Reaz Mahmood Bhuiyan Shiplu

Reaz Mahmood Bhuiyan Shiplu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Reaz Mahmood Bhuiyan Shiplu, Community Organization, নাঙ্গলকোট,কুমিল্লা, Comilla.

29/03/2026
নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি ঘটনা তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামা...
02/03/2026

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি ঘটনা তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।

"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

01/02/2026

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।

■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।

■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং

■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,

আল্লাহ তা'আলা বলেনঃ

-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"

-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ

-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"

-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

(সংগৃহীত)

"'কর্জে হাসানাহ' প্রদান ও পরিশোধের গুরুত্ব:প্রেক্ষিত মানবিক সমাজ বিনির্মাণ"একটি স্বচ্ছল ও মানবিক সমাজ বিনির্মানে সর্বত্র...
08/01/2026

"'কর্জে হাসানাহ' প্রদান ও পরিশোধের গুরুত্ব:প্রেক্ষিত মানবিক সমাজ বিনির্মাণ"
একটি স্বচ্ছল ও মানবিক সমাজ বিনির্মানে সর্বত্র চালু হোক সুদের বিকল্প কর্জে হাসানাহ প্রকল্প। মহা অভিশপ্ত,চরম জুলুম সদৃশ্য,সর্বাধিক নিকৃষ্ট,'সুদ' নামক জঘন্যতম কবিরা গুনাহের নৈতিক ও আর্থিক অধঃপতনের হাত থেকে সমাজকে রক্ষা করতে 'কর্জে হাসানাহ' প্রকল্পের বিকল্প নাই।
কুরআন ও সন্নাহর দৃষ্টিতে 'কর্জে হাসানাহ' প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয়,মর্যাদাসম্পন্ন ও অধিক সওয়াবের কাজ। মূলতঃ এটি সর্বোত্তম মানবিক ও কল্যানময় আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল।
তাই পবিত্র কুরআনের ৫ টি সূরায় ৬ টি আয়াতে মোট ১২ বার কর্জে হাসানাহর কথা বর্ণিত হয়েছে। এ থেকেই বুঝা যায় কর্জে হাসানাহর গুরুত্ব ও তাৎপর্য কত!
আল্লাহ পাক বলেন-
مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰهَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗۤ اَضۡعَافًا كَثِیۡرَۃً
"কে আছে,যে আল্লাহকে উত্তম ঋণ দেবে,ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন?"
সূরা তাগাবুন-এ আল্লাহ পাক ঘোষণা করেন-
اِنۡ تُقۡرِضُوا اللّٰهَ قَرۡضًا حَسَنًا یُّضٰعِفۡهُ لَكُمۡ وَ یَغۡفِرۡ لَكُمۡ
"যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও,তিনি তা তোমাদের জন্য দ্বিগুন করে দিবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন।"
উপরোক্ত আয়াতদ্বয়ে قرضا حسنا-এর قرض শব্দের শাব্দিক অর্থ-ঋণ,ধার বা কর্জ আর حسنة শব্দের অর্থ- অন্যের প্রতি দয়া করা,উত্তম কাজ করা,স্বেচ্ছায় অন্যের উপকার করা।
আয়াতে উল্লেখিত قرض حسنة-এর অন্তর্নিহিত মর্মার্থ হলো-
প্রথমত: "একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পদ দান করা।" (তাফসীরে কুরতুবি)
অর্থাৎ আল্লাহকে কর্জে হাসানাহ দেওয়া বলতে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে দান-সাদকাহ করা।
