06/10/2026
*** ঘুমানোর পূর্বে কিছু সুন্নাহ আমল।
১.মিসওয়াক করা। [মুয়াত্তা মালিক ১৭১]
২.অজু করা [বুখারী২৪৭]
৩.সারা দিনের সকল গুনাহের জন্য ইসতিগফার করা [বুখারী৬৩০৬]
৪.ঘুমানোর আগে ২ রাকাত সলাত পড়া। [মুসলিম ২৩৪]
৫.ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেওয়া।[ মুসনাদু আহমাদ ]
৬.বিছানা পরিস্কার করা(ঝাড়া)। (এমনকি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলে আবার বিছানায় এলে,যেকোন কিছু দিয়ে হলেও পুনরায় বিছানা ঝাড়া।)[বুখারী৭৩৯৩]
৭.দরজা বন্ধ করা। [বুখারী৫৬২৪]
৮.বাতি নেভানো।[বুখারী৫৬২৪]
৯.খাবারের পাত্রসমূহ ঢেকে রাখা। [বুখারী৫৬২৪]
১০.শোয়ার পূর্বে 'আয়াতুল কুরসি ' পড়া। [বুখারী২৩১১]
১১.সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে দুই হাতের তালুতে ফুঁক দিয়ে শরীরে হাত বুলানো, এভাবে তিনবার করা।[বুখারী৫০১৭]
১২.সুবহানাল্লাহ ৩৩,আলহামদুলিল্লাহ ৩৩,ও আল্লাহু আকবার ৩৪ বার পড়া। [বুখারী৫৬৩১]
১৩.ঘুমানোর পূর্ব দুআ পড়া।
اللَّهُمَّ بِاسْمِكأَمُوتُ وَأَحْيَا
হে আল্লাহ ! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো। [বুখারী৬৩১২]
১৪.ডান হাতকে ডান গালের নিচে রেখে ডান কাত হয়ে শোয়া / ঘুমানো। [বুখারী৬৮৩]
১৫.উপুড় হয়ে না শোয়া।[তিরমিজি ২৭৬৮]
১৬.সপ্নে খারাপ কিছু দেখলে বাম দিকে তিনবার হালকা করে থু থু ফেলাও 'আউজুবিল্লাহিমিনাশশায়তানিররাজিম' বলা। [সহিহ মুসলিম ২২৬১,২২৬২]
আল্লাহ তায়ালা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন আমিন এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন।
✍ Moazzam Hosain
শায়েখ মোয়াজ্জম হোছাইন।
চেয়ারম্যানঃউম্মাহ ফাউন্ডেশন।
ইসলামিক লেকচারারঃ
এন টিভি,চ্যানেল ২৪,আর টিভি,ঢাকা।
এডমিন পোস্ট।