31/07/2026
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ছেনছুড়ি গ্রামে ব্যক্তিগত ঘটনার জের ধরে ভূমিদস্যু নরুল হক ও তার সহযোগীদের দ্বারা বৌদ্ধ বিহারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কোনো ব্যক্তিগত বিরোধ ও ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত। এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করে।
দুঃখজনক বিষয় হলো, ঘটনার পর এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং বৌদ্ধ বিহার ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।