দ্বিতীয়ত:ইসলামি অর্থনীতির একটি পরিভাষা হলো 'কর্জে হাসানাহ'।আল্লাহর সন্তুষ্টির জন্য বিনা শর্তে মানুষকে ঋণ দিয়ে সহযোগিতা করাই কর্জে হাসানাহ।
অর্থাৎ যে ব্যক্তি প্রফুল্লচিত্তে মানুষকে অর্থ ধার দিয়ে দয়া প্রদর্শন করে,খোঁটা বা কষ্ট দেয় না এমনকি দ্রুত ঋণ পরিশোধের জন্য বিনা কারণে চাপ প্রয়োগ বা হয়রানিও করে না প্রকৃতপক্ষে সে যেন আল্লাহকে ঋণ দিয়েছে।
★★মানবিক সমাজ বিনির্মানে কর্জে হাসানাহর গুরুত্বঃ
১. মূলত: সমাজের মানুষকে ঋণ দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া আর মানুষকে ঋণ না দেওয়া মানে আল্লাহকে ঋণ না দেওয়া। যেমন হাদীসে কুদসিতে এসেছে- "আমি আমার বান্দার কাছে ঋণ চেয়েছিলাম কিন্তু সে আমাকে ঋণ দেয়নি।"
২.কর্জে হাসানাহ মূলত দান সাদকাহর মতোই অতি উত্তম মানবিক কাজ।কেননা,রাসূল (সাঃ) বলেছেন- كل قرض صدقة অর্থাৎ প্রত্যেক কর্জই সদক্বাহ।
৩.দানের অর্থ ফেরত পাওয়া যায় না বরং প্রতিদান হিসেবে আল্লাহর সন্তুষ্টি লাভ ও পরকালীন সওয়াব পাওয়া যায় অথচ 'কর্জে হাসানাহ'র অর্থ ফেরত পাওয়া যায়,সওয়াব অর্জন হয় এবং আল্লাহর সন্তুষ্টিও লাভ করা যায়।সেই দৃষ্টিকোণ থেকে 'কর্জে হাসানাহ' দানের চেয়েও উত্তম।
৪.হযরত আবু দারদা (রা.)বলেন-
‘কাউকে দুই দিনার ঋণ দেওয়া আমার কাছে এই দুইটি দিনার কাউকে সদকা হিসেবে দিয়ে দেওয়ার চেয়ে বেশি প্রিয়।’ (ইবনে আবি শায়বা,হাদিস:২২৬৮২)
৫.কুরআন ও হাদিসের আলোকে 'কর্জে হাসানাহ' সাধারণ দান-সাদক্বাহর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আমল।যেমন হাদিসে প্রিয় নবীজি ﷺ বলেছেন-
'আমি বললাম, হে জিবরীল,কর্জ দান-সাদকার চেয়ে উত্তম হওয়ার কারণ কী?' তিনি বললেন, ‘ভিক্ষুক নিজের কাছে (সম্পদ) থাকতেও ভিক্ষা চায়,কিন্তু কর্জ চাওয়া ব্যক্তি প্রয়োজন ছাড়া কর্জ চায় না।’ (সুনান ইবনু মাজাহ;২৪৩১)
★★কর্জে হাসানাহ আমলের দিক থেকেই কেবল উত্তম এমন নয় বরং সওয়াবের ক্যালকুলেশনেও অধিক সওয়াবের কাজঃ
১.হাদীসের ভাষ্যমতে 'কর্জে হাসানা' প্রদানে দান-খয়রাতের চেয়ে প্রায় দ্বিগুণ সওয়াব।
হযরত আনাস ইবনে মালেক (রা.) বর্নিত হাদিসে নবীজি ﷺ বলেছেন-
‘মিরাজের রাতে আমি জান্নাতের একটি দরজায় লেখা দেখলাম,দান-সাদকায় দশ গুণ সওয়াব এবং 'কর্জে হাসানাহ' আঠারো গুণ সওয়াব।
২.সমাজের মানুষের বিপদ-আপদ ও অভাবে কর্জ দিয়ে সহযোগিতা করার প্রতিদান হিসেবে আল্লাহ তায়ালা পরকালের কঠিন মূহুর্তে বান্দাকে বিপদমুক্ত করার প্রতিশ্রু দিয়েছেন।যেমন রাসূল সাঃ বলেছেন-
مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً
مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
"যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার বিপদ সমূহ থেকে একটি বিপদ দূরভীত করবে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের বিপদ সমূহ থেকে তার একটি বিপদ দূরভীত করবেন।"
★★মানবিক সমাজে অমানবিক কার্যক্রমের চিত্রঃ
১.কুরআন ও হাদিসে 'কর্জে হাসানাহ'র গুরুত্ব ও ফজিলত দান সাদকাহর চেয়ে বেশি হওয়া সত্বেও আমাদের মুসলিম সমাজে দানশীল লোকের তুলনায় কর্জ দেওয়ার লোকের বড্ড অভাব।
২.সমাজে দুই ঈদ সহ বিভিন্ন সময়ে ঘটা করে দান সাদক্বাহ করার প্রচলন থাকলেও 'কর্জে হাসানাহ' প্রদানে সমাজ একেবারেই পিছিয়ে আছে।
