03/07/2026
মানবিক সেবায় অটুট বন্ধন: একটি সফল মানবিক উদ্যোগ সম্পন্ন।
মানুষ মানুষের জন্য—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে, স্বপ্ন(নতুন আলোয় বানঘর) সর্বদা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি একটি অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য টিন প্রদান এবং জাতীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণের ও বৃদ্ধির লক্ষ্যে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহৎ উদ্যোগটি বাস্তবায়নে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
🏠 ঘর মেরামত (টিন) প্রকল্পে যারা অর্থ সহায়তা করেছেন:
সবিনয়ে স্মরণ করছি—জনাব, Ahsan Ullah
মোঃ কবির হোসেন মজুমদার
Nesar Ahmed Anowar Hossain Abdul Aziz
MD MO Hasan .
আপনাদের এই ভালোবাসার দান একটি পরিবারকে নতুন আশ্রয়ের স্বপ্ন দেখিয়েছে।
🤝 মাঠ পর্যায়ে যাদের শ্রম ও সময়:
প্রকল্পটি বাস্তবায়নে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে যারা পরিশ্রম করেছেন— Manjur Rahman
Nasir Uddin মোঃ ইব্রাহীম খান Md Helal Uddin Monir Mojumder আব্দুল আজিজ ও কবির হোসেন মজুমদার।আপনাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই কাজ বাস্তবায়ন সম্ভব হতো না।
প্রকল্প পরিচালক হিসেবে শহীদুল ইসলাম শাহীদ ও
সহ পরিচালক মোবাশ্বের হাসান সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং যারা অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করেছেন, তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲
সার্বিক ব্যবস্থাপনা ও অর্থ সহায়তায় বরাবরের মতোই ভূমিকা রেখেছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব Alauddin Patwary , আপনাকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মানবতার কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।
-এডমিন..✍️
#স্বপ্ন_নতুন_আলোয়_বানঘর #মানবিক_উদ্যোগ #পাশে_দাঁড়াই_মানুষের #সামাজিক_কল্যাণ #সহমর্মিতা