প্রশিকা লালমাই উন্নয়ন এলাকা

প্রশিকা লালমাই উন্নয়ন এলাকা একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংস্থা।

প্রশিকার কেন্দ্রীয় সিদ্ধান্তে মাঠ পর্যায়ে যে বিশেষ ধরনের( CRASH PROGRAMME) নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে হঠাতই অদ্য ১১...
14/10/2025

প্রশিকার কেন্দ্রীয় সিদ্ধান্তে মাঠ পর্যায়ে যে বিশেষ ধরনের( CRASH PROGRAMME) নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে হঠাতই অদ্য ১১/১০/২০২৫ ইং তারিখে আমাদের প্রিয় প্রশিকার প্রিয় প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম মহোদয় সারাদিন ব্যাপি প্রশিকা ভাঙ্গা জোন , প্রশিকা সদরপুর জোন,ও প্রশিকা ফরিদপুর জোনের ৫ টা শাখা পরিদর্শনের পাশাপাশি হিসাব ব্যবস্থা ও মাঠ পর্যায়ের কিছু কাজ যাচাই করে সকল স্তরের ব্যবস্থাপক ও কর্মীদের সাথে প্রশিকার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে PAR কমাতে কি করনীয় সে ব্যাপারে মতবিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। DD জনাব মহসিনুজ্জামান হেনা, CM জনাব মোঃ ইয়াকুব সেখ, ZM জনাব মোঃ মোকাদ্দেছ আলী,ZM জনাব রিয়াজ উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

13/10/2025
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কতৃক মাইল স্টোন স্কুল এন্ড কলেজে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় নিহত শহীদের স্মরণে বৃক্ষরোপণ ...
12/10/2025

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কতৃক মাইল স্টোন স্কুল এন্ড কলেজে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় নিহত শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
স্থান: মাইল স্টোন স্কুল এন্ড কলেজ অডিটরিয়াম , তারিখ: ১২ অক্টোবর ২০২৫
বিগত ২১ জুলাই ২০২৫ সালে মাইল স্টোন স্কুল এন্ড কলেজে আকস্মিক এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা সংঘটিত হয়। উক্ত বিমান দুর্ঘটনায় ০৩জন শিক্ষক, একজন আয়া, ২৮জন ছাত্রছাত্রী এবং ০৩ জন অভিভাবক মৃত্যু বরণ করেন। অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন।
অদ্য ১২ অক্টোবর ২০২৫ রোজ রবিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর সহযোগিতায় , প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে শহীদের স্মরণে প্রতিষ্ঠান ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্টানটির ক্যাম্পাসে ১৬ প্রজাতির মোট ১৭৩ টি চারা রোপণ করা হয়। প্রত্যেক শহীদের নামফলক সহকারে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই বৃক্ষগুলি রোপণ এ অংশগ্রহণ করেন শিক্ষক, অভিভাবক, সহপাঠী এবং প্রশিকার কর্মকর্তাবৃন্দ।
সভার শুরুতে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শহীদ সায়ান ইউসুফ এর সম্মানিত পিতা এএফএম ইউসুফ-সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ তার পুত্রের স্মৃতি চারণ করেন। সাথে সাথে দেশের অব্যবস্থাপনার উপরও কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ, দূর্ঘটনায় শাহাদাতবরণকারী ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ ও সহপাঠী এবং প্রশিকার কর্মকর্তাবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মো: জিয়াউল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিসেস নাজনীন খাদিজা, সহকারী অধ্যাপক কৃষি বিজ্ঞান বিভাগ, এক্সিকিউটিভ প্রিন্সিপাল সকুল শাখা মাইল স্টোন স্কুল এন্ড কলেজ। বক্তরা দূর্ঘটনায় শিক্ষকদের অবদান, ছাত্রদের সহযোগিতা সহ দূর্ঘটনার সময় এবং পরবর্তী সময়ের বিভিন্ন অবস্থা চিত্র বর্ণণা করেন। শহীদের স্মরণে প্রশিকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাইল স্টোন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
প্রশিকা চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম বিমান বাহিনীর দায়িত্বহীনতার কথা তুলে ধরেন। পাশাপাশি স্কুলের শিক্ষক এবং ছাত্ররা যে মানবিকতার উদাহরণ সৃষ্টি করে জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন তা স্মরণ করেন। প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম দেশের যে কোন দূযোগে প্রশিকার অংশগ্রহণ ও মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেন এবং ছাছাত্রদীদেরকে মানবিক মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন।