৩.কেউ কেউ তো একেবারেই কর্জ দিতে নারাজ এই অজুহাতে যে কর্জ বা ধার দিলে সময়মতো ফেরত পাওয়া যায় না।
৪.আবার এমনও বলতে শুনা যায়,ধার দেওয়ার সময় যেমন সম্পর্ক থাকে ধারের টাকা ফেরত চাওয়ার সময় আর সেই সম্পর্ক অটুট থাকে না।
৫.এরকম নানাবিধ যৌক্তিক কারণেই 'কর্জে হাসানাহ'র আমলগত প্র্যাক্টিস বিলীন।
৬.এছাড়াও আমাদের কর্জ প্রদানের মাহাত্ম্য ও ঋণ পরিশোধের গুরুত্ব সম্পর্কে ইসলামের মৌলিক ও যথার্থ জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে।
৭.সেই সাথে উত্তম আমলের ক্ষেত্রে ভারসাম্য শরীয়াহর অজ্ঞতাও এর অন্যতম কারণ।
★★হাদীসে নবী করিম সাঃ শুধুমাত্র কর্জ প্রদানের গুরুত্ব ও ফজিলতই বর্ণনা করেন নি বরং কর্জ বা ঋণ পরিশোধে যথেষ্ট নিম্নরূপ তাগিদও দিয়েছেনঃ
১.শরীয়াহ আইন অনুযায়ী কর্জ গ্রহণ বৈধ কিন্তু পরিশোধ করা ওয়াজিব।
২.কর্জ নেওয়ার পর তা উত্তমরূপে পরিশোধে করতে হবে।সহীহ্ বোখারীর হাদিসে বর্ণিত হয়েছে-فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً
"তোমাদের মধ্যে উত্তম লোক সেই,যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে।"
৩.ঋণ পরিশোধ করাকে প্রিয় নবী সাঃ সওয়াবের কাজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন-
"যে ব্যক্তি ঋণ দাতার নিকট পাওনা পরিশোধ করার নিমিত্তে গমন করবে তখন জমিনের চতুষ্পদ জন্তু ও পানির মাছ তার জন্য দোয়া করতে থাকবে।আল্লাহ রাব্বুল আলামীন তার প্রতিটি পদক্ষেপের জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ করবেন এবং একটি করে গুনাহ মাফ করে দিবেন।" (বায়হাকি)
★★ঋণ পরিশোধ অবহেলা বা গড়িমসির ভয়াবহ পরিণতিঃ
১.ঋণ আদায়ে গড়িমসি করা জুলুম বলে আখ্যায়িত করে নবী সাঃ বলেন-مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির (ঋণ আদায়ে)গড়িমসি করা জুলুম।
২.শুধু তাই নয় বরং সামর্থ্য থাকা সত্বেও যে ঋণ পরিশোধ করে না তাকে রাসূল সাঃ চোর বলে ঘোষণা করেছেন।যেমন ইবনে মাজাহ র হাদিসে এসেছে-
"যে ব্যক্তি ঋণ গ্রহণ করলো এই নিয়তে যে সে তা ঋণদাতাকে পরিশোধ করবে না,তবে কিয়ামতের দিন সে চোর হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।"
৩.এমনকি "মুমিন ব্যক্তির রুহ তাঁর ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে,যতক্ষণ না তাঁর পক্ষ থেকে তা পরিশোধ করা হয়।" (ইবনে মাজাহ:২৪১৩)
৪.ঋণ পরিশোধ করা এতটাই গুরুত্বপূর্ণ যে শহীদের সব গুনাহ ক্ষমা করা হলেও ঋণ পরিশোধ না করার গুনাহ ক্ষমা করা হবে না। তাই রাসূল সাঃ বলেছেন-
"ঋণ ব্যতীত শহীদের সব গুনাহই ক্ষমা করে দেওয়া হবে।" (মুসলিম: ৪৭৭৭)
★★ঋণখেলপীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণঃ
সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ সময়মতো ঋণ পরিশোধে না করে অবহেলা করে তবে তার বিরুদ্ধে রাসূল সাঃ আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।তাই তিনি বলেছেন-
"যে সচ্ছল ব্যক্তি কোনো দেনা পরিশোধ করতে গড়িমসি করে,তাকে অপমান(তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা) এবং শাস্তি দেওয়া(জেলখানায় বন্দী করা) আমার জন্য হালাল।"(ইবনে মাজাহ ২৪২৭)
★★পরকালে ঋণের বিপকল্প হিসেবে সওয়াব ও গুণাহ ট্রান্সফার সিস্টেমঃ
ঠিক একইভাবে ঋণখেলাপী ব্যক্তি ঋণ পরিশোধ না করে মারা গেলে পরকালে তাকে সওয়াব দিয়ে ঋণ পরিশোধ করতে হবে কর্জদাতা দাবী করলে এমনকি তার আমলনামার সব সওয়াব যদি শেষ হয়ে যায় তারপরও পাওনা থেকে যায় তবে পাওনাদারের গুনাহ লোকটির আমলনামায় যোগ করে দিয়ে হলেও আল্লাহ পাক ঋণ পরিশোধ করে দিবেন।
★★অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দেওয়ার মাহাত্ম্যঃ
১.কর্জে হাসানাহ যেহেতু একটি মানবিক ও সামাজিক কল্যানমূলক অতি উত্তম আমল তাই রাসূল সাঃ ঋণগ্রহীতার ওপর জুলুম বা কষ্টদায়ক আচরণ না করে বরং অবকাশ দিতেই নসিহত প্রদান করেছেন।
২.অবকাশ দেওয়ার বিনিময়ে অনেক অনেক সওয়াব লাভের সুখবর দিয়েছেন।
৩.অভাবী ঋণগ্রস্ত ব্যক্তির প্রতি সদ্ব্যবহার করা ও তাকে অবকাশ দেওয়ার কারণে আল্লাহ পাক আখেরাতের কঠিন মূহুর্তে কর্জদাতার হিসেবেও সহজ করে দিবেন।যেমন রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
‘যে ব্যক্তি অস্বচ্ছল (ঋণগ্রস্ত) ব্যক্তিকে অবকাশ দিবে,আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার সাথে সহজ ব্যবহার করবেন। (সূনান ইবনে মাজাহ:২৪১৭)
৪.আবার অভাবী ঋণগ্রস্তকে ঋণ পরিশোধে অবকাশ দিলে প্রতিদিন ঐ পরিমাণ অর্থ দান করার সওয়াব পাওয়া যায়।হযরত বুরায়দা আল-আসলামী (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে নবী সাঃ বলেন-
"যে ব্যক্তি (ঋণগ্রস্ত) অভাবী ব্যক্তিকে অবকাশ দিবে, সে দান-খয়রাত করার সওযাব পাবে।"( ইবনে মাজাহ)
৫."আর যে ব্যক্তি ঋণ শোধের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়িয়ে দিবে সেও প্রতিদিন দান-খয়রাত করার সওয়াব পাবে।" (ইবনে মাজাহ: ২৪১৮)।
৬.এমনকি ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত যা সওয়াব মেয়াদ পূর্ণ হওয়ার পরে আরও অবকাশ দিলে তার চেয়ে ডাবল সওয়াব লাভের সুযোগ রয়েছে।যেমন- হযরত বুরায়দা রাঃ থেকে মুসনাদ আহমদে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে।সেখানে রাসূল সাঃ বলেছেন-
" بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ"
"ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে।
فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ
অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়,তাহলে প্রতিদিন দ্বিগুণ দানের সাওয়াব হবে।" (সোবহান আল্লাহ)
৭.অভাবী ঋণগ্রস্তকে ক্ষমা করার বদৌলতে আল্লাহ পাক তাকে অনুগ্রহের ছায়ায় আশ্রয় দান করেন।রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
"যে লোক অভাবী ঋণগ্রস্তকে সুযোগ প্রদান করে অথবা ঋণ মাফ করে দেয়,কিয়ামতের দিবসে আল্লাহ্‌ তায়ালা তাকে নিজ আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন, যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না।" (সূনান আত তিরমিযী: ১৩০৬)
৮.অভাবী ঋণগ্রস্তকে ক্ষমা করার মতো মানবিকতার পরিচয় দিলে আল্লাহ পাকও তাকে পরকালে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
"এক ব্যক্তির লোকদের কর্জ দিত;যখন সে কোন গরীবকে দেখতো,তখন সে তার চাকরকে বলতোঃ তাকে ক্ষমা করে দাও,হয়তো আল্লাহ্‌ তাআলা এর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করবেন।এরপর লোকটির মৃত্যুর পর আল্লাহ্‌ তাআলার দরবারে উপস্থিত হলে, আল্লাহ্‌ তাআলা তাকে ক্ষমা করে দিলেন।" [সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪৬৯৫]

