13/12/2025
আলোর পথে বার্ষিক কার্যক্রম - ২০২৫
বিষয়ঃ "আলোর পথে " শিক্ষা বৃত্তি প্রকল্প
আলোর পথে স্কলারশিপ প্রদান অনুষ্ঠান ২০২৫
তারিখ: সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
সময় : সকাল ১১ টা – দুপুর ১টা
স্থান: ভাটরা কালজয়ী বিদ্যা নিকেতন , ভাটরা – রোশনাবাদ, চৌদ্দগ্রাম, কুমিল্লা
প্রিয় সূধী,
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, "আলোর পথে " স্বেচ্ছা-সেবামূলক সংগঠন, বাৎসরিক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে, আলোর পথে " শিক্ষা বৃত্তি প্রকল্পটির আওতায় প্রতিবছর ২০ জন করে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জনকে শিক্ষা বৃত্তি (বেতন ও পরীক্ষা ফী) প্রদান করা হয়।
তাছাড়া ৫ টি নুরানি মাদ্রাসায় মাসিক ২০০০ টাকা করে বাৎসরিক ২৪০০০ টাকা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে শিক্ষার মান উন্নয়নে এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
গ্রামীণ শিক্ষার উন্নয়ন, মানবিকতা বিকাশ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আলোর পথে তার ধারাবাহিক বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর মাসে উক্ত কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে। স্থানীয় স্কুল, মাদ্রাসা, শিক্ষার্থী, অভিভাবক, এবং কমিউনিটি সদস্যদের আন্তরিক সহযোগিতা কাম্য।
আরও জানানো যাচ্ছে যে,চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপদেষ্টামণ্ডলী -আলোর পথে, কার্যনির্বাহী সদস্য- আলোর পথে , উপস্থিতিতে এ বছর স্কলারশিপ প্রদান অনুষ্ঠানটি অত্যন্ত সম্মানের সাথে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ আমাদের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা এবং আলোর পথে’র ধারাবাহিক কর্মসূচির প্রতি মূল্যায়নের প্রতিফলন।
অনুষ্ঠানের উদ্দেশ্য
• আলোর পথে শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।
• শিক্ষার্থীদের শেখার আগ্রহ, মানবিকতা, চরিত্র গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দেওয়া।
আশা করি বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ “ আলোর পথে “ বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে সকল প্রকার সহযোগিতা করবেন।
আপনিও আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ২০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যে করার বিষয়টি নিশ্চিত করবেন আশা করছি।
ধন্যবাদান্তে
প্রভাষক ও গবেষক নাহিমা সুলতানা (রেখা)
সভাপতি, আলোর পথে
ইঞ্জিঃ মোঃ জোনায়েদ হোসেন মজুমদার
প্রধান উপদেষ্টা, আলোর পথ