Cehrdf FPAB Mini Youth Parliament

Cehrdf FPAB Mini Youth Parliament This is a mini peraliment

01/02/2026
29/01/2026
23/01/2026
 #সমাবেশ –  #খুরুশকূলডেইলপাড়া   #গণসমাবেশডেইলপাড়ায়  সিইএইচআরডিএফ এর গণসমাবেশ। কক্সবাজারের সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ...
28/11/2025

#সমাবেশ – #খুরুশকূলডেইলপাড়া #গণসমাবেশ
ডেইলপাড়ায় সিইএইচআরডিএফ এর গণসমাবেশ।

কক্সবাজারের সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ডেইলপাড়া স্টেশনে সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)-এর উদ্যোগে জুলাই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লব ২০২৫-এর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ গণসমাবেশে এলাকাবাসী, তরুণ-যুব, শ্রমজীবী ও নারী অংশগ্রহণসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যক্তি ও সমাজের বাস্তব অভিজ্ঞতা, দাবি, অধিকার এবং প্রত্যাশার বিষয়গুলো উন্মুক্তভাবে তুলে ধরেন। জনগণ জানান, তারা একটি সুবিবেচনাপূর্ণ, ন্যায্য ও নিরাপদ সমাজব্যবস্থার দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছেন। এই সমাবেশ তাদের রাজনৈতিক ও নাগরিক শক্তিকে আরও সংগঠিত করেছে।

সভাপতির বক্তব্যে সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ধনতন্ত্র ও কর্তৃত্ববাদী প্রবণতা সাধারণ মানুষের অধিকারকে দুর্বল করেছে। রাষ্ট্রের সম্পদ ও ক্ষমতা ৫% উচ্চবিত্তের হাতে কেন্দ্রীভূত হওয়ায় সাধারণ জনগণের মৌলিক চাহিদা ও গণঅধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অদক্ষতা দেশের ন্যায়বিচার ও সেবা ব্যবস্থাকে জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে কাঠামোগত প্রশাসনিক সংস্কার ছাড়া ২০ কোটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা এখন জরুরি সময়ের দাবি।

তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ এখনও দরিদ্র, ৫৫ ভাগ মানুষ ভাত জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। দেশের অর্ধেক মানুষ মর্যাদাপূর্ণ কাপড় পরতে পারেন না, ৪ কোটি মানুষ আশ্রয়হীন, ৮৫ ভাগ শিক্ষা এখনও বেসরকারি আর কোন বয়স্ক, নারী, শিশু, গর্ভবর্তী, প্রতিবন্ধী মানুষের জন্য কোন চিকিৎসা নাই।

তিনি প্রস্তাব করেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ৭০ ভাগ দরিদ্র জনগণকে তাদের মধ্য হতে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। তিনি বলেন, ৭০ ভাগ গরীব মানুষের নেতা ১০ ভাগ ধনী মানুষ হতে পারে না।

সমাবেশে বিশেষভাবে পাঁচটি মৌলিক মানবাধিকার—ভাত, কাপড়, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা—প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। বক্তারা উল্লেখ করেন, এগুলো কোনো রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূল ভিত্তি এবং প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার।

অংশগ্রহণকারীরা বলেন, এ গণসমাবেশ শুধু প্রতিবাদের মঞ্চ নয়, বরং একটি পরিবর্তনের যাত্রা শুরু করার বাস্তব ক্ষেত্র। এখান থেকে মানুষ শোষণ, বৈষম্য ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন পথ খুঁজে পাচ্ছে। জনগণই রাষ্ট্রের মালিক—এই বিশ্বাসকে কেন্দ্র করেই তারা একটি নতুন সমাজব্যবস্থা গঠনের অঙ্গীকার করেন।

সিইএইচআরডিএফ জানায়, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মূল চালিকাশক্তি। গ্রাম থেকে শহর, উপকূল থেকে পাহাড়—সব জায়গায় মাসিক গণসমাবেশ অব্যাহত থাকবে এবং জুলাই বিপ্লব ২০২৫-এর অঙ্গীকার বাস্তবায়নে ধনতন্ত্রের অবসান, আমলাতান্ত্রিক সংস্কার এবং ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করা হবে।

-



#সিইএইচআরডিএফ


শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন এখন কক্সবাজার ও কুতুবদিয়া উপকূলের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে।আপডেট : ২৪ শে অক্টোবর সন্ধ্যা...
24/10/2023

শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন এখন কক্সবাজার ও কুতুবদিয়া উপকূলের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে।