১। কথা হজম করতে শিখুন, আপনাকেজীবনে জিততে সাহায্য করবে...২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়...৩। আপনার প্রতিপক্ষ...
07/01/2026

১। কথা হজম করতে শিখুন, আপনাকে
জীবনে জিততে সাহায্য করবে...

২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়...

৩। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন, আপনার প্রতিপক্ষ যদি খুশি হয়, তাহলে আপনি একটু হাসুন...

৪। কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে...

৫। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি...

৬। কথায় কাজ হয় না, তাই কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই কথা বলবে...

৭। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজের প্রতি বিশ্বাস করুন, এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে...

৮। আপনি অনেক কিছু পারেন, কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর, যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে...

৯। চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না, কুকুরকে জিততে দিন, আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন, নিশ্চয়ই ঈশ্বর ধৈর্য্যশীলদের সাথে আছেন...

১০। নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জড়ানো এড়িয়ে চলুন...

১১। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

13/12/2025
সদকার জন্য কিছু সুন্দর টিপস—১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই ...
29/11/2025

সদকার জন্য কিছু সুন্দর টিপস—

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে !!

26/11/2025

পুরুষের মুক্তি কোথায়?
মানুষ ভাবে— টাকায়, পরিচিতিতে, মান-সম্মানে।
কিন্তু আসল সত্যটা আরও কঠিন—
একজন পুরুষের সত্যিকারের মুক্তি আসে
শুধু শেষ নিঃশ্বাস নেওয়ার মুহূর্তে।

তার আগ পর্যন্ত—
সে যেন হাঁটতে থাকা এক পাহাড়—
যার পিঠে সবাই চড়ে বসে,
কেউই জিজ্ঞেস করে না,
“তুমি কি ক্লান্ত?”

