আলহাজ্ব শফি ফাউন্ডেশন

Directions

আলহাজ্ব শফি ফাউন্ডেশন �আলহাজ্ব শফি ফাউন্ডেশন �
মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা আছি মানবতার পাশে �
স্থাপিতঃ ১৪/০২/২০২০ ইং

�আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ�
বিগত ১৪/০২/২০২০ ইং তারিখে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিছু মানবিক কল্যাণ মূলক কাজ করার মাধ্যমে সদকায়ে জারিয়ার সাওয়াব অর্জনের উদ্দেশ্যে আমাদের এই "আলহাজ্ব শফি ফাউন্ডেশন" নামক সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছে।
মানবিক কাজ গুলোর মধ্যে কিছু কার্যক্রম উল্লেখ্য করা হলঃ
★ দ্বীনি কার্যকলাপ সম্পাদন করা।
★ মসজিদ উন্নয়ন মূলক কাজে শরিক হওয়া।
★ মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা এবং বিবিধ উন্নয়ন মূলক কাজে শরিক হওয়া।
★ অসহায় এবং আর্থিক ভাবে অ-স্বচ্ছল পরিবারে জন্য পানির টিউবওয়েল স্থাপন করা।
★ এতিম এবং হতদরিদ্র পরিবারের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করা।
★ অসহায় ও অসুস্থ ব্যক্তিদের জন্য চিকিৎসা সেবা আর্থিক সহযোগিতা করা।
★ এতিম ও হতদরিদ্র পরিবারের কন্যা সন্তানের বিবাহতে আর্থিক ভাবে শরিক হওয়া।
★ ত্রাণসামগ্রী এবং ইফতার সামগ্রী বিতরণ।
★ সামাজিক ও যুব উন্নয়ন মূলক কাজ করা।
ইত্যাদি সহ যত প্রকার সদকায়ে জারিয়াহ এবং জনকল্যাণ মূলক কাজ রয়েছে তাতে সর্বাত্তক শরিক হওয়ার সর্বোচ্ছ চেষ্টা করি।
এবং অত্র ফাউন্ডেশনের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।
আশা করছি মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্য আমাদের সহযোগী হিসাবে আপনার সার্বিক সহযোগিতা একান্ত কাম্য �

12/09/2026

ইনশাআল্লাহ আমরা আমাদের ইসলামিক রিসার্চ সেন্টার ও মসজিদ কমপ্লেক্সের ভূমি উন্নয়ন কাজ অতিদ্রুত শুরু করবো!
এতে আপনাদের দোয়া ও পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি 🤲

09/09/2026

মদিনার ব্যস্ত বাজারে প্রিয়নবী (সা.) একবার এক দরিদ্র সাহাবির পেছন থেকে দুই বাহু চেপে ধরেছিলেন।

আমরা কখনো কখনো দুষ্টুমির ছলে পেছন থেকে যেভাবে বন্ধুর চোখ চেপে ধরি, নবীজির এই ঘটনাও ছিল অনেকটা তেমন।

সেই সাহাবির নাম জাহির (রা.)। দেখতে তিনি সুদর্শন ছিলেন না। তিনি ছিলেন গ্রামের সাহাবি। গ্রামে নানা ধরনের ফল-ফসল উৎপাদন করে তিনি মদিনার বাজারে বিক্রি করতে আসতেন।

তিনি যখন মদিনায় আসতেন, নবীজির জন্য গ্রাম থেকে হাদিয়া আনতেন। আবার নবীজিও (সা.) তাকে শহুরে হাদিয়া দিতেন।

নবীজি (সা.) তাকে বলতেন, জাহির আমাদের গ্রাম আর আমরা জাহিরের শহর।

বোঝাই যায়, দুজনের মাঝে চমৎকার এক ভালোবাসার সম্পর্ক ছিল।

একবার নবীজি (সা.) মদিনার বাজারে গিয়ে জাহিরকে পণ্য বিক্রি করতে দেখলেন। গ্রাম থেকে আসা এই সহজ-সরল সাহাবির সাথে স্নেহময় রসিকতা ইচ্ছা করল নবীজির।

তিনি পেছন থেকে দুই বাহু আকড়ে ধরলেন জাহিরের। এমনভাবে ধরলেন, জাহির নবীজিকে দেখতে পান না। ব্যস্ত বাজারে পণ্য বিক্রির সময় এমন রসিকতা কারই ভালো লাগে! জাহির (রা.) খানিকটা বিরক্ত হলেন—কে তুমি? আমাকে ছাড়ো!

