03/12/2025
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো বা মনোগ্রাম তৈরি ও এর ব্যাখ্যা:
কুড়িগ্রামের ঐতিহ্য ও কৃষির সাথে মিল রেখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণয়নকৃত মনোগ্রামে নিম্নবর্ণিত বিষয়গুলো সমন্বয় করা হয়েছে-
বিশ্ববিদ্যালয়ের প্রধান চারটি বিষয় #শিক্ষা দান, আধুনিক #গবেষণার মাধ্যমে কৃষির রুপান্তর ও উন্নয়ন, নতুন নতুন #প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের #সমৃদ্ধি আনয়ন।
১. কুড়িগ্রামের "কুড়ি"-কে নিয়ে কুড়িটি পাট গাছের (বাংলাদেশের সোনালী আঁশ) পাতা দিয়ে কৃষি বিষয়টি বোঝানো হয়েছে।
২. চারটি প্রস্ফুটিত ফুল দিয়ে চারটি ডিসিপ্লিন বোঝানো হয়েছে।
৩. ডিসিপ্লিন-১: কৃষির রুপান্তরে স্মার্ট কৃষি (Symbol drone agriculture)
৪. ডিসিপ্লিন-২: লাইভস্টক এ স্মার্ট লাইভস্টক ( IoT sensor message receiver) হলো মোবাইল সদৃশ ডিভাইস
৫. ডিসিপ্লিন-৩: ফিশারিজ এ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী বৈরালী মাছ, তিনটি বড় নদীকে (ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা) বোঝানো হয়েছে তিনটি লাইন দিয়ে, ছোট ছোট পানি ঢেউ দিয়ে ১৩ টি শাখা নদীকে বোঝানো হয়েছে।
৬. ডিসিপ্লিন-৪: বিজ্ঞান ও প্রযুক্তির প্রতীক, কৃষি ভিত্তিক আধুনিক কৃষি প্রযুক্তিকে ভিত্তি ধরা হয়েছে।
৭. জ্ঞানের আলো ছড়ানোর নির্দেশক—বই (চারটি পাতা দিয়ে চারটি ডিসিপ্লিন বোঝানো হয়েছে)।
৮. চাকা দিয়ে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া লিঙ্কেজ এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বোঝানো হয়েছে।
৯. কনভোকেশন ক্যাপ দিয়ে মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি বোঝানো হয়েছে।
১০. প্রতিষ্ঠা ২০২১ খ্রি.