প্রশিকা  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫আজ ২৪শে জুলাই ২০২৫ তারিখে  প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ক্লিন ও গ্রিন সিটি কর্মসূচির আও...
24/07/2025

প্রশিকা বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫
আজ ২৪শে জুলাই ২০২৫ তারিখে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ক্লিন ও গ্রিন সিটি কর্মসূচির আওতায় মীরপুর আদর্শ বিদ্যানিকেতনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে মাইল স্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত ও নিহতের স্মরণে এ বিশেষ প্রার্থনা করা হয়।
কর্মসূচিতে প্রশিকার পরিচালক জনাব এ কে এম হাসান সাঈদ সহ উপ-পরিচালক ড. সুলতানা আল-আমিন, সিটি কো-অরডিনেটর জনাব আব্দুল খালেক, কৃষি বিশেষজ্ঞ মারজিনা খাতুন, কর্মসূচি প্রধান জনাব আহাদউল্লাহ, প্রশিকার প্রাক্তন কর্মী মিজ শেফালী বেগম উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মহল মেহেদী হাসান। স্কুলের ১০০ জন ছাত্রছাত্রী সহ মোট ২০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক মিজ সুমনা রানী দাশ। অনুষ্ঠানে গাছ লাগানোর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় গাছের গুরুত্ব এর উপর আলোচকগণ আলোকপাত করেন। । অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পরিবেশের উপর ছোট একটি কুইজ এ অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ে ০৫ প্রজাতির মোট ১৭০টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

হে উপর ওয়ালা।রহম করো।
21/07/2025

হে উপর ওয়ালা।রহম করো।

ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ...
21/07/2025

ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় প্রশিকা লালমাই পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

শেষ হলো দুদিন ব্যাপি পরিকল্পনা ও বাজেট কর্মশালা ২০২৫-২০২৬। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে অন...
19/07/2025

শেষ হলো দুদিন ব্যাপি পরিকল্পনা ও বাজেট কর্মশালা ২০২৫-২০২৬। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় কেন্দ্রীয় ও সারা দেশ হতে প্রায় সারে সাতশত ব্যবস্থাপক অংশ নেন। গতকাল প্রায় পাঁচ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন প্রধান নির্বাহী মহোদয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নানান সবল ও দূর্বল দিক বা বাজেট বাস্তবায়নের কৌশল নিয়েই মূলত আজ সারাদিন আলোচনা হয়। প্রধান নির্বাহী, দুই উপ প্রধান নির্বাহীদ্বয়সহ সকল পরিচালক আলোচনায় অংশ নেন। এছাড়াও আলোচনা করেন শাখা, এরিয়া ও বিভাগীয় ব্যবস্থাপকসহ কেন্দ্রীয় ব্যবস্থাপকবৃন্দ।
অধিবেশন পরিচালনা করেন পরিচালক মোঃ কামরুজ্জামান মিয়া।

প্রশিকার ৪,৫৪৩ কোটি টাকার বাজেট ঘোষণার বিস্তারিতো।জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য...
18/07/2025

প্রশিকার ৪,৫৪৩ কোটি টাকার বাজেট ঘোষণার বিস্তারিতো।

জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য ৪,৫৪৩.৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা। এই বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় হবে অর্থনৈতিক কর্মসংস্থান, ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সম্প্রসারণে।

