বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Comilla
  • বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বন্ধু” এর উদ্যোগে সংগঠনের সকল সদস্য ও নবীন শিক্ষার্থীদের নিয়ে...
05/03/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বন্ধু” এর উদ্যোগে সংগঠনের সকল সদস্য ও নবীন শিক্ষার্থীদের নিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের এই পবিত্র সময়ে সবাই একসাথে বসে ইফতার করার এই আয়োজন বন্ধুর পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

এ আয়োজনে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধুর সম্মানিত মডারেটর সাইদুল আল আমিন স্যার, উপদেষ্টা ড. মো: আবুল হায়াৎ স্যার, এবং বন্ধুর প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ভাইকে।

এছাড়াও উপস্থিত সকল সদস্য, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ এবং আগত সকল মেহমানকে আন্তরিক ধন্যবাদ, যাদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে উঠেছে।

যারা উপস্থিত থাকতে পারেননি কিন্তু এই আয়োজন বাস্তবায়নে নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সবাইকে ধন্যবাদ “বন্ধু”র পাশে থাকার জন্য।

#যদি_করি_স্বেচ্ছায়_রক্তদান_বাঁচবে_জীবন_বাঁচবে_প্রাণ।

বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়🩸❤️

📌 We are delighted to announce that the Certificates of Participation for the seminar *“Understanding Cancer, Prevention...
02/03/2026

📌 We are delighted to announce that the Certificates of Participation for the seminar *“Understanding Cancer, Prevention and Care”* organized by Bondhu, Comilla University in December 2025 have been sent to your registered email addresses.

📧 Please check your inbox (and spam/junk folder if necessary) to find your certificate.

We thank you once again for your valuable participation and encourage you to continue supporting humanity through noble acts like blood donation. Together, we can make a difference... 🖤

— **Bondhu, Comilla University**

02/11/2025

#জরুরি
আসসালামু আলাইকুম।

আমরা প্রতিনিয়ত অনেক রক্তের অনুরোধ পাই আমাদের পেইজের ইনবক্সে। আপনাদের সহমর্মিতা ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ ❤️

তবে রক্তের অনুরোধ দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে অনুগ্রহ করে বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফেসবুক গ্রুপে আপনার রক্তের প্রয়োজনীয় তথ্যসহ (রক্তের গ্রুপ, রোগীর সমস্যা, হাসপাতাল/লোকেশন, সময় ও যোগাযোগ নম্বর) পোস্ট দিন।

🔹 এতে আমাদের স্বেচ্ছাসেবকরা দ্রুত রক্তদাতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

🔹 পেইজ ইনবক্সের তুলনায় গ্রুপে পোস্ট দিলে সময় বাঁচবে এবং সাড়া পাওয়া সহজ হবে।

#আরেকটা বিষয়, যদিও আমাদের চেষ্টা থাকে পেইজের ইনবক্স চেক দেয়া, কিন্তু পেইজের ইনবক্স সব সময় নিয়মিত চেক করা বাস্তবিক ভাবে সম্ভব হয়না। ফলে আপনারাও সঠিক সময়ে সাড়া পান না।
এটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

📢 তাই অনুরোধ রইলো — রক্তের প্রয়োজনে আমাদের পেইজে ইনবক্স না করে, সরাসরি গ্রুপে পোস্ট করুন।

ধন্যবাদান্তে-
মো: তারিকুল ইসলাম
সাধারণ সম্পাদক
বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন "বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে” মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিও কন...
30/10/2025

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন "বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে” মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিও কন্টেস্টের আয়োজন করা হয়েছে।

ক্যাটাগরিঃ (২টি)

ক্যাটাগরি-১ঃ মোবাইল ফটোগ্রাফি।

ক্যাটাগরি-২ঃ স্বাস্থ্য বিষয়ক ভিডিও কন্টেন্ট।

- ১৩ তম থেকে ১৯ তম আবর্তনে অধ্যয়নরত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাটাগরি-১ঃ মোবাইল ফটোগ্রাফিতে অংশগ্রহণের নিয়মাবলিঃ-

- মোবাইলে নিজের তোলা ছবি হতে হবে।

- অন্যের তোলা ছবি, AI দিয়ে তৈরি ছবি, গুগল বা অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করা ছবি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করা হবে।

- ছবি নূন্যতম এডিট করা যাবে। অতিরিক্ত এডিট করা যাবে না।

- একজন সর্বোচ্চ ১টি ছবি আপলোড দিতে পারবেন।

- স্বচ্ছতা নিশ্চিত করতে আপলোড কৃত ছবির ফাইল, ডিটেইলস, স্ক্রিনশট নিয়ে পোস্টের কমেন্ট বক্সে আপলোড করতে হবে।

ক্যাটাগরি-০২ঃ স্বাস্থ্য বিষয়ক ভিডিও কন্টেস্টে অংশগ্রহণের নিয়মাবলী:

★ নিম্নে উল্লেখিত যে কোনো একটি বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে।

★ ভিডিওর সময় সর্বোচ্চ ৪ মিনিট।

★ ভিডিওর ক্ষেত্রে নূন্যতম এডিট করা যাবে। অতিরিক্ত এডিট করা যাবে না।

★ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এডিট করলে ভিডিও বাতিল বলে গন্য হবে।

ভিডিও কন্টেস্টের বিষয় সমূহ:-

১. রক্তদানের উপকারিতা।

২. হেপাটাইটিস-বি এবং এর ভ্যাকসিন।

৩. জরায়ুমুখের ক্যান্সার ও এর ভ্যাকসিন।

৪. ডেঙ্গু জ্বর ও এর প্রতিরোধ।

৫. বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা।

৬. শিক্ষাজীবনে সুস্থ শরীর এবং মনের গুরুত্ব।

৭. মাদক সেবনে স্বাস্থ্যের ক্ষতিকর দিক

ফটো এবং ভিডিও আপলোড দেয়ার ক্ষেত্রে ক্যাপশনে যা উল্লেখ করতে হবেঃ-

- নাম:

- ব্যাচ & ডিপার্টমেন্ট:

- প্রতিযোগিতার ক্যাটাগরি: (ফটো/ভিডিও)

- ভিডিওর টপিক: (টপিকের নাম)

#যদি_করি_স্বেচ্ছায়_রক্তদান

#বাঁচবে_জীবন_বাঁচবে_প্রাণ



উল্লেখিত নিয়মে হ্যাশট্যাগ সহ ফটো/ভিডিও নিম্নে উল্লেখিত গ্রুপে আপলোড করতে হবে।
বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজয়ী নির্বাচন পদ্ধতিঃ

√ ফটোগ্রাফি ক্যাটাগরিতে লাইক, কমেন্ট, শেয়ার ৪০% এবং ছবির সাবজেক্ট, অবজেক্ট, কোয়ালিটি ৬০%

√ ভিডিও কন্টেস্ট ক্যাটাগরিতে লাইক, কমেন্ট, শেয়ার ৪০% এবং স্ক্রিপ্ট, উপস্থাপনা, ভিডিও কোয়ালিটি ৬০%

🕰️ প্রতিযোগিতায় অংশগ্রহনের সময়সীমা:- ১০-১১-২৫ ইং পর্যন্ত।

বিঃ দ্রঃ
বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ উক্ত প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।

৯ পেরিয়ে ১০ এ পা ফেললো স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়  যাদের হাতে সংগঠনটি গড়ে উঠেছে এবং যাদের পৃ...
29/10/2025

৯ পেরিয়ে ১০ এ পা ফেললো
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

যাদের হাতে সংগঠনটি গড়ে উঠেছে এবং যাদের পৃষ্ঠপোষকতায় এ সংগঠনটি আজ এই পর্যন্ত এসেছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'বন্ধু'র সকল উপদেষ্টা, সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বরাবরের মতো সবার ভালোবাসায় সিক্ত থেকে 'বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' মানবতার সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।

#যদি_করি_স্বেচ্ছায়_রক্তদান
#বাঁচবে_জীবন_বাঁচবে_প্রাণ

দ্বিতীয় দিনের সদস্য সংগ্রহ কার্যক্রমের স্থিরচিত্র।  #যদি_করি_স্বেচ্ছায়_রক্তদান  #বাঁচবে_জীবন_বাঁচবে_প্রাণ
03/09/2025

দ্বিতীয় দিনের সদস্য সংগ্রহ কার্যক্রমের স্থিরচিত্র।

#যদি_করি_স্বেচ্ছায়_রক্তদান
#বাঁচবে_জীবন_বাঁচবে_প্রাণ

নতুন সদস্য সংগ্রহ এবং আগামী ৭ তারিখের ভ্যাকসিনেশন প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের আজকের প্রচারণা।১) হেপাটাইটিস বি ভ্যাকসি...
02/09/2025

নতুন সদস্য সংগ্রহ এবং আগামী ৭ তারিখের ভ্যাকসিনেশন প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের আজকের প্রচারণা।

১) হেপাটাইটিস বি ভ্যাকসিন
২) জরায়ুমুখ ক্যানসার ভ্যাকসিন
৩) নিউমোনিয়া ভ্যাকসিন

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ।

বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্য সংগ্রহ এবং হেপাটাইটিস বি, জরায়ুমুখ ক্যান্সার ও নিউমোনিয়ার ভ্যাকসিন প্রদানের প্রি...
01/09/2025

বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্য সংগ্রহ এবং হেপাটাইটিস বি, জরায়ুমুখ ক্যান্সার ও নিউমোনিয়ার ভ্যাকসিন প্রদানের প্রি-রেজিস্ট্রেশন চলছে।

বিশ্ব হেপাটাইটিস দিবস - ২৮শে জুলাই ২০২৫আজ ২৮শে জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস! হেপাটাইটিস একটি নীরব ঘাতক, যা আমাদের লিভারক...
28/07/2025

বিশ্ব হেপাটাইটিস দিবস - ২৮শে জুলাই ২০২৫
আজ ২৮শে জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস! হেপাটাইটিস একটি নীরব ঘাতক, যা আমাদের লিভারকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। প্রতি বছর লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হন এবং সঠিক তথ্য ও সচেতনতার অভাবে অনেকেই এর জটিলতা সম্পর্কে জানেন না।

আসুন, আমরা সবাই মিলে সচেতনতা গড়ে তুলি এবং হেপাটাইটিস মুক্ত জীবন গড়ি।

হেপাটাইটিস প্রতিরোধে করণীয়:
১. টিকা গ্রহণ: হেপাটাইটিস এ এবং বি প্রতিরোধের জন্য টিকা নিন
২. নিয়মিত রক্ত পরীক্ষা: নিজের এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত রক্ত পরীক্ষা করান
৩. নিরাপদ অভ্যাস: অনিরাপদ যৌ/ন সম্পর্ক এবং অন্যের ব্যবহৃত সূঁচ ব্যবহার করা থেকে বিরত থাকুন
৪. ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার: স্বাস্থ্যকেন্দ্রে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহারের বিষয়ে নিশ্চিত হন
৫. নিরাপদ খাবার ও পানি: সব সময় বিশুদ্ধ পানি পান করুন এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন

আপনার সামান্য সচেতনতা আপনার এবং আপনার পরিবারের জীবন রক্ষা করতে পারে। আর দেরি নয়! নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আজই হেপাটাইটিস পরীক্ষা করুন।


#সুস্থ_জীবন
#বিশ্ব_হেপাটাইটিস_দিবস

22/07/2025
16/07/2025

Address

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়:

Share