Save The Nature Of Bangladesh উখিয়া উপজেলা শাখা

Save The Nature Of Bangladesh উখিয়া উপজেলা শাখা Environmental protection is the practice of protecting the natural environment by individuals, organizations.

Its objectives are to conserve natural resources and the existing natural environment and, where possible, to repair damage and reverse trends এদেশের সুজলা সুফলা শস্য-শ্যামলা প্রকৃতির সবুজ ছায়ায় জন্ম নিয়েছে নজরুল,সুকান্ত, পল্লী কবি জসীম উদ্দিন ও বনলতা সেনের মত প্রকৃতি প্রেমী কবিরা । ভাবতেও খারাপ লাগে ভূমিদস্যু হায়েনাদের লুলুপ দৃষ্টি আজ প্রকৃতির অন্যতম প্রধান উপাদান গাছ-পালা,নদী-নালা,পাহাড় পর্বত

সহ সবখানে। তারা তাদের ক্ষুদ্র ব্যাক্তি-স্বার্থকে চরিতার্থ করার কু-মানসে পাহাড় কেটে ডেকে আনছে পরিবেশের বিপর্যয় ।
ভূমি দস্যুরা স্বপ্ন দেখে এখানে কুড়ে ঘর নয়,হবে প্রাসাদোপম অট্টালিকা । মহেশখালী ও কুতুবদিয়ার প্যারাবন নিধন করে চিংড়ি ঘের ও লবন মাঠ তৈরির অপচেষ্টা । পর্যটন নগরী ককসবাজার , কুতুবদিয়া উপজেলা সহ দেশের উপকূলীয় এলাকার অধিকাংশ নলকূপ দিয়ে বিশুদ্ধ খাবার পানির বদলে আসছে লবনাক্ত পানি ।
ভারী শিল্প প্রতিষ্ঠানের নিঃসৃত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী ও সাগরে ফলে , ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য ,ধ্বংস হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র সমূহ ।
অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতা বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ ইট পোড়ান হয় বনভূমি উজাড় করে । চলমান পাহাড় কাটার ফলে দেশের অধিকাংশ নদী নাব্যতা হারিয়েছে ।
সরকারের পরিবেশ অধিদপ্তর নামক একটি প্রতিষ্টান থাকলেও জনবল সংকট ও আইনী জটিলতার কারনে তারা পরিবেশ রক্ষায় ফলপ্রসু কোন ভূমিকা রাখতে পারছেনা । পরিবেশ আদালতে মামলা হয় ঠিকই কিন্তু রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারনে ভূমিদস্যুরা উপযুক্ত সাক্ষি প্রমানের অভাবে বেখসুর খালাস পেয়ে দ্বীগুন উৎসাহে পরিবেশ নষ্ট করছে , যার অহ রহ প্রমান রয়েছে ।
অন্যদিকে অব্যাহত পাহাড় কাটা ও বন ভূমি উজাড় করার ফলে বায়ুমন্ডলে র্কাবনডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এতে মরূ অঞ্চলের বরফ গলতে শরু করেছে ফলে সাগরে পানির উচ্ছতা বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাগর উপকূলের দ্বীপ ও দেশ সমূহের ভূভাগ আস্তে আস্তে পানির নীছে তলিয়ে যাচ্ছে এবং বায়ুমন্ডলের উজন স্তর ভেধ করে র্সূযের অতি বেগুনী রশ্ণী সরাসরি পৃথিবীতে এসে পড়ছে ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীব বৈচিত্র রক্ষা করতে Save The Nature Of Bangladesh -উখিয়া উপজেলা শাখা। উখিয়া উপজেলার জনসাধারনের পরিবেশ আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার সার্থে সচেতন উখিয়া উপজেলায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাচ্ছে ।

https://snbukhia.blogspot.com/?m=1

07/04/2026
29/04/2025

১৯৯১ সালের ২৯শে এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্নিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। অসচ্ছ পূর্বাভাস ও অসচেতনতা এবং দুর্যোগ মোকাবেলায় ব্যার্থতার উদাহরণ।

27/04/2025

Respect humanity..!

