Jamaat Chakaria Upazila

Jamaat Chakaria Upazila আমাদের ভিশন :
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও যোগ্য নাগরিক তৈরি।

জুলাই শহীদ আহসান হাবীবকে নিয়ে বিএনপি সভাপতির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা জামায়াতচকরিয়া উপজেলা বিএনপি...
08/08/2026

জুলাই শহীদ আহসান হাবীবকে নিয়ে বিএনপি সভাপতির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা জামায়াত

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়ার একমাত্র শহীদ আহসান হাবীব হাসানের নাম শহীদদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার আমীর মাওলানা আবুল বশর ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।

শনিবার(৮ আগষ্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শহীদের পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নির্ধারিত হয় না। একজন শহীদের পরিচয় হলো—তিনি দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন।

শহীদ আহসান হাবীব হাসান ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আন্দোলনের পক্ষে অনলাইনেও তিনি সোচ্চার ছিলেন। আন্দোলনকারীদের সঙ্গে রাজপথে অবস্থানকালে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগকে অস্বীকার করা কিংবা শহীদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি শুধু একজন শহীদের প্রতি অবমাননা নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি চরম অসম্মান।

নেতৃবৃন্দ বলেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতির মতো দায়িত্বশীল একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত হতাশাজনক, নিন্দনীয় ও অনভিপ্রেত। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন শহীদের আত্মত্যাগ নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাঁর শহীদ হওয়ার স্বীকৃতি অস্বীকার করার কোনো রাজনৈতিক বা নৈতিক অধিকার কারও নেই।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—শহীদ আহসান হাবীব হাসানের আত্মত্যাগ কোনো রাজনৈতিক দলের দয়া বা করুণার বিষয় নয়। তাঁর শাহাদাতের ঘটনা আন্দোলনের ইতিহাসের অংশ এবং তাঁর পরিবারের ত্যাগকে কোনো বক্তব্য দিয়ে মুছে ফেলা যাবে না।

এ ধরনের বক্তব্য জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিতর্কিত করার অপচেষ্টা এবং শহীদদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার শামিল। আমরা মনে করি, কোনো রাজনৈতিক স্বার্থ, ব্যক্তিগত বিরোধ কিংবা ভুল তথ্যের ভিত্তিতে একজন শহীদের আত্মত্যাগকে অস্বীকার করা অত্যন্ত গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

চকরিয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বিএনপি সভাপতি এনামুল হককে উদ্দেশ্য করে বলেন, আপনার কাছে যদি এ বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ থাকে, তা জনগণের সামনে উপস্থাপন করুন। অন্যথায় একজন শহীদের বিরুদ্ধে এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করুন।

আমরা জোর দাবি জানাচ্ছি—চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হককে তাঁর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং শহীদ আহসান হাবীব হাসানের পরিবার ও সহযোদ্ধাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

অন্যথায় শহীদদের মর্যাদা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে চকরিয়ার জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে।

শহীদের রক্তের সঙ্গে কোনো আপস নয়।
শহীদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখে দিতে হবে।

প্রতিবাদে,
মাওলানা আবুল বশর, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, চকরিয়া উপজেলা।

মাওলানা ছৈয়দ করিম সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, চকরিয়া উপজেলা।

গ‍্যাস দে, বিদ্যুৎ দেনইলে গদি ছাইড়া দে
06/08/2026

গ‍্যাস দে, বিদ্যুৎ দে
নইলে গদি ছাইড়া দে

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল চকরিয়া জামায়াতে ইসলামী।

02/08/2026

ঢাবির শহীদুল্লাহ্ হলের প্রভোস্ট কক্ষে মিটিং চলাকালে হলের নির্বাচিত সংসদের ওপর ছাত্রদলের হা'মলা, তার উপস্থিতিতেই ছাত্রদল হা'মলা করায় এবং পরিস্থিতি সামলাতে না পেরে পদত্যাগ করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল ইসলাম ভূইয়া।

স্বাধীন গণমাধ্যম
30/07/2026

স্বাধীন গণমাধ্যম

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত ছিল। আজকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলব...
04/07/2026

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত ছিল।

আজকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জামায়াত বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় এখন পর্যন্ত প্রায় ১৫-২০ জন আহত হয়েছে।

সাবেক ছাত্রনেতা ও জামায়াতের একনিষ্ঠ কর্মী হাফেজ এরশাদুল হকের ইন্তেকালে চকরিয়া উপজেলা জামায়াতের শোকসাবেক ছাত্রনেতা ও বাংল...
29/06/2026

সাবেক ছাত্রনেতা ও জামায়াতের একনিষ্ঠ কর্মী হাফেজ এরশাদুল হকের ইন্তেকালে চকরিয়া উপজেলা জামায়াতের শোক

সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী হাফেজ এরশাদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত থাকার পর তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ৯টায় খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তাঁর নিজ বাড়ির পাশে উত্তর মেধাকচ্চপিয়া জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম হাফেজ এরশাদুল হক ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও ইসলামী মূল্যবোধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করতেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল বশর এবং সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কক্সবাজার-১ চকর...
29/06/2026

কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে ১১ ঐক্যের প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ।💝💝

Address

Cox's Bazar
4748

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Chakaria Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Chakaria Upazila:

Shortcuts

Share