সে হাসে— কারণ তার কান্না কেউ দেখতে চায় না।
সে চুপ থাকে— কারণ তার ব্যথা বোঝার ধৈর্য কারও নেই।
সে উপার্জন করে— কারণ থেমে গেলে সংসারের চুলা থেমে যাবে।
সে শক্ত থাকে— কারণ তার ভেঙে পড়ার অনুমতি নেই জন্ম থেকেই।

ভালোবাসা?
সে দিতে জানে,
কিন্তু নিজের ভাঙা বুক দেখানোর অধিকার—
তা সে কখনওই পায় না।

একজন পুরুষের দিন কাটে—
নীরব যু'দ্ধের মধ্যে,
অদেখা ক্ষতের সাথে,
নিজেকে জোর করে শক্ত বানানোর ভেতরে।

এটাই তার জীবন—
হাসির আড়ালে যন্ত্রণা,
শব্দের আড়ালে চাপা কান্না,
দায়িত্বের আড়ালে হারিয়ে যাওয়া স্বপ্ন।

সবচেয়ে নির্মম সত্যটা হলো—
তার প্রথম শান্তি আসে
শুধু শেষ নিঃশ্বাসের সাথে।
তার আগ পর্যন্ত—
সে নিজেই নিজের সাহস,
নিজেই নিজের ভরসা,
নিজেই নিজের আশ্রয়।
পুরুষের মুক্তি কোথায়?
মানুষ ভাবে— টাকায়, পরিচিতিতে, মান-সম্মানে।
কিন্তু আসল সত্যটা আরও কঠিন—
একজন পুরুষের সত্যিকারের মুক্তি আসে
শুধু শেষ নিঃশ্বাস নেওয়ার মুহূর্তে।

তার আগ পর্যন্ত—
সে যেন হাঁটতে থাকা এক পাহাড়—
যার পিঠে সবাই চড়ে বসে,
কেউই জিজ্ঞেস করে না,
“তুমি কি ক্লান্ত?”

সে হাসে— কারণ তার কান্না কেউ দেখতে চায় না।
সে চুপ থাকে— কারণ তার ব্যথা বোঝার ধৈর্য কারও নেই।
সে উপার্জন করে— কারণ থেমে গেলে সংসারের চুলা থেমে যাবে।
সে শক্ত থাকে— কারণ তার ভেঙে পড়ার অনুমতি নেই জন্ম থেকেই।

ভালোবাসা?
সে দিতে জানে,
কিন্তু নিজের ভাঙা বুক দেখানোর অধিকার—
তা সে কখনওই পায় না।

একজন পুরুষের দিন কাটে—
নীরব যু'দ্ধের মধ্যে,
অদেখা ক্ষতের সাথে,
নিজেকে জোর করে শক্ত বানানোর ভেতরে।

এটাই তার জীবন—
হাসির আড়ালে যন্ত্রণা,
শব্দের আড়ালে চাপা কান্না,
দায়িত্বের আড়ালে হারিয়ে যাওয়া স্বপ্ন।

সবচেয়ে নির্মম সত্যটা হলো—
তার প্রথম শান্তি আসে
শুধু শেষ নিঃশ্বাসের সাথে।
তার আগ পর্যন্ত—
সে নিজেই নিজের সাহস,
নিজেই নিজের ভরসা,
নিজেই নিজের আশ্রয়।

10/10/2025

আপনি কি পেটের মেদ নিয়ে চিন্তিত? শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারেই নয়, পেটের গভীরে জমে থাকা এই ফ্যাট, যা ভিসেরাল ফ্যাট (Visceral Fat) নামে পরিচিত, তা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বজুড়ে সাম্প্রতিক গবেষণাগুলো এই লুকানো চর্বি এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।
আসুন, সহজভাবে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি!