আপডেট : ২৪ শে অক্টোবর সন্ধ্যা ৬ টা বেজে ১০ মিনিটে।
উত্তর পূর্ব বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় হামুন এখন চট্টগ্রাম বন্দর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম, কক্সবাজার সমুদ্র বন্দর হতে ১০০ কিলোমিটার পশ্চিমে ও মংলা বন্দর হতে ২৩০ কিলোমিটার দক্ষিণ পুর্ব দিকে অবস্থান করছিলো।
এটি সামান্য দুর্বল হয়ে আরও কিছুটা পুর্ব পূর্ব উত্তর দিকে অগ্রসর হয়ে আজ গভীর রাতে কুতুবদিয়া, কক্সবাজার টেকনাফ এর পার্শ্ববর্তী এলাকা অতিক্রম করতেপারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঐ স্থানে প্রবল উত্তাল আছে।
ঘূর্ণিঝড় হামুন অতিক্রম এর সময় চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে ঘন্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতেপারে।
এইসকল এলাকার লোকজন দের দ্রুত আছ্রয় কেন্দ্রে যাওয়া উচিৎ।

হামুন এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ উপকূলে স্বাভাবিক জোয়ার থেকে ৫ থেকে ৮ ফুট উচ্চ বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতেপারে।
ও এই সকল এলাকায় ভারি থেকে অতি ভারিবর্ষন হতেপারে।

মেন আঘাত হতেযাচ্ছে কুতুবদিয়া কক্সবাজার ও টেকনাফ। ও কিছুটা কম চট্টগ্রাম পতেঙ্গা উপকূল।

সূত্র: Bwot weather.

 #সিইএইচআরডিএফ  #সিইএইচআরডিএফ প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে অবস্থানরত #  এর সকল একটিভিস্ট, শুভাকাঙ্ক্ষী ও আপামরজনসাধারণকে...
22/07/2023

#সিইএইচআরডিএফ #সিইএইচআরডিএফ

প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে অবস্থানরত # এর সকল একটিভিস্ট, শুভাকাঙ্ক্ষী ও আপামরজনসাধারণকে জানাই ৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন।

কাউকে পেছনে ফেলে নয় বরং সকলকে সাথে নিয়ে বৈষম্যহীন একটি সুন্দর পৃথিবী বিনির্মানে তারুন্যের এই যাত্রা মঞ্জিল মকসুদে পৌছাবে ইনশাল্লাহ।

দেশ ও বহির্বিশ্বে যেসকল সহকর্মী ভাইয়েরা সংগঠন সম্প্রসারণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

 #অভিনন্দন প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষার রাজনৈতিক দল গ্রীন বাংলাদেশ পার্টি'র পক্ষ থেকে তুরস্কের পুনরায় নির্বাচিত প্রেসি...
29/05/2023

#অভিনন্দন
প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষার রাজনৈতিক দল গ্রীন বাংলাদেশ পার্টি'র পক্ষ থেকে তুরস্কের পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এরদোয়ান পরিবেশ বিষয়ে একজন হিরো। গত বছর আনাদলু পরিবেশ ফোরামে তিনি বলেন, "প্রতি বছর, আমরা সারা বিশ্বে এই ধ্বংসের প্রভাব আরও বেশি করে দেখি এবং অনুভব করি। সময়মতো এবং পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিবেশগত বিপর্যয়, বায়ু দূষণ, পানি ও খাদ্য নিরাপত্তা এবং জীববৈচিত্র্যের ক্ষতি অপরিবর্তনীয় পর্যায়ে পৌঁছে যাবে।"

"Every year, we see and feel the effects of this destruction more and more all over the world. If timely and adequate action is not undertaken, environmental disasters, air pollution, water and food security, and biodiversity loss will reach irreversible levels."
- Recep Tayyip Erdogan, President, Turkey








#গ্রীণ_বাংলাদেশ_পার্টি
#সবুজ_বাংলাদেশ
#নবায়নযোগ্য_জ্বালানি
#জলবায়ু_পরিবর্তন
#পরিবেশভিত্তিক_উন্নয়ন

ঘূর্ণিঝড় মোখা আপডেটঃ১৪ ই মে বিকেল ৬ টা বেজে ২০ মিনিটে।ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র আজ দুপুরে টেকনাফ এর দক্ষিণ দিয়ে বাংলাদেশ ...
14/05/2023

