপ অনেক বেশি।’ কোরআন বলে, ‘...নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন...।’ (সুরা : বাকারা, আয়াত : ২২২)

আমি বলি, ‘আমি সব সময় অসুস্থ থাকি।’ কোরআন বলে, ‘আমি (আল্লাহ) কোরআন অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত...।’

(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৮২)

আমি বলি, ‘কোনো কিছু আমার ভালো লাগে না।’ কোরআন বলে, ‘তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়।’ (সুরা : দুহা, আয়াত : ৫)

আমি বলি, ‘বিজয় অনেক দূরে।’ কোরআন বলে, ‘...জেনে রেখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে।’ (সুরা : বাকারা, আয়াত : ২১৪)

আমি বলি, ‘আমার জীবনে কোনো খুশি নেই।’ কোরআন বলে, ‘শিগগির তোমার রব তোমাকে (এত) দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।’ (সুরা : দুহা, আয়াত : ৫)

আমি বলি, ‘আমি সব সময় হতাশ।’ কোরআন বলে, ‘আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিতও হয়ো না। তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)

আমি বলি, ‘আমার কোনো পরিকল্পনা সফল হয় না।’ কোরআন বলে, ‘...আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৫৪)

আমি বলি, ‘আমার কেউ নেই।’ কোরআন বলে, ‘...যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট...।’ (সুরা : তালাক, আয়াত : ৩)আমিন। আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুক।

22/12/2022

তুমি ভালো কাজ করলেও কিছু মানুষ তোমাকে হিংসা করবে। তারা তোমাকে নিয়ে অবান্তর কথা বলবে। তোমাকে নিয়ে অবান্তর কথা ছড়াবে।
তুমি ভালো কিছু অর্জন করলেও কিছু মানুষ তোমার শত্রু হবে।
তোমাকে এগুলো উপেক্ষা করেই কাজ করতে হবে। তোমার কাজ হতে হবে আগুনের মতো—মানুষের হিংসেকে পুড়িয়ে দাও। তোমার দৃঢ়তা, তোমার একাগ্রতা দিয়ে মানুষের ভ্রান্ত কথাকে মুছে দাও।
তোমাকে যারা বাধা দিবে, তারাই একসময় তোমাকে ভয় পাবে।
তোমার অগ্রগতিতে মানুষ পেছন থেকে টেনে ধরতে চাইবে। তোমার দুর্দিনে কেউ কেউ হাসবে চুপিচুপি। কারণ আমাদের সমাজ ভয়ংকর হিংসুটে সমাজ।
তোমার ব‍্যার্থতায় কাউকে পাবে না। কেউ সেটার দায় নিবে না। কিন্তু তোমার সফলতায় বহু মানুষ আসবে ক্রেডিট নিতে। জীবনে যে কোনদিন তোমার অন্তরালে একটা ভালো কথাও বলেনি, সেও এসে ক্রেডিট নিবে।
তোমাকে এসব উপেক্ষা করতে হবে।
ভালো কাজ করার চেয়ে, ভালো কিছু অর্জন করার চেয়ে, মানুষের নোংরামিকে উপেক্ষা করতে শেখা অনেক কঠিন।
সেই কঠিন কাজটা করতে পারলেই তুমি থাকবে এগিয়ে।

24/10/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

তোমরা অনুমান থেকে বেঁচে চলো। কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার।

(সহিহ বুখারী ৬০৬৬) ✅📚

23/10/2022

হিংসুকদের কটুকথা ও সমালোচনা থেকে বাঁচার ৪টি উপায়:
----------------
সবচেয়ে নির্বোধ ও ব্যর্থ লোকেরাই হিংসুক হয়। তারা অন্যের সাফল্য সহ্য করতে পারে না। তখন নানা বাজে কথা ও হিংসাত্মক মন্তব্য ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। কিন্তু সফল ও বিচক্ষণ ব্যক্তিরা এ সব হিংসুক ও বিদ্বেষীদের থেকে আত্মরক্ষার পদ্ধতি অবলম্বন করে সামনে এগুতে থাকে। আল্লাহর দয়ায় কোন কিছুই তাদেরকে দমাতে পারে না।

এখানে হিংসুক লোকদের বিষাক্ত তীর সদৃশ কথা ও সমালোচনার আঘাত থেকে আত্মরক্ষার চারটি পদ্ধতি তুলে ধরা হল:

♦১) উত্তেজিত হবেন না; নিজ কর্তব্যে অবিচল থাকুন:

👩‍⚕️- হিংসুক ও বিদ্বেষপরায়ণ লোকদের কথায় উত্তেজিত হবেন না বরং নিজ গতিতে দৃঢ়তা ও সতর্কতার সাথে পথ চলা অব্যহত রাখুন।
মনে রাখবেন, রেগে গেলে নিশ্চিতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।
সুতরাং রাগ যেন কোনভাবেই আপনার উপর প্রভাব বিস্তার করতে না পারে।