ঠিক তখনই জাহিরের হৃদয়ে কাঁপন ধরিয়ে বেজে উঠল নবীজির কণ্ঠ—কেউ কি আছ, আমার এই গোলামটাকে ক্রয় করবে?

নবীজির (সা.) কণ্ঠ শুনে বাকরুদ্ধ হয়ে পড়লেন জাহির। নিজের কানকে যেন তিনি বিশ্বাস করতে পারছেন না।

এই ব্যস্ত বাজারে তার মতো সাধারণ এক গ্রাম্য লোকের সাথে এমন রসিকতা করছেন নবীজি! মদিনার রাষ্ট্রপ্রধান! কী অবিশ্বাস্য ঘটনা!

এই মুহূর্তে ঠিক কী করা যায়? হঠাৎ তার মস্তিষ্কে ঝিলিক দিয়ে উঠল এক অভিনব ভাবনা।

নবীজির পবিত্র দেহের সঙ্গে তার সাধারণ শরীর ছোঁয়ানোর এই তো অপূর্ব সুযোগ! এমন সুযোগ হয়তো আর কোনোদিন আসবে না ভবিষ্যতে।

জাহির (রা.) আর দেরি করেন না। নিজের পিঠটাকে তিনি নবীজির বুক ও পেটের দিকে ঠেলতে থাকেন।

এরপর বলেন, হে আল্লাহর রাসুল, আমার মতো সামান্য এক গ্রাম্য মানুষকে বিক্রি করে আপনি কতইবা মূল্য পাবেন!

নবীজি (সা.) তখন মমতামাখা কণ্ঠে বলেন, মানুষের কাছে তোমার মূল্য সামান্য হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি।

প্রিয় পাঠক, চোখ বন্ধ করে জাহির রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘটে যাওয়া মদিনা বাজারের ওই দৃশ্যটা কল্পনা করুন। আপনি অশ্রু সংবরণ করতে পারবেন না।

এমনই ছিলেন আমাদের নবীজি (সা.)। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও তার জীবন ও চরিত্র ছিল সহজ, আড়ম্বরহীন, লৌকিকতামুক্ত।

এই অকৃত্রিম চরিত্র-মাধুর্য দিয়ে তিনি সাহাবিদেরকে এমনভাবে ভালোবেসেছেন, আপন করে নিয়েছেন, প্রত্যেক সাহাবিই ভাবতেন, নবীজি (সা.) বোধহয় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন।

আজকের পৃথিবীর বড় অসুখের নাম কৃত্রিমতা। কৃত্রিমতার এই অসুস্থ সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনের পাঠ আজ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। লৌকিকতামুক্ত সুস্থ সমাজ গড়তে আমাদেরকে সেই মহাজীবনের কাছেই ফিরে যেতে হবে বারবার।
------
------ শায়েখ আহমাদুল্লাহ ওয়াল থেকে নেওয়া।

09/09/2026
08/09/2026

সে জানত না তাকে ধোকা দেওয়া হচ্ছে 🥹

07/09/2026

আল্লাহর নিয়ামত খুবই সুন্দর 🤍

05/09/2026

শুধু নিজের জন্য নই,
সাথে অন্যের জন্যেও বাঁচুন

03/09/2026

পরামর্শ দিয়ে সহযোগিতা করুন 🙏
আমরা সাংগঠনিক অগ্রগতির জন্য কি করতে পারি?

26/08/2026

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
-----
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

17/08/2026

"একটা মহৎ হৃদয় ব্যতীত একজন সম্পদশালী মানুষ হলো একটি কুৎসিৎ ভিক্ষুকের মতো"
-রালফ ওয়াল্ডো এমারসন

12/06/2026

আলহাজ্ব শফি ফাউন্ডেশন'র পক্ষ থেকে কিতাব ক্রয়ের জন্য বহদ্দারকাটা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা কে ক্ষদ্র অনুদান ❤️

Address

Chakaria
Cox's Bazar
4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলহাজ্ব শফি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share