শুক্রবার(১৮ জুলাই) সকাল ১০ টার দিকে এ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা প্রশিক্ষণ কেন্দ্রে (HRDC)-তে তিনদিনব্যাপী বাজেট কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক(যুগ্ম সচিব)ড.মানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের সম্পাদক, বিশিষ্ট কবি হাসান হাফিজ। তিনি বলেন, ২০২৪ সালে জুলাই আগস্টে অনেক প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ'র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান, কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর মো: আব্দুস সামাদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: ইকবাল হোসেন, প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, উপ-প্রধান নির্বাহী কামরুল হাসান কামাল ও আব্দুল হাকিম, সিএফও শক্তি পদ চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
অনুষ্ঠানে প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং প্রশিকার মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
চলতি অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ১০ কোটি ৯৭ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ৩ লাখ ৯৯ হাজার ৩৭ জন সমিতির সদস্যকে ৩ হাজার তিনশো ৯৪ কোটি ৭ লাখ টাকা ঋণ প্রদানেন লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ঋণ গ্রহীতারদের মধ্যে ৩ লাখ তিন হাজার পাঁচশো ২৩ জন নারী ও ৯৫ হাজার আটশো ৫০ জন পুরুষ। এই ঋণ গ্রহনের মাধ্যমে ৭ লাখ লোকের কর্মসংস্থান হবে। বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে নারী উন্নয়ন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও নিরাপদ পানি প্রকল্পে।

প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, "এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনে টেকসই পরিবর্তন আনতে চাই।"

প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘পরিবেশবান্ধব কৃষি’, ‘সবুজ প্রযুক্তি’, ‘জলাধার সংরক্ষণ’, এবং ‘দূর্যোগ ব্যবস্থাপনা’ প্রকল্পগুলো জোরদার করা হবে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, নিরাপদ প্রসবসেবা ও পুষ্টিবিষয়ক প্রকল্পগুলোও বাজেটে অগ্রাধিকার পেয়েছে।
বাজেট কর্মশালায় ২০২৪–২৫ অর্থবছরের প্রকল্পগুলোর মূল্যায়ন এবং নতুন বছরকে সামনে রেখে কর্মপন্থা নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিকার বিভিন্ন কর্মসূচি নিয়ে মতামত প্রদান করেন এবং মাঠপর্যায়ের সফল উদ্যোগগুলো তুলে ধরেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব ড. মানোয়ার হোসেন মোল্লা বেলুন ও পায়রা উড়িয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মানব সম্পদ উন্...
18/07/2025

মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব ড. মানোয়ার হোসেন মোল্লা বেলুন ও পায়রা উড়িয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কৈট্টায় দুইদিন ব্যাপি বার্ষিক মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা ২০২৫-২০২৬ উদ্বোধন করলেন।
প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।
জেলা প্রশাসক জনাব ড. মানোয়ার হোসেন মোল্লা প্রাণবন্ত আলোচনা করেন। বিশেষ অতিথি জনাব প্রফেসর ডাঃ এম এ সামাদ, পিকেএসএফ এর উপ মহাব্যাবস্থাপক জনাব মশিয়ূর রহমান, প্রশিকার গভর্নিং বডির সদস্য জনাব মোঃ আসলাম উদ্দিন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বিশ্বাস আলোচনায় অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি কালের কন্ঠ দৈনিক পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব কবি হাসান হাফিজ বাজেট কর্মশালার সাফল্য ও মাঠ পর্যায়ে তার বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রশিকা গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম সম্মানিত অতিথিসহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। প্রশিকার ৫০ বছরে এসে তার গতি আরো বেগবান করবে তৃণমূলের সদস্য ও দক্ষ কর্মীরা। প্রধান নির্বাহী থেকে কর্মী পর্যন্ত সকলকেই ধন্যবাদ দিয়ে প্রথম অধিবেশন শেষ করেন।

Address

বাগমারা, লালমাই, কুমিল্লা
Comilla

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when প্রশিকা লালমাই উন্নয়ন এলাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share