Swapnatari Voluntary Youth Organization

Swapnatari Voluntary Youth Organization সৃষ্টির সেবাই আমরা স্বপ্নতরী

 . 🌱As part of the second phase of our Tree Plantation Program,   planted trees today at SM Para Buri Pukur Graveyard an...
24/07/2026

. 🌱

As part of the second phase of our Tree Plantation Program, planted trees today at SM Para Buri Pukur Graveyard and along the bank of the Bakkhali River in Cox's Bazar.

Our team also inspected the trees planted during the previous phase to monitor their growth and ensure proper care for long-term sustainability.

This initiative contributes to the United Nations Sustainable Development Goals, particularly SDG 13: Climate Action and SDG 15: Life on Land.

Plant a tree today. Protect our future tomorrow.

Swapnatari Voluntary Youth Organization

22/07/2026

Alhamdulillah. 🌱

Planting Trees for a Greener and More Sustainable Future

As part of its commitment to environmental conservation and sustainable development, successfully conducted a Tree Plantation Program today at Wami Academy, Pahartali, Cox's Bazar.

Deforestation and climate change continue to pose serious threats to our environment. Planting trees is one of the most effective ways to restore ecological balance, protect biodiversity, and ensure a healthier planet for future generations.

This initiative supports the United Nations Sustainable Development Goals (SDGs), particularly SDG 13: Climate Action and SDG 15: Life on Land, by promoting environmental sustainability and increasing green cover.

This is part of our ongoing commitment to environmental protection. In the coming days, Swapnatari Voluntary Youth Organization will continue organizing tree plantation programs in schools, educational institutions, and public spaces across Cox's Bazar.

Together, let's plant more trees and build a greener, healthier, and more sustainable future.

 #আলহামদুলিল্লাহ বন্যার অন্ধকারে, মানবতার আলো হয়ে পৌঁছেছে  #স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন #কক্সবাজারের চকরিয়া উপজেলার...
13/07/2026

#আলহামদুলিল্লাহ

বন্যার অন্ধকারে, মানবতার আলো হয়ে পৌঁছেছে #স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন

#কক্সবাজারের চকরিয়া উপজেলার #পহরচাঁদা ইউনিয়ন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। বিভিন্ন স্থানে পানি কমতে শুরু করলেও, গতরাত ১১টা পর্যন্ত এখানকার অনেক পরিবার কোমরসমান পানির মধ্যে বন্দি ছিল।

#বাস্তবতা ছিল আরও কঠিন। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার উপায় নেই, গর্ভবতী মায়েদের জরুরি সেবা পৌঁছানো দুঃসাধ্য, এমনকি কারও মৃত্যু হলে দাফনের ব্যবস্থাও করা সম্ভব হচ্ছিল না।

এই পরিস্থিতিতে #স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন এর একটি স্বেচ্ছাসেবক দল রাতের অন্ধকারে নৌকায় করে দুর্গম এলাকায় পৌঁছে পানিবন্দি পরিবারের হাতে শুকনা খাবার ও জরুরি ত্রাণসামগ্রী তুলে দেয়। মানুষের মুখের সেই স্বস্তির হাসিই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই মানবিক কার্যক্রমে স্থানীয় সাহসী তরুণ #মোহাম্মদ রাশেদ, #তাসিব, #আসাদসহ আরও অনেক যুবক কোনো স্বার্থের চিন্তা না করে আমাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে রাশেদ ও তাসিব ভাই শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি রাত ১২টা পর্যন্ত নিরাপদে হাইওয়েতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। তাঁদের এই সহযোগিতা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা কোনো প্রচারের জন্য নয়, মানুষের প্রয়োজনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর বিশ্বাস থেকে কাজ করি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাদের এই পথচলার শক্তি।

আপনার একটি অনুদান, একটি পরিবারের জন্য হতে পারে একবেলার খাবার, এক বোতল বিশুদ্ধ পানি, কিংবা বেঁচে থাকার নতুন আশা।

আসুন, সবাই মিলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।

#স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন

🚨 জরুরি বন্যা সহায়তা আহ্বান!...টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। জে...
11/07/2026

🚨 জরুরি বন্যা সহায়তা আহ্বান!...

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। অনেকেই খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় নিত্যসামগ্রী থেকে বঞ্চিত।

(স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন) গতকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। আমাদের স্বেচ্ছাসেবকরা দুর্গম এলাকায় পৌঁছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছেন।

এ মুহূর্তে আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।

আপনার অনুদান ব্যবহার করা হবে:
শুকনো খাবার বিতরণে
• বিশুদ্ধ খাবার পানি সরবরাহে
• জরুরি খাদ্যসামগ্রী বিতরণে
• প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দিতে

অনুদান পাঠানোর মাধ্যম:
বিকাশ / নগদ (Personal): 01608-916235

আপনার সহযোগিতা সরাসরি বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।
আসুন, মানবতার পাশে দাঁড়াই। একসাথে কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে থাকি।

11/07/2026

Alhamdulillah

 #আলহামদুলিল্লাহ।টানা কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। কক্সবাজারের বেশ কয়েকটি অঞ্চলও...
10/07/2026

#আলহামদুলিল্লাহ।

টানা কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। কক্সবাজারের বেশ কয়েকটি অঞ্চলও জলাবদ্ধতা ও বন্যায় প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এমন দুর্যোগপূর্ণ সময়ে #স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন এর স্বেচ্ছাসেবকরা প্লাবিত এলাকায় পৌঁছে পানিবন্দি পরিবারের মাঝে শুকনা খাবার ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করেছে।

#দুর্যোগের এই সময়ে মানবতার পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

#এই কার্যক্রমে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

#মহান আল্লাহ তাআলা সকল দুর্গত মানুষকে নিরাপদ রাখুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করুন।

#স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন

 #জরুরি সতর্কবার্তাটানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরি...
06/07/2026

#জরুরি সতর্কবার্তা

টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে #স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন এর স্বেচ্ছাসেবকরা কক্সবাজার পৌরসভার ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিংয়ের মাধ্যমে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে সদর উপজেলার বিভিন্ন পানিবন্দি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

যারা #পাহাড়ের ঢাল বা পাদদেশে বসবাস করছেন, অনুগ্রহ করে দ্রুত #নিরাপদ আশ্রয়ে চলে যান এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।

আপনার সচেতনতাই আপনার পরিবারের নিরাপত্তা।

#স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন

সকল  #এইচএসসি/ #আলিম ও সমমান পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। #প্রিয় শিক্ষার্থীরা, #আজ তোমাদের জীবনের একটি গুরুত্ব...
02/07/2026

সকল #এইচএসসি/ #আলিম ও সমমান পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

#প্রিয় শিক্ষার্থীরা,

#আজ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নকে সঙ্গে নিয়ে তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। আত্মবিশ্বাস রাখো, ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দাও এবং সর্বোচ্চ চেষ্টা করো। ইনশাআল্লাহ, তোমাদের পরিশ্রমের প্রতিদান অবশ্যই মিলবে।

#স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন এর পক্ষ থেকে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া।

মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ রাখুন, মানসিক প্রশান্তি দান করুন এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জনের তাওফিক দান করুন। আমীন।

#পরিশ্রমকে বিশ্বাস করো, নিজের ওপর আস্থা রাখো, সফলতা তোমারই হবে, ইনশাআল্লাহ।

#স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন

আলহামদুলিল্লাহ।অদ্য ২৬.০৬.২০২৬ জুমাবার বিকাল ৩.৩০ টায়  #স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন এর উদ্যোগে সংগঠনের প্রধান কার্য...
26/06/2026

আলহামদুলিল্লাহ।

অদ্য ২৬.০৬.২০২৬ জুমাবার বিকাল ৩.৩০ টায় #স্বপ্নতরী_স্বেচ্ছাসেবী_যুব_সংগঠন এর উদ্যোগে সংগঠনের প্রধান কার্যালয়ে আগামী কার্যক্রম নিয়ে একটি জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি #মোহাম্মদ_রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন প্রোগ্রামকে সফল, সুশৃঙ্খল করে তুলতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত সকল সদস্য নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

  AnnouncementThe ”Founding Council of Swapnatari Voluntary Youth Organization” is pleased to announce the appointment o...
26/06/2026

Announcement

The ”Founding Council of Swapnatari Voluntary Youth Organization” is pleased to announce the appointment of the following members to the Executive Committee:
1. Abu Sayem Juhair
2. Belal Hossain Jahid
3. Pria
4. Masum

On behalf of the Founding Council, we extend our sincere congratulations to the newly appointed Executive Members. We are confident that their dedication, integrity, and commitment will contribute significantly to strengthening the organization and advancing its humanitarian and social initiatives.

We wish them success in carrying out their responsibilities and look forward to their valuable contributions to the continued growth and development of Swapnatari Voluntary Youth Organization.

Best Regards:-
Founding Council
Swapnatari Voluntary Youth Organization

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapnatari Voluntary Youth Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share