ভিসেরাল ফ্যাট আসলে কী?
আমাদের পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ যেমন লিভার, কিডনি, অন্ত্রের চারপাশে যে চর্বি জমে, তাকেই ভিসেরাল ফ্যাট বলে। ত্বকের ঠিক নিচে যে চর্বি থাকে (Subcutaneous fat), ভিসেরাল ফ্যাট তার থেকে অনেক বেশি ক্ষতিকর। আশঙ্কার বিষয় হলো, বাইরে থেকে দেখতে রোগা মনে হলেও পেটের ভেতরে এই ক্ষতিকর ফ্যাট জমতে পারে।

কেন এই ফ্যাট এত বিপজ্জনক? সাম্প্রতিক গবেষণার চাঞ্চল্যকর তথ্য!
বিশ্বজুড়ে গবেষকরা ভিসেরাল ফ্যাটকে স্বাস্থ্যের জন্য একটি নীরব ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন। নতুন গবেষণা অনুযায়ী:
হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়: অতিরিক্ত ভিসেরাল ফ্যাট হার্টকে দ্রুত বুড়িয়ে দেয় এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
ডায়াবেটিসের কারণ: এই ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়, যা টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। এমনকি কিছু ক্ষেত্রে ওজন না কমিয়েও শুধুমাত্র ভিসেরাল ফ্যাট কমিয়ে প্রি-ডায়াবেটিস অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব।
ক্যান্সারের ঝুঁকি: গবেষণা বলছে, ভিসেরাল ফ্যাট কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, এই ফ্যাটের পরিমাণ নয়, বরং এর বিপাকীয় কার্যকলাপ ক্যান্সারের আক্রমণাত্মক হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা পালন করে।
উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল: ভিসেরাল ফ্যাট উচ্চ রক্তচাপ এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।
ডিমেনশিয়ার ঝুঁকি: পেটে অতিরিক্ত চর্বি, বিশেষ করে ভিসেরাল ফ্যাট, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়াতে পারে।
কী খাবেন এবং কী খাবেন না?
গবেষণা বলছে, কিছু খাবার সরাসরি ভিসেরাল ফ্যাট বাড়াতে সাহায্য করে। যেমন:
ট্রান্স ফ্যাট ও চিনি: প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট ও পরিশোধিত চিনিযুক্ত খাবার ভিসেরাল ফ্যাট জমার জন্য দায়ী।
অতিরিক্ত গ্লুকোজ: অতিরিক্ত চিনিযুক্ত খাবার রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা লিভারে চর্বি হিসেবে জমা হয় এবং ভিসেরাল ফ্যাট বাড়ায়।

এর বদলে আপনার খাদ্যতালিকায় রাখুন:
প্রোটিন সমৃদ্ধ খাবার: উচ্চ প্রোটিনযুক্ত খাবার ভিসেরাল ফ্যাট কমাতে সাহায্য করে।
টাটকা ফল ও শাকসবজি: প্রচুর পরিমাণে ফল, শাকসবজি ও হোল গ্রেইন খাবার খান।
পরিমিত খাবার: গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়া (portion-controlled meals) ভিসেরাল ফ্যাট কমাতে বেশ কার্যকর।
ভিসেরাল ফ্যাট কমানোর প্রমাণিত উপায়
শুধুমাত্র ডায়েট নয়, জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনেও আপনি এই ক্ষতিকর ফ্যাট থেকে মুক্তি পেতে পারেন:
ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent Fasting): বর্তমানে বহুল প্রচলিত এই পদ্ধতিতে দিনের একটি নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া হয় এবং বাকি সময়টা উপোস থাকা হয়। গবেষণা বলছে, এটি ভিসেরাল ফ্যাট কমাতে দারুণ কার্যকরী। একটি গবেষণায় দেখা গেছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং প্রোটিন-সমৃদ্ধ ডায়েট অনুসরণ করে ভিসেরাল ফ্যাট ৩৩% পর্যন্ত কমানো সম্ভব।
হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং (HIIT): অল্প সময়ে দ্রুত গতির ব্যায়াম এবং তারপর অল্প বিশ্রাম - এই পদ্ধতিতে করা শরীরচর্চা বা HIIT ভিসেরাল ফ্যাট কমাতে খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
সুস্থ থাকতে আর দেরি কেন? আজই আপনার জীবনযাত্রায় আনুন কিছু স্বাস্থ্যকর পরিবর্তন এবং বিদায় জানান পেটের এই লুকানো শত্রু ভিসেরাল ফ্যাটকে!