😆😆- হাসুন। হাসি এক বিস্ময়কর যাদু; যা রাগের আগুনকে নিভিয়ে দেয়।

😎😎- ধৈর্য ধরুন। কেননা, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন।

❤️❤️- আউযুবিল্লাহি মিনাশ শয়তানির আজিম (বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি) পাঠ করুন।
- আর হিংসুকদের হিংসা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন।

♦ ২) পাত্তা দিবেন না:

হিংসুকদের সমালোচনা ও তির্যক মন্তব্যে পাত্তা দিবেন না।
কেননা কথা দিয়ে রাজপ্রাসাদ ভাঙ্গা যায় না। কথা বলে কঠিন দুর্গের দেয়াল ধ্বংস করা যায় না। সুতরাং যারা জীবনে সফলতা অর্জন করেছে হিংসুকদের কথা-বার্তা তাদের কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।
তাই এ সব লোকদের কথার মূল্য দেয়া উচিৎ নয়। ওসব কথা নিয়ে ভেবে সময় অপচয় করাও অনর্থক। বরং আপনি সঠিক কাজটি নিজের মত করে যান। আল্লাহর উপর সুদৃঢ় আস্থা রাখুন এবং তাঁর নিকট সাহায্য প্রার্থনা করুন। নিশ্চয় তিনি আপনাকে হিংসুকদের গাত্রদাহ সত্যেও অনেক দূর এগিয়ে নিবেন ইনশাআল্লাহ।

♦৩) আপনিই সেরা:
আপনি নিশ্চয় এ সব লোকদের চেয়ে চারিত্রিক দিক দিয়ে সেরা, কর্ম ক্ষেত্রে এগিয়ে আর আল্লাহর প্রতি বিশ্বাসের দিক দিয়েে অধিক শক্তিশালী। পিতামাতার সেবা, পরোপকার, সমাজ কল্যাণ সহ নানা সৎকর্মে আপনি অগ্রগামী এবং জীবনের নানা প্রতিযোগিতায় সফল।
আপনার মধ্যে এসব আকর্ষণীয় গুণাবলী না থাকলে তো হিংসুকরা আপনাকে নিয়ে ভাবতো না। আপনার সাফল্যে এদের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটতো না।
সুতরাং এতেই পরিষ্কার হয় যে, আপনি তাদের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন।
অত:এব, আপনি আরও দৃঢ়প্রত্যয়ে আপনার গুণাবলীগুলোকে সমৃদ্ধ করতে থাকুন। তাহলে দেখবেন, এরা নিজেরাই নিজেদের হিংসার আগুনে জ্বলে-পুড়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।

♦ ৪) কাজ করুন এবং উন্নয়ন চেষ্টা অব্যাহত রাখুন:

এ সব বিদ্বেষপরায়ণ ও হিংসুকদের সবচেয়ে বড় জবাব হল, আপনি আপনার চারিত্রিক সৌন্দর্য, অধ্যাবসায় ও পরিশ্রম বৃদ্ধি করুন। আল্লাহর প্রতি ঈমানী দৃঢ়তা বাড়ান। আরও বেশি পরিমাণ কল্যাণকর কাজ আঞ্জাম দিন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখুন। এটাই হবে তাদের উপযুক্ত জবাব। প্রমাণিত হবে হিংসুকদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সেই সাথে বাড়বে আপনার ব্যক্তিত্বের পরিপক্বতা এবং জীবন যুদ্ধে টিকে থাকার মানসিক শক্তি।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।

(মোটিভেশন মূলক আরবী প্রবন্ধ অবলম্বনে রচিত)
------------------------
গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

20/10/2022

সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না! আবার সবাই অপছন্দ করবে এমন ও না! আপনি অনেকের প্রিয় মানুষ হবেন, আবার অনেকের অসীম ঘৃণিত মানুষও হবেন! সবসমই লোকের কথায় কান দিতে হয়না! কারো অপছন্দ কিংবা ঘৃণা নিয়ে জীবন থেমে থাকে না! মানুষ কতো শত জিনিস বলবেহ,
পাত্তা দেওয়ার সময় কই? জীবন সুন্দর!!!

17/10/2022

কিছু ব্যর্থতা আপনার জীবনে আসবে আপনাকে যাচাই করার জন্য... ভুল মানুষ আসবে আপনাকে গড়ে তোলার জন্য... বিপদ আসবে আপনাকে শক্ত করার জন্য... ঠকে যাবেন শিক্ষা নেয়ার জন্য... অর্থাৎ আপনার জীবনে যা কিছুই হবে সবকিছুই আপনার দরকার !!

আপনি আজ যেটা পারেননি সেটা আগামীকাল পারবেন... আজ আপনাকে কেউ একজন ঠকিয়েছে কাল আপনাকে কেউ একজন উজার করে ভালোবাসবে... আজ আপনি হেরে গিয়েছেন কাল আপনি জিতবেন... শুধুমাত্র নিজের উপর বিশ্বাস আর আস্থা রাখুন !!