26/04/2025

গত দেড় যুগ আগে এ দেশের ডজন খানেক বিভিন্ন দলের জাতীয় নেতা রিকুয়েষ্ট করেছিলাম গড়ে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে কাপ্তাই লেকের পানিতে ডুবে থাকা উর্বর পলিযুক্ত ৪ হাজার একর ভূমি উদ্ধার করতে কৃষি বিপ্লবের লক্ষ্যে, কিন্তু কেউ আগুনে হাত দিতে নারাজ। সেখানে মাছ চাষ করে কয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে যাবে ?

26/04/2025

হাতি সুরক্ষার প্রকল্প ভাগাতে এতগুলো নিরপরাধ হাতিকে পরোক্ষভাবে হত্যার পরও সে এক বিন্দু অনুতপ্ত নয় বরং সে বিকৃত পৌচাসিক উল্লাসে ! দুনিয়ায় না হয় বেঁচে গেলে আখেরাতে কি হবে ?

সে চট্টগ্রাম ছেড়ে পালানোর জন্য জোর তদবির শুরু করেছে ইতিমধ্যে, ঘুষের টাকাও নাকি সব শেষ,
এখন কি হবে ?
পালাবি কোথায় ?
চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ঢাকা বিভাগ সর্বত্র ছি ছি করছে !

23/04/2025

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’র সংবাদি সম্মেলন।
বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে নানান অনিয়মসহ
চট্টগ্রাম বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের দুর্নীতির তদন্তপূর্বক বিচার দাবিতে মাস ব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোষণা।

বন্যপ্রাণীর অধিকার সুরক্ষা ও চট্টগ্রাম বন সংরক্ষক দুর্নীতিবাজ মোল্লা রেজাউল করিমের অপসারণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচী ঘোষণা করেছেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন এ ছয় দফা দাবি উল্লেখ সহ বন্য প্রাণী সংরক্ষণ ও হত্যা বন্ধে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, জৈব নিরাপত্তার স্বার্থে ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে গড়ে তোলা সারাদেশের চিড়িয়াখানা গুলো বন্ধ হলেও চট্টগ্রাম চিড়িয়াখানা এখনো বহাল তবিয়তে আছে। তাই ওই চিরিয়াখানার সকল বন্যপ্রাণী অবিলম্বে উদ্ধার করা উচিত। এছাড়াও বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের সময়ে নানান অনিয়মের তদন্ত ও বিচার সহ নির্বিচারে হাতি ও অন্যান্য বন্য প্রাণী হত্যার বিচার করার দাবি জানান তিনি। এ সময় সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বন সংরক্ষক বিতর্কিত মোল্লা রেজাউল করিমমের বদলি বানিজ্য, লুটপাট, দুর্নীতি ও নারী কেলেঙ্কারি সহ সকল অপকর্ম তদন্ত করে অবিলম্বে তাকে অপসারণ করারও দাবি জানানো হয়। এছাড়াও প্রাণী কল্যান আইনের ১৮ ধারা সংশোধন করার দাবি তোলা হয় সংবাদ সম্মেলন থেকে। আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, লায়ন হালিমা চৌধুরী, শরীফুল ইসলাম জুয়েল, নুরুল ইসলাম নুরু, মোঃ আলাউদ্দিন সহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের সময়ে নানান অনিয়মের তদন্ত পূর্বক বিচার ও নির্বিচারে হাতি সহ বন্যপ্রাণী হত্যার বিচার সহ ৬ দফা দাবী :
(১) বদলি বানিজ্য, লুটপাট, দুর্নীতি ও নারী কেলেঙ্কারি সহ অপকর্মে জড়িত বিতর্কিত চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমকে অবিলম্বে অপসারণ করুন। (২) হাতি সুরক্ষার প্রকল্প বানিজ্যের আড়ালে গত দশ বছরে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি বান্দরবান ও শেরপুরে মোল্লা রেজাউল করিম, তপন কুমার দে এবং ইয়াসিন নেওয়াজ এর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নিহত শতাধিক হাতির পোষ্ট মর্টেম ও ফরেনসিক রিপোর্ট এবং প্রতিটি হত্যাকান্ডের মামলার সর্বশেষ তথ্য প্রকাশ করুন। হাতির করিডোর সহ সকল বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করুন।
(৩) ভূমি, বন, পরিবেশ, শিল্প ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে দেওয়া কঊচত এর ভূমি বন্ধোবস্তী বাতিল করুন। আনোয়ারা কঊচত সংলগ্ন দেয়াঙ পাহাড়ের হাতি সহ সকল বন্যপ্রাণীর অভয়ারণ্য নিশ্চিত করুন।
(৪) জৈব নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম চিড়িয়াখানা সহ দেশের সকল চিড়িয়াখানার বন্যপ্রাণী উদ্ধার করুন। (৫) ডুলহাজারা সাফারি পার্কের মাস্টার প্লান লঙ্ঘন করে মনগড়া উন্নয়নের নামে লুটপাটের তদন্ত করুন। সাফারি পার্কে নিহত সকল বন্যপ্রাণীর পোষ্ট মর্টেম ও ফরেনসিক রিপোর্ট জন সম্মুখে প্রকাশ করুন এবং চুরি হওয়া সকল বন্যপ্রাণী উদ্ধার সহ অপকর্মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাফারি পার্কে হাতির পিটে পর্যটক বহন বন্ধ করুন।
(৬) প্রাণী কল্যান আইনের ১৮ ধারা সংশোধন করুন।

সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ এর সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ. ন. ম. মোয়াজ্জেম হোসেন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাদের মূল লক্ষ্য এদেশের প্রকৃতি পরিবেশ জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা। বিগত ১৭ বছর ধরে যারা এদেশের বন ও বন্যপ্রাণী রক্ষার নামে প্রকল্প বানিজ্য করে দেশের বন ও বন্যপ্রাণীদের হুমকিতে ফেলেছে জুলাই বিপ্লবের পরও একই চক্র দেশের বন ও বন্যপ্রাণীর অভিভাবক সেজে লুটতরাজ চালাচ্ছে যা একজন সুস্থ বিবেকবান মানুষ হিসেবে আমরা কখনো মেনে নিতে পারিনা। তাই শত শত প্রকল্প করে জনগণের টেক্সের হাজার কোটি টাকা যারা হাতিয়ে নিয়েছে তাদের মুখোশ উন্মোচন জরুরী বলে মনে করছি। তাই কোন দুর্নীতিবাজ লুটপাটের অংশীদারের সাথে আপোষ করব না বরং তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা লড়ব। বিগত সময়ে দেশের প্রতিটি বিভাগে দুর্নীতি স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় এদেশের অস্থিমজ্জা যারা কুরে কুরে খাচ্ছিল তাদের প্রেতাত্বা এখনো ঘাপটি মেরে আছে সরকারের প্রতিটি দপ্তরে। উপরোক্ত দাবী আদায় না করে আমরা ঘরে ফিরব না। তাই সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিধান্তের আলোকে একই দাবীতে কর্মসূচী গ্রহন করা হল।
(১) গণ সাক্ষর কর্মসূচী আগামী ২৪শে এপ্রিল - ৩০শে এপ্রিল।
(২) বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, চেয়ারম্যান বরাবর উপরোক্ত দুর্নীতি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে ডাকযোগে সারাদেশ হতে পোষ্ট কার্ড প্রেরণ আগামী ৫ই মে সোমবার।
(৩) বন ও বন্যপ্রাণী রক্ষায় শীর্ষ দুর্নীতিবাজ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমকে অপসারণের দাবীতে চট্টগ্রাম নন্দনকানন কার্যালয় ঘেরাও কর্মসূচি ১৪ই মে বুধবার।
(৪) ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী ১৭ই মে শনিবার।
(৫) জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ২০ই মে মঙ্গলবার।

