26/09/2026
চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশের সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত
“আমরা একটি হাসি ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ”—এই প্রত্যয়কে সামনে রেখে চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ-এর উদ্যোগে সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কোটবাজারস্থ এন আলম শপিং কমপ্লেক্সের মসজিদ হলরুমে এ সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাবেক, বর্তমান ও নতুন সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসাইন। স্বাগত বক্তব্য দেন শিশু মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা আক্তার।
অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য রাখেন রাসেল উদ্দিন, আহমুদুল হক, শফিউল আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা দিদারুল আলম।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হাকিম আলি ও মোহাম্মদ আবু তাহের। তাঁরা সংগঠনের অতীত কার্যক্রম, পারস্পরিক ভ্রাতৃত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোস্তাক আহমদ। তিনি সংগঠনের সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি হাকিম আলি ও মোহাম্মদ আবু তাহেরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসাইন ও সভাপতিত্ব করেন চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিক আহমদ।
অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।