আপনার জীবনে যা কিছু ঘটুক সবকিছুই ভালোর জন্য হয়ে যাচ্ছে... আপনি আমি এখন হয়তো ভালোটা বুঝতে পারবো না, কিন্তু একটা সময় আসবে যখন আপনি আমি ঠিকই বুঝতে পারবো যে সেদিন যা কিছু হয়েছে সবকিছুই ভালোর জন্যই হয়েছে !!

আপনার জীবনে ব্যর্থতা না আসলে সফলতার মুখ দেখতে পারবেন না... ভুল মানুষ না আসলে সঠিক মানুষ চিনবেন না... বিপদে না পরলে বন্ধু চিনবেন না... ঠকে না গেলে চালাক হতে পারবেন না... হার মানতে না পারলে জয়ের দেখা পাবেন না !!

16/10/2022
30/08/2022

------- পজেটিভ হোন------
বিপদে পরে টাকা ধার চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই মেনেজ করে দিয়েছে, তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো ! কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে মানে এই নয় যে, তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে।
কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে, সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক-অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়, যাতে আপনি এতটুকু কষ্ট না পান। কারণ আপনার কষ্ট আপনাকে যতটা না কষ্ট দেয়, তার চেয়ে আপনার কষ্ট তার বুকে আঘাত করে বেশি৷ এটাই ভালোবাসে।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

মনে রাখবেন- Silent is the best answer of all stupid question & Smile is the best reaction in all critical situation.

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে, আপনি আসলেই তাই, যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।
(পজেটিভ হোন ....!)

ছেলেটি হারিয়ে গেছে নামঃ মাছুম বিল্লাহ মারুফ (১২) পিতাঃ মোহাম্মাদ শাহাব উদ্দীন, গ্রামঃ চর পাড়া ৩নং ওয়ার্ড, ইসলামাবাদ, থান...
29/08/2022

ছেলেটি হারিয়ে গেছে

নামঃ মাছুম বিল্লাহ মারুফ (১২)
পিতাঃ মোহাম্মাদ শাহাব উদ্দীন,
গ্রামঃ চর পাড়া ৩নং ওয়ার্ড, ইসলামাবাদ, থানাঃ ঈদগাহ, জেলাঃ কক্সবাজার।
গত ২৮/০৮/২০২২ ইংরেজি রাত আনুমানিক ৮,৩০ মিনিটে মসজিদে নামাজ পড়তে বাড়িতে ফিরে আসেনি।
যদি কোন সুহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগঃ পিতাঃ ০১৮৪৬-৯৯৯৭৯৭

29/08/2022

শোনেন অভাব কাকে বলে ? 😢😢😥

অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৬। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

27/08/2022

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা আপনার জীবনকে বদলে দেবে-
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

26/08/2022

আপনাকে পছন্দ করবে না। ব্যাপারটা এরকম
নয় যে আপনি তাদের কোন ক্ষতি করেছেন। আপনি হয়ত তাদের কিছুই করেননি তবুও তারা আপনাকে অপছন্দ করবে। আপনি যতই ভালো কাজ করেন না কেন দেখবেন তাদের কাছে সেটাও ভালো লাগবে না। খুঁটিয়ে খুঁটিয়ে সেটাতে তারা আপনার ভুল খুঁজতে চেষ্টা করবে।

তাদেরকে নিয়ে কখনো মাথা ঘামাবেন না। কারণ পৃথিবীতে কেউ কখনো সবার পছন্দের মানুষ হতে পারে না। প্রতিটি মানুষই কারও না কারও অপছন্দের লিষ্টে রয়ে যায়। আবার কারও কারও খুব প্রিয় মানুষের লিষ্টেও হয়ত আপনার নাম থাকবে। সবসময় তাদেরকে নিয়েই ভাবুন যারা আপনার পাশে থাকে। যারা সবসময় আপনার পেছনে পরে থাকে, আপনার সবকিছুতেই কোন না কোন ভুল খুঁজতে চেষ্টা করে তাদেরকে তাদের মতো ভাবতে দিন। অযথা তাদেরকে নিয়ে ভেবে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।

মানুষ হয়ে জন্মেছেন। সবাই আপনাকে পছন্দ করবে এটা কেন ভাবেন? আর সবার কাছে পছন্দের হওয়াটাও কি খুব গুরুত্বপূর্ণ? নাহ। আপনি কারও ভালো করলেও দেখবেন কেউ কেউ আপনাকে গালি দিবে, মন্দ কথা বলবে, সমালোচনা করবে। তাই বলে থেমে যাবেন না। যদি মনে হয় আপনার জায়গায় আপনি সঠিক তাহলে এগিয়ে যান। সবকিছুর প্রতিদান মানুষ দিবে এমন নয়। কিছু প্রতিদান সৃষ্টিকর্তা নিজেই দিবেন। আর এটাই হবে আপনার সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর উপহার।।
----------সংগৃহীত।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDC Group-বিডিসি গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share