25/03/2018
চট্রগ্রামের বিজিএমইএ ভবনে গত ২৩শে মার্চ, ২০১৮, মুগুর পা মুক্ত মিলন মেলার আয়োজন করেন এলএমআরএফ হেল্থ কেয়ারের জিরো ক্লাবফুট প্রকল্প। যার প্রধান উদ্দেশ্য ছিল এলএমআরএফ হেল্থ কেয়ার পরিবারের সবাইকে একত্রিত করে কিছু আনন্দঘন সময় উপভোগ করা এবং পায়ের পাতা বাঁকা চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মখলেসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পেড্রোল এনকে লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর লায়ন নাদের খান, , হসপিটাল সেন্ট জন ডি ডিউ, ইউনিভার্সিটি অব বার্সিলোনার পেডিয়াট্রিক ও অর্থপেডিক সার্জন ও পনসেটি স্পেসালিস্ট ডাঃ অ্যানা মারিয়া এই ব্যাটল, হসপিটাল সেন্ট জন ডি ডিউ, ইউনিভার্সিটি অব বার্সিলোনার ডাঃ মার্থা ভিনিয়ালস রডরিকস, চট্রগ্রাম মা ও শিশু হসপিটালের অর্থোপেডিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ ইমাম উদ্দিন, এলএমআরএফ হেল্থ কেয়ারের ভাইস প্রেসিডেন্ট লায়ন হাসিনা খান, চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ ইকবাল হোসেন, ওয়াক ফর লাইফের কান্ট্রি ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, এলএমআরএফ হেল্থ কেয়ারের ট্রাষ্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দসহ জিরো ক্লাবফুট প্রকল্পের মাধ্যমে চিকিৎসাপ্রাপ্ত শিশু, অভিভাবকবৃন্দসহ এলএমআরএফ হেল্থ কেয়ারের সকল কর্মকর্তা ও কর্মচারীগন।
জিরো ক্লাবফুট প্রকল্পের মাধ্যমে চিকিৎসাপ্রাপ্ত শিশুদের কোরআন তেলাওয়াত, ছড়া, কবিতা আবৃতি ও অতিথিদের দেয়া মূল্যবান বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। শিশুদের বস্তাদৌড় ও চকলেট দৌড় প্রতিযোগিতা তৈরি করে এক আনন্দঘন পরিবেশ।সেই সাথে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় অতিথিগন ও চিকিৎসকদের। এক মুখরিত পরিবেশ সৃষ্টি হয় যখন জিরো ক্লাবফুটের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ ২৫ জন শিশুকে সনদপত্র প্রদান করা মুহূর্তটি। আনন্দ, আবেগ ও ভালবাসার মাধ্যমে সাফল্যের সহিত পরিচালিত হয় মুগুর পা মুক্ত মিলন মেলা।
[ ]