23/05/2024
বুধবার ১৫ মে ২০২৪ ইং. তারিখ ''ভ্যালু চেইন উন্নয়ন কমিটি'' কক্সবাজার এর আওতায় "নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন"-এর লক্ষ্যে প্রাণিসম্পদ অফিস,কক্সবাজার এ কোস্ট ফাউন্ডেশন কতৃক সার্বিক সহযোগিতায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আরিফ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর, ও মোঃ শাহজাহান আলী- কৃষি বিপণন কর্মকর্তা, কক্সবাজার, জনাব বারেকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, কোস্ট ফাউন্ডেশন, কৃষিবিদ মোঃ নুরে আলম, প্রকল্প ব্যবস্থাপক-RMTP Safe Poultry Project, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজারের বিভিন্ন ফিড ডিলার, সনামধন্য খামারী, ডিমের আড়তদার, প্রান্তিক খামারী, ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ ও ফুট সেফটি অথরিটির প্রতিনিধি এবং তরূন উদ্দোক্তা ও অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ডিম ও মাংস-এর বাজার ব্যবস্থাপনা, ক্ষুদ্র
খামারি যারা নিজেদের সমস্ত পুঁজি বিনিয়োগের মাধ্যমে খামার করেন তাদের সুবিধা ও অসুবিধা, ভ্যাকসিন প্রাপ্তির সুবিধা উন্নয়ন নিয়ে বিশেষ আলোকপাত করা হয়। এছাড়াও কক্সবাজার জেলার উপজেলাগুলোর পোল্ট্রি খামারিদের সমন্বয়ে কোস্ট ফাউন্ডেশনের সহায়তায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে প্রকৃত খামারীদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়ে সর্বশেষ মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছিল, সে বিষয়ে বর্তমান অবস্থা তুলে ধরা হয়।ইতিপূর্বে কাজের কোনো সুনির্দিষ্ট ফলাফল তুলে ধরতে না পারায় এবং উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কক্সবাজার এ সর্বপ্রথম সার্বজনীন পোল্ট্রি এসোশিয়েশন তৈরি করা হয়। উক্ত কমিটির গঠনতন্ত্র এবং রেজিষ্ট্রেশন কার্যক্রম ডিএলও মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।
পোল্ট্রি এসোসিয়েশন কক্সবাজারের কমিটি:-
সভাপতিঃ জনাব আব্দুস সালাম, নতুন বাহার ছড়া
সিনিয়র সহসভাপতিঃ জনাব আব্দুল হক, পেশকার পাড়া
সহসভাপতিঃ এড. আব্দুল্লাহ আল সাইমুন, কক্সবাজার
সাধারণ সম্পাদকঃ এড. ফিরোজ আলম, পিএমখালী সদর কক্সবাজার
সহসাধারণ সম্পাদকঃ জনাব নুরুল আমিন, খুরুশকুল
সাংগঠনিক সম্পাদকঃ জনাব ফজলুল ইসলাম সেলিম, রামু
প্রচার সম্পাদকঃ জনাব আখতারুজ্জামান লাবলু, খুরুশকুল
অর্থ সম্পাদকঃ জনাব রফিকুল আলম, লেয়ার খামারী
মহিলা বিষয়ক সম্পাদকঃ নয়ন সেলিনা, নারী উদ্দোক্তা
সদস্য পদ:
সদরঃ
জনাব আখতার হোসেন, পিএমখালী
জনাব ইকরামুল হুদা রুবেল, কালুর দোকান
রামুঃ
জনাব জসিম উদ্দিন
জনাব আজিজুল হক
ঈদগাঁওঃ
জনাব খাইরুল বশর
জনাব নাজিম উদ্দিন
** পেকুয়া, চকোরিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া এই ছয়টি উপজেলায় দুই(২)জন করে সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের নাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর মাধ্যমে জেলা প্রাণিসম্পদ দপ্তরে জমা দেওয়ার মাধ্যমে কমিটি গঠন এর কাজ সমাপ্ত করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও সংশ্লিষ্ট এক্টররা এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন এমন আশ্বাস দেন। এসময় নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়নে প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে কোস্ট ফাউন্ডেশন এর ভূমিকা এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।