যুব শক্তি - Jubo Shokti

যুব শক্তি - Jubo Shokti মানবতার জন্য নিবেদিত আধুনিক সমাজ গঠন ও আর্ত মানবতার সেবায়
একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন:
"যুব শক্তি"- JUBO SHOKTI

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমাদের উপদেষ্টা মন্ডলীর সন্মানিত সদস্য Rubel Rodro এর মমতাময়ী মা শেষ নিশ্বাস ত্যা...
27/11/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের উপদেষ্টা মন্ডলীর সন্মানিত সদস্য Rubel Rodro এর মমতাময়ী মা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

🤲 দোয়ার অনুরোধ:-যুব শক্তি - Jubo Shokti  সংগঠনের সম্মানিত সহ-সভাপতি  Abdullah Al Faruk ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমান...
28/10/2025

🤲 দোয়ার অনুরোধ:-

যুব শক্তি - Jubo Shokti সংগঠনের সম্মানিত সহ-সভাপতি Abdullah Al Faruk ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি মহান রাব্বুল আলামিন এর দরবারে।

আল্লাহ যেন তাঁকে শীঘ্রই সম্পূর্ণ আরোগ্য দান করেন।
এবং আগের মতো সক্রিয়ভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

যুবশক্তি সংগঠন পরিবার।

প্রচন্ড তাপদহ,দেশজুড়ে আরো তিনদিনের সর্তকতা জারি।আজ নোয়াখালী, ফেনী,কুমিল্লা, রাঙ্গামাটি,সীতাকুণ্ড, চাঁদপুর সহ বেশ কিছু  জ...
10/05/2025

প্রচন্ড তাপদহ,দেশজুড়ে আরো তিনদিনের সর্তকতা জারি।

আজ নোয়াখালী, ফেনী,কুমিল্লা, রাঙ্গামাটি,সীতাকুণ্ড, চাঁদপুর সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা ৩৯/৪০° সেলসিয়াস এর কাছাকাছি চলে যেতে পারে।

তাই ১১টা হতে দুপুর ৩ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতিত বাহিরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

জনসচেতনতায় পোস্টটি শেয়ার করে সর্তক করে দিন।

🌍 *বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫*  📅 ৮ মে    🩸 *থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তজনিত রোগ* যা সচেতনতা ও সময়মতো রক্ত পরীক্ষার ম...
08/05/2025

🌍 *বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫*
📅 ৮ মে

🩸 *থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তজনিত রোগ* যা সচেতনতা ও সময়মতো রক্ত পরীক্ষার মাধ্যমে প্রতিরোধযোগ্য।
একটি রক্ত পরীক্ষা আজ করতে পারে ভবিষ্যতের একটি পরিবারকে রক্ষা।

🔸 *বিয়ের আগে রক্ত পরীক্ষা করাই হোক আমাদের দায়িত্ব।*
🔸 *থ্যালাসেমিয়া জিন নয়, ভালোবাসা হোক উত্তরাধিকার।*

✋ আসুন, আমরা সবাই মিলে থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ি।

📌
📌 #রক্ত_পরীক্ষা_নিরাপদ_ভবিষ্যৎ
📌 #থ্যালাসেমিয়া_প্রতিরোধ
📌 #সচেতনতা_আমার_অঙ্গীকার

**সরকাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়(দুব্যক-১ অধিশাখা)বাংলাদেশ সচিবালয়, ঢাকাwww.mod...
28/04/2025

*

*

সরকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

(দুব্যক-১ অধিশাখা)

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.modmr.gov.bd

বজ্রপাত থেকে নিরাপদ থাকতে

নিজে জানুন, অন্যকে জানান

> এপ্রিল-জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়; বজ্রপাতের সময়সীমা সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করুন।

> ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাহির হবেন না; অতি জরুরি প্রয়োজনে রবারের জুতা পড়ে বাইরে বের হতে পারেন।

> বজ্রপাতের সময় খোলা জায়গাঁ, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না।

> বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন।

> যত দ্রুত সম্ভব দালান বা কংইক্রটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন।

> উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।

> কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন।

> বজ্রপাতের সময় গাড়ীর ভেতর অবস্থান করলে, গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ ঘটাবেন না; সম্ভব হলে গাড়ীটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

> বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

> বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন।

> বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারবেন।

> বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।

> বজ্রপাতের সময় ছাউনি বিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না, তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

> বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।

> প্রতিটি বিল্ডিং-এ বজ্র নিরোধক দন্ড স্থাপন নিশ্চিত করুন।

> খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দুরে দুরে সরে যান।

> কোন বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।

> বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মত করেই চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। বজ্র আহত ব্যক্তির শাস-প্রশ্বাস ও হ্রদ স্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।

আসসালামু আলাইকুমপবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ কে কেন্দ্র করেযুব শক্তির গৃহিত কার্যক্রম ঈদ সামগ্রী বিতরণ আলহামদুলিল্লাহ আপনাদের ...
16/04/2025

আসসালামু আলাইকুম
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ কে কেন্দ্র করে
যুব শক্তির গৃহিত কার্যক্রম ঈদ সামগ্রী বিতরণ
আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা ও দোয়ায়
সফলভাবে সম্পন্ন হয়েছে।যুব শক্তির এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলের
প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।

আমরা আপনাদের মহান দানকে ২৬টি গ্রামে
যথাযথভাবে পৌছে দিয়েছি।
এবং জবাবদিহিতার সার্থে আমরা বিস্তারিত হিসাবের তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছি।

আপনাদের দোয়া ও ভালোবাসায় যুব শক্তি
এই কার্যক্রমটিকে অব্যাহত রাখবে।
ইনশাল্লাহ

আমাদের শ্লোগান - যুবকরা সমাজের বুঝা নয় 'শক্তি।

14/04/2025

আমরাই বাঙ্গালি, আমরাই বাংলাদেশ।
বাংলা নবযাত্রা - ১৪৩২

ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলিম উম্মাহ রয়েছি।আসুন আমরা সচেতন হই। ইজরায়েলের পণ্য ব্যবহারে সকলকে নিরুৎসাহিত করি।
07/04/2025

ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলিম উম্মাহ রয়েছি।

আসুন আমরা সচেতন হই।

ইজরায়েলের পণ্য ব্যবহারে সকলকে নিরুৎসাহিত করি।

সকল মুসলিম উম্মাহ এর জন্য আমাদের দোয়া।আরশের আজিম তিনিই উত্তম ফয়সালাকারী।
06/04/2025

সকল মুসলিম উম্মাহ এর জন্য আমাদের দোয়া।

আরশের আজিম তিনিই উত্তম ফয়সালাকারী।

যুবশক্তির এবারের ঈদ সামগ্রী উপহার বিতরণে সকল শুভাকাঙ্ক্ষী এবং যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা কৃত...
06/04/2025

যুবশক্তির এবারের ঈদ সামগ্রী উপহার বিতরণে সকল শুভাকাঙ্ক্ষী এবং যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।

আপনাদের ভালোবাসা আছে বলেই আমরা এতদূর পৌঁছাতে পারি।

আশা রাখব সকলে আমাদের মানবিক কাজের সাথে সবসময় সম্পৃক্ত থেকে সেচ্ছায় শ্রম দেয়া যোদ্ধাদের উৎসাহ এবং অনুপ্রেরণা জোগাবেন।

যুবকরা সমাজের বুঝা নয়, 'শক্তি।

Address

Miah Bazar
Comilla
CUMILLA-3500

Alerts

Be the first to know and let us send you an email when যুব শক্তি - Jubo Shokti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share