23/04/2025

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’র সংবাদিক সম্মেলন থেকে চট্টগ্রাম বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের দুর্নীতির তদন্তপূর্বক বিচার দাবিতে মাস ব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিধান্তের আলোকে ৬ দফা দাবীতে নিম্নোক্ত আন্দোলন কর্মসূচী গ্রহন করা হল।
(১) গণ সাক্ষর কর্মসূচী আগামী ২৪শে এপ্রিল - ৩০শে এপ্রিল।
(২) বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, চেয়ারম্যান বরাবর উপরোক্ত দুর্নীতি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে ডাকযোগে সারাদেশ হতে পোষ্ট কার্ড প্রেরণ আগামী ৫ই মে সোমবার।
(৩) বন ও বন্যপ্রাণী রক্ষায় শীর্ষ দুর্নীতিবাজ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমকে অপসারণের দাবীতে চট্টগ্রাম নন্দনকানন কার্যালয় ঘেরাও কর্মসূচি ১৪ই মে বুধবার।
(৪) ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী ১৭ই মে শনিবার।
(৫) জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ২০ই মে মঙ্গলবার।

বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের সময়ে নানা অনিয়মের তদন্ত ও বিচার, নির্বিচারে হাতি ও বন্যপ্রাণী হত্যার বিচা...
23/04/2025

বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের সময়ে নানা অনিয়মের তদন্ত ও বিচার, নির্বিচারে হাতি ও বন্যপ্রাণী হত্যার বিচারের দাবি জানিয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান সংগঠনের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন।

তিনি চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বদলি বাণিজ্য, লুটপাট, দুর্নীতিসহ সব অপকর্ম তদন্ত করে অবিলম্বে তাকে অপসারণ এবং প্রাণী কল্যাণ আইনের ১৮ ধারা সংশোধনেরও দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, লায়ন হালিমা চৌধুরী, শরীফুল ইসলাম জুয়েল, নুরুল ইসলাম নুরু, মো. আলাউদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে হাতি সুরক্ষা প্রকল্পে বাণিজ্যের আড়ালে গত ১০ বছরে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও শেরপুরে মারা যাওয়া শতাধিক হাতির পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট এবং প্রতিটি হত্যাকাণ্ডের মামলার সর্বশেষ তথ্য প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ভূমি, বন, পরিবেশ, শিল্প ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে দেওয়া ভূমি বন্ধোবস্তি বাতিল, আনোয়ারার দেয়াঙ পাহাড়ের হাতিসহ বন্যপ্রাণীর অভয়ারণ্য নিশ্চিত এবং জৈব নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম চিড়িয়াখানাসহ দেশের সব চিড়িয়াখানার বন্যপ্রাণী উদ্ধার করার দাবি জানানো হয়েছে।

আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য এদেশের প্রকৃতি পরিবেশ জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা। কিন্তু বিগত ১৭ বছর ধরে যারা এদেশের বন ও বন্যপ্রাণী রক্ষার নামে প্রকল্প বাণিজ্য করে দেশের বন ও বন্যপ্রাণীদের হুমকিতে ফেলেছে জুলাই বিপ্লবের পরও একই চক্র দেশের বন ও বন্যপ্রাণীর অভিভাবক সেজে লুটতরাজ চালাচ্ছে যা একজন সুস্থ বিবেকবান মানুষ হিসেবে আমরা কখনো মেনে নিতে পারি না।

তাই শত শত প্রকল্প করে জনগণের ট্যাক্সের হাজার কোটি টাকা যারা হাতিয়ে নিয়েছে তাদের মুখোশ উন্মোচন জরুরি বলে মনে করছি।
সংগঠনের পক্ষ থেকে ২৪-৩০ এপ্রিল গণসাক্ষর কর্মসূচি, আগামী ৫ মে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, চেয়ারম্যান বরাবর ডাকযোগে সারাদেশ থেকে পোস্টকার্ড পাঠানো, ১৪ মে চট্টগ্রাম নন্দনকানন কার্যালয় ঘেরাও, ১৭ মে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ২০ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হাতি হত্যার বিচার এবং সারাদেশে চিড়িয়াখানা থেকে সকল বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী...

Address

Ukhia
Cox's Bazar
4750

Alerts

Be the first to know and let us send you an email when Save The Nature Of Bangladesh উখিয়া উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save The Nature Of Bangladesh উখিয়া উপজেলা শাখা:

Share