10/01/2025
আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি।
আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র এলাকার জনসাধারণের প্রিয় ব্যক্তিত্ব ও উক্ত ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা জনাব মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার (১৯৫২-২০১৯) এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি।
তিনি চাইন্দা এলাকার অন্যতম প্রভাবশালী ও বরেণ্য ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব রওশন আলী মাতব্বর এর দৌহিত্র এবং মরহুম আলহাজ্ব মোবারক আলী সিকদারের সুযোগ্য পুত্র। অত্র এলাকার ঐতিহ্যবাহী পরিবারের কৃতী সন্তান হিসেবে তিনি সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
কর্মমুখর জীবন:
দীর্ঘ ৩৯ বছর ধরে তাঁর বড় ভাই মরহুম প্রফেসর আলহাজ্ব নুর আহমদ প্রতিষ্ঠিত চাইন্দা জামে মসজিদের মতোয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করে উক্ত প্রতিষ্ঠানকে একটি আদর্শ ইসলামী মারকাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং অত্র এলাকার ইসলামী মূল্যবোধের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
একাধারে তিনি চাইন্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং চাইন্দা রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাইন্দা নুর উল উলুম মাদ্রাসার সহ-প্রতিষ্ঠাতা ও দাতা হিসেবে শিক্ষার আলো প্রসারে প্রানিধানযোগ্য অবদানের মাধ্যমে হাজারো শিক্ষার্থীর জীবনে শিক্ষার আলো ছড়াতে অবদান রেখেছেন।
চাইন্দা সেচ প্রকল্পের সহ-উদ্যোক্তা হয়ে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলাকার সালিশ বোর্ডের বিচারক হিসেবে ন্যায়বিচারের প্রতীক ছিলেন।
সামাজিক অবদান:
তার অসাধারণ নেতৃত্ব, সৎ জীবনযাপন এবং মানবসেবামূলক কর্মকাণ্ড তাকে স্থানীয় জনগণের হৃদয়ে অমর করে রেখেছে।
তার মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকা হারিয়েছে এক অভিভাবককে। তার অনুপস্থিতি আজও আমাদের হৃদয়ে শূন্যতার সৃষ্টি করে।
আল্লাহ তাআলা তার সমস্ত নেক কাজ কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমীন। আমরা ট্রাস্ট, অত্র এলাকার সাধারণ জনগণ ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি।