14/12/2023
ডায়নামিক স্কলারশিপ পুরস্কার-২০২৩
**********************************
ইউএস-বিডি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত ডায়নামিক এডুকেশন স্কলারশিপ -২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ১০ জন সেরা শিক্ষার্থীর মাঝে নগদ পুরস্কারের টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে আমেরিকা প্রবাসী কাউছার আহমেদ-এর আর্থিক সহায়তায় এই বৃত্তি চালু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাউছার আহমেদ, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ মনিরুজ্জামান, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবদুল মজিদ কলেজের গণিত বিভাগের প্রভাষক জনাব মোতাহের হোসেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকন্ডলী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সকলের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদান্তে-
মোঃ জহিরুল ইসলাম
নির্বাহী পরিচালক
ইউএস-বিডি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন