Bangladesh Volunteers Forum

Directions

Bangladesh Volunteers Forum অক্ষুন্ন থাকুক মানবতা!

সংগঠনের উদ্দ্যেশ্যঃ
১.সমাজে দরিদ্রসীমার নিচে বসবাসকৃত মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে তাদেরকে যথাসাধ্য সাহায্য করা।
২.তাদের মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা।বিশেষত বস্ত্র,শিক্ষা,চিকিৎসা নিশ্চিতের জন্য যথাসাধ্য চেষ্টা করা।
৩.আকস্মিক কোন দূর্যোগ বা ট্র্যাজেডিতে (বন্যা,সড়ক দূর্ঘটনা)বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানো।
৪.বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করা যা সমাজ ও সমাজে বসবাসকারী মানুষের জন্য মঙ্গলজনক।
৫.সহায়-সম্বলহীন মানুষের মুখে হাসি ফোটাতে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করা এবং অন্যকে উৎসাহিত করা।

উপ-কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো...
11/03/2026

উপ-কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই সংগঠন শুধু একটি নাম নয়—এটি আমাদের দায়িত্ববোধ, মানবিকতা এবং সমাজের জন্য কিছু করার অঙ্গীকারের প্রতীক। আমরা বিশ্বাস করি,...
10/03/2026

এই সংগঠন শুধু একটি নাম নয়—এটি আমাদের দায়িত্ববোধ, মানবিকতা এবং সমাজের জন্য কিছু করার অঙ্গীকারের প্রতীক। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

নতুন কমিটির সকল সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের হাত ধরেই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই মিলে সমাজের কল্যাণে, মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক কাজগুলোকে আরও বিস্তৃত করতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমরা আমাদের লক্ষ্য ও আদর্শ অটুট রেখে সামনে এগিয়ে যেতে পারি।
© Bangladesh Volunteers Forum

Bangladesh Volunteers Forum এর এক দশকে পদার্পণ – গর্ব, কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতির এক অধ্যায়আজ আমরা অশেষ ভালোবাসা ও অক্লান্ত...
29/06/2025

Bangladesh Volunteers Forum এর এক দশকে পদার্পণ – গর্ব, কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতির এক অধ্যায়

আজ আমরা অশেষ ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমের ৯টি বছর পেরিয়ে
এক দশকে পদার্পণ করছি — গর্বিত, কৃতজ্ঞ এবং আশাবাদী।

এই দীর্ঘ যাত্রায়
আমরা হয়েছি অনেকের আশার আলো,
হেঁটেছি মানুষের পাশে, গড়েছি একতার বন্ধন,
আর সৃষ্টি করেছি পরিবর্তনের ছোট ছোট গল্প।

আমরা বিশ্বাস করি—পরিবর্তন একদিনে আসে না,
কিন্তু আমরা যদি একসাথে থাকি, প্রতিদিনই এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব।

ধন্যবাদ আমাদের সব স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, পথচলার সঙ্গী ও শুভাকাঙ্ক্ষীদের।
এই অর্জন আপনাদের সবার।

চলুন, নতুন দশক শুরু হোক
নতুন স্বপ্ন, নতুন কর্মপ্রেরণা আর আগামীর জন্য প্রতিশ্রুতি নিয়ে।

বাংলাদেশ ভলান্টিয়ারস ফোরামের এক দশকে পদার্পণে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

"প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন  টিমের সদস্য Bangladesh Volunteers Forum এর তাসিন❤️অভিনন্দন তা...
29/05/2025

"প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন টিমের সদস্য Bangladesh Volunteers Forum এর তাসিন❤️
অভিনন্দন তাসিন❤️

Prime Bank Prime Bank School Cricket

শুভ নববর্ষ ১৪৩২!পুরনো দিনের সব গ্লানি ও ক্লান্তি পেছনে ফেলে নতুন বছরে আসুক নতুন আলো, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা।  বাংলা ...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!
পুরনো দিনের সব গ্লানি ও ক্লান্তি পেছনে ফেলে নতুন বছরে আসুক নতুন আলো, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা।
বাংলা নববর্ষের এই শুভ মুহূর্তে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
বাংলাদেশ ভলান্টিয়ারস ফোরাম বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আগামীতেও দেশ ও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

01/04/2025

Address

Medical Road
Comilla

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Volunteers Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share