🟢 কাঁচা কলার উপকারিতা।1. যৌন শক্তি বৃদ্ধি করে – শক্তি ও স্ট্যামিনা বাড়ায়।2. পেটের গ্যাস ও এসিডিটি কমায় – পাকস্থলীর অম্লত...
10/10/2025

🟢 কাঁচা কলার উপকারিতা।
1. যৌন শক্তি বৃদ্ধি করে – শক্তি ও স্ট্যামিনা বাড়ায়।

2. পেটের গ্যাস ও এসিডিটি কমায় – পাকস্থলীর অম্লতা কমাতে সহায়তা করে।

3. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে – রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

4. ওজন কমাতে সাহায্য করে – ফাইবার বেশি থাকায় ক্ষুধা কমায়।

5. রক্তচাপ নিয়ন্ত্রণ করে – এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমায়।

6. লিভার সুস্থ রাখে – লিভারের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে।

7. আলসার প্রতিরোধ করে – পাকস্থলীর শ্লেষ্মা স্তরকে রক্ষা করে।

8. কোষ্ঠকাঠিন্য দূর করে – ফাইবার হজমে সহায়তা করে ও পেট পরিষ্কার রাখে।

9. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় – ভিটামিন C ও B6 ইমিউন সিস্টেম শক্তিশালী করে।

10. চামড়া উজ্জ্বল রাখে – অ্যান্টিঅক্সিডেন্ট চামড়ার কোষ পুনর্গঠনে সহায়তা করে।

11. হৃদরোগ প্রতিরোধ করে – খারাপ কোলেস্টেরল কমায়।

12. রক্ত সঞ্চালন উন্নত করে – আয়রন থাকার ফলে রক্ত বৃদ্ধি করে।

13. হজমে সাহায্য করে – এতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে।

14. দীর্ঘক্ষণ শক্তি জোগায় – ধীরে হজম হওয়া কার্বোহাইড্রেট শক্তি ধরে রাখে।

15. মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় – ভিটামিন B6 স্নায়ু ও মস্তিষ্কে সহায়তা করে।

16. চুল মজবুত করে – ভিটামিন ও মিনারেল চুলের গোড়া শক্ত করে।

17. হাড় মজবুত করে – ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।

18. বমি বমি ভাব কমায় – পেট ঠান্ডা রাখে ও বমিভাব দূর করে।

19. ত্বকের ইনফেকশন প্রতিরোধ করে – ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

20. অ্যানিমিয়া প্রতিরোধ করে – আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তে হিমোগ্লোবিন বাড়ায়।

21. কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে – ফাইবার কোলেস্টেরল শোষণ কমায়।

22. শরীর ঠান্ডা রাখে – গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

23. আন্ত্রিক সমস্যা দূর করে – অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।

24. শরীরের শক্তি পুনরুদ্ধার করে – অসুস্থতার পর দ্রুত শক্তি ফেরায়।

25. ক্যান্সার প্রতিরোধে সহায়ক – অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে সুরক্ষা দেয়।

---

🍽️ খাওয়ার নিয়ম

কাঁচা কলা সেদ্ধ করে, ভাজা, বা সবজি/ভর্তা করে খাওয়া সবচেয়ে ভালো।

প্রতিদিন ১টি মাঝারি আকারের কাঁচা কলা খাওয়া নিরাপদ ও উপকারী।

ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত।

Address

নাঙ্গলকোট,কুমিল্লা
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reaz Mahmood Bhuiyan Shiplu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share