ঘূর্ণিঝড় মোখা আপডেটঃ
১৪ ই মে বিকেল ৬ টা বেজে ২০ মিনিটে।
ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র আজ দুপুরে টেকনাফ এর দক্ষিণ দিয়ে বাংলাদেশ বার্মার সীমান্ত দিয়ে অতিক্রম সম্পন্ন করেছে।
কেন্দ্র অতিক্রম করলেও কেন্দ্রের পেছোনের অংশ পুরোপুরি অতিক্রম করতে সন্ধ্যা লেগে যেতেপারে।

ঘূর্ণিঝড় টি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঐসকল এলাকায় প্রচুর বৃষ্টি ঘটিয়ে দুর্বল হয়েযাবে।
ঘূর্ণিঝড় টি টেকনাফ এর নিকটবর্তী অঞ্চল দিয়ে অতিক্রমকালে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ এলাকায় ঘন্টায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়েযায় এবং প্রচুর বৃষ্টিপাত হয়।
ঐসকল এলাকায় আরও বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে।

আল্লাহর রহমত যে ঘূর্ণিঝড় টি বেশি উত্তরে অগ্রসর হতে পারেনি, এটি আরও কিছুটা উত্তরে অগ্রসর হলে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা ছিলো।

এদিকে ঘূর্ণিঝড় মোখার জন্য দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের দক্ষিণে বৃষ্টিপাত হলেও দেশের অনেক এলাকা বৃষ্টিপাত হীন আছে।

তবে দেশের অনেক এলাকার জন্য একটা সুসংবাদ আছে সেইটা হলো আগামী ১৬ ই মে থেকে ২৪ শে মে এর ভেতরে দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী বৃষ্টিবলয় ঝুমুল আসতে যাচ্ছে, যার ফলে দেশের অনেক এলাকায় দফায় দফায় কালবৈশাখী ঝড় সহ প্রচুর বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতেপারে।
প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ঝুমুল আসছে, ১৬ টু ২৪ শে মে, যার কারনে দেশের অধিকাংশ এলাকার পানির চাহিদা পুরন হয়ে যেতেপার ইনশাআল্লাহ।
ঝুমুল এর বিস্তারিত আপডেট আসছে শীগ্রই, আমাদের পেজে নজর রাখুন।

সূত্র :

প্রিয় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
21/04/2023

প্রিয় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

সকল ভাষা শহীদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হউক সকলের বোধশক্তি!  #সিইএইচআরডিএফ,র পক্ষ থেকে, "সকল ভাষা শদীদের প্রতি বিনম্...
21/02/2023

সকল ভাষা শহীদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হউক সকলের বোধশক্তি!

#সিইএইচআরডিএফ,র পক্ষ থেকে,
"সকল ভাষা শদীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী।"

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "সিত্রাং" (আপডেট ২৯, অক্টোবর ২৪, ২০২২, সোমবার, রাত ১০ টা ৩০ মিনিট)জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থ...
24/10/2022

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "সিত্রাং" (আপডেট ২৯, অক্টোবর ২৪, ২০২২, সোমবার, রাত ১০ টা ৩০ মিনিট)

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় সিত্রাং এর কেন্দ্র ইতিমধ্যেই বাংলাদেশে উপকূল অতিক্রম করেছে স্থল ভাগে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বর্তমানে ঘূর্ণিঝড়টির সবচেয়ে শক্তিশালী বাতাসের অংশ ঢাকা, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। ফলে রাত ১০ টার পর থেকে ঐ ৩ টি বিভাগের সকল জেলায় উচ্চ গতিবেগের বাতাস প্রবাহিত হবে। বিশেষ করে ঢাকায় রাত ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত; ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হবে সেই সাথে ভারি বৃষ্টি। আজ রাত ১০ টা থেকে আগামীকাল সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর জেলায় বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

উপকূলীয় এলাকায় বাতাস ও বৃষ্টির ঝুঁকি কমে গেছে। তবে উপকূলীয় এলাকায় সবচেয়ে বড় ঝুঁকি জলোচ্ছার এর হুমকি রয়ে গেছে আজ রাতে। আমি গত ৭ দিন ধরে প্রতিনিয়ত বলে আসছি যে ঘূর্ণিঝড় "সিত্রাং" এর কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে জলোচ্ছ্বাস এর কারণে। আজ রাতে বরিশাল বিভাগের সকল জেলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক এলাকা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

লেখাঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া বিশেষজ্ঞ

অভিনন্দন  #সিইএইচআরডিএফ
02/09/2022

অভিনন্দন
#সিইএইচআরডিএফ

Address

Cox's Bazar

Telephone

+8801811121048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cehrdf FPAB Mini Youth Parliament posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cehrdf FPAB Mini Youth Parliament:

Share