Lions Club of CoxsBazar Freedom

Lions Club of CoxsBazar Freedom We are united in our global mission of service. And together, we can achieve our vision to be the global leader in humanitarian service.

Learn more about our strategic plan and what it means for Lions.We serve together.

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম পরিবার গভীরভাবে শোকাহত.....,,আজকের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ।মাইলস্টোন স্কুল ...
21/07/2025

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম পরিবার গভীরভাবে শোকাহত.....,,

আজকের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ।
মাইলস্টোন স্কুল (ইংলিশ ভার্সন)–এর ওপর জেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহু শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মী আহত ও নিহত হয়েছেন বলে জানা গেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় আমাদের হৃদয় ভারাক্রান্ত।
অধিকাংশ হতাহতই কোমলমতি শিশু– যারা ছিল ভবিষ্যতের স্বপ্নবাহী।

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর পক্ষ থেকে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

আসুন, সকলে মিলে প্রার্থনা করি—
আল্লাহ যেন এই কঠিন সময় সকল পরিবারকে ধৈর্য সহ্য করার শক্তি দান করেন।
আমিন।

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের উদ্যোগে মহেশখালীতে শিক্ষার আলো....................মানবিক সেবার মাধ্যমে সমাজের পরিবর্ত...
02/02/2025

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের উদ্যোগে মহেশখালীতে শিক্ষার আলো....................

মানবিক সেবার মাধ্যমে সমাজের পরিবর্তনের লক্ষ্যে এক নতুন দিগন্তের সূচনা করল লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য লায়ন্স লার্নিং একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাবের আর্থিক সহায়তা এবং লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডমের সার্বিক তত্ত্বাবধানে মহেশখালীর ছোট মহেশখালী আসাদতলীতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার সাহেদ সালাউদ্দিন এমজেএফ, যিনি ডিস্ট্রিক্ট কনভেনশন ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শামসুদ্দিন ফারুকী ও ডিরেক্টর লায়ন বেলাল উদ্দিন।

সভাপতিত্ব করেন লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডমের প্রেসিডেন্ট লিও আরিফ বিন সালেহ, এবং উপস্থিত ছিলেন লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডমের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত জমিদাতা মাওলানা মোবারক হোসেন, যিনি এই মহৎ উদ্যোগে জমি দান করে অসামান্য অবদান রেখেছেন।

প্রধান অতিথি এবং অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও গরীব-অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম সত্যিকার অর্থেই সামাজিক পরিবর্তনের রোল মডেল হয়ে উঠছে।

প্রেসিডেন্ট ও লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন মিজানুল করিম বলেন,
"প্রতিটি শিশু আমাদের ভবিষ্যৎ। আমরা তাদের স্বপ্ন পূরণে কাজ করে যাবো। মানবতার মশাল প্রজ্জ্বলিত রাখতে আমরা শিক্ষা ও চিকিৎসার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে থাকব।"

এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার আলো ছড়াবেই না, বরং মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি মহেশখালীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি আলোকবর্তিকা হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করছে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম ও লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডম।

Address

Main Road, Cox’s Bazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Lions Club of CoxsBazar Freedom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lions Club of CoxsBazar Freedom:

Share