Bangladesh Youngster Social Organization

Directions Website

Bangladesh Youngster Social Organization অরাজনৈতিক ও আর্তমানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও সুস্থ থাকার বার্তা পৌঁছে দিতে BYSO কুমিল্লা জেলা ইউনিটের প...
20/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও সুস্থ থাকার বার্তা পৌঁছে দিতে BYSO কুমিল্লা জেলা ইউনিটের পক্ষ থেকে কুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে "ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন" আয়োজন করা হয়েছে।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় ও চকলেট দেওয়া হয়। পাশাপাশি আর্থিকভাবে অস্বচ্ছল কয়েকজন শিক্ষার্থীকে মশারি উপহার দেওয়া হয়।

আমাদের বিশ্বাস, সচেতনতার ছোট্ট একটি বার্তাও পারে একটি পরিবারকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে। আর মানুষের পাশে দাঁড়ানোর প্রতিটি ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেইকুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু স...
19/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই

কুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুর কারণ, প্রতিরোধের উপায় এবং পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে।

স্বাবলম্বী প্রজেক্ট :১০০ ও ১০১তমবাস্তবায়নে : BYSO বুড়িচং উপজেলা ইউনিটস্বাবলম্বী প্রজেক্ট ১০০লোকেশন: বড়দশিয়া, ব্রাহ্মণপাড়...
18/09/2026

স্বাবলম্বী প্রজেক্ট :১০০ ও ১০১তম
বাস্তবায়নে : BYSO বুড়িচং উপজেলা ইউনিট

স্বাবলম্বী প্রজেক্ট ১০০
লোকেশন: বড়দশিয়া, ব্রাহ্মণপাড়া
সমস্যা: স্বামী না থাকায় পরিবারের আয়ের কোনো নির্ভরযোগ্য উৎস নেই।

স্বাবলম্বী প্রজেক্ট ১০১
লোকেশন: বুড়িচং পূর্বপাড়া
সমস্যা: পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ সদস্য অসুস্থ হওয়ায় নিয়মিত কাজ করতে পারে না। নির্ভরযোগ্য আয়ের উৎস না থাকায় পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় রয়েছেন।

বাইসোর এই সেলাই মেশিনের মাধ্যমে আশা করা যায়।তাদের কষ্ট কিছুটা হলেও কমবে এখন।

দেশকে বদলাতে চাইলে, আগে নিজেকেই এগিয়ে আসতে হয়।ফরিদপুর থেকে যদি আপনি বিশ্বাস করেন স্বেচ্ছাশ্রম, ছোট ছোট উদ্যোগ আর সম্মিলি...
16/09/2026

দেশকে বদলাতে চাইলে, আগে নিজেকেই এগিয়ে আসতে হয়।

ফরিদপুর থেকে যদি আপনি বিশ্বাস করেন স্বেচ্ছাশ্রম, ছোট ছোট উদ্যোগ আর সম্মিলিত প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তাহলে বাংলাদেশ ইয়ংস্টার সোস্যাল অর্গানাইজেশন (BYSO) – ফরিদপুর ইউনিটে আপনাকে স্বাগত জানাচ্ছে।

আমরা শুধু স্বেচ্ছাসেবক খুঁজছি না—আমরা এমন মানুষ খুঁজছি যারা:
✅ সময় দিয়ে কাজ করতে আগ্রহী,
✅ নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করতে ইচ্ছুক,
✅ নতুন আইডিয়া দিয়ে সমাজের জন্য টেকসই উদ্যোগ গড়ে তুলতে চান।

একসাথে আমরা আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি।

📍 আপনি যদি ফরিদপুর বসবাস করেন, আজই যুক্ত হোন আমাদের সঙ্গে।

আসুন পরিবর্তনের অপেক্ষায় না থেকে, পরিবর্তনের অংশ হই।

এক ফোঁটা জমা পানি, এক ঝাঁক ডেঙ্গুর ঝুঁকি।সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
15/09/2026

এক ফোঁটা জমা পানি, এক ঝাঁক ডেঙ্গুর ঝুঁকি।সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

তরুণ প্রজন্ম ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতBYSO বুড়িচং উপজেলা ইউনিটের উদ্যোগে বুড়িচং মড...
14/09/2026

তরুণ প্রজন্ম ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

BYSO বুড়িচং উপজেলা ইউনিটের উদ্যোগে বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে “তরুণ প্রজন্ম ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা ২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।

আজ সংগঠনের সদস্যরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

BYSO বুড়িচং উপজেলা ইউনিট তরুণদের জ্ঞান, দক্ষতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

BYSO চট্টগ্রাম জেলা ইউনিট সবসময়ই মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে।সেই ধারাবাহিকত...
02/09/2026

BYSO চট্টগ্রাম জেলা ইউনিট সবসময়ই মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে।

সেই ধারাবাহিকতায় জলাতঙ্ক প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে জলাতঙ্ক প্রতিরোধ, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলার বিষয়ে সচেতন করবেন।





নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অভূতপূর্ব ক্ষয়ক্ষতির ঘটনায় BYSO পরিবার গভীরভাবে শোকাহত এবং মর...
26/08/2026

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অভূতপূর্ব ক্ষয়ক্ষতির ঘটনায় BYSO পরিবার গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।

প্রকৃতির এই নির্মম রুদ্ররূপে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সমবেদনা। একই সাথে নিখোঁজ অসংখ্য মানুষের দ্রুত ও নিরাপদ উদ্ধার কামনা করছি।

জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক সংবেদনশীলতার কারণে হিমালয় অঞ্চলের এই দুর্যোগ আমাদের পরিবেশগত সংকটকে আবারও স্মরণ করিয়ে দেয়। এই কঠিন সময়ে আমরা নেপালের জনগণের পাশে আছি।

24/08/2026

Your dedication has inspired a generation of volunteers to turn compassion into action and dreams into meaningful change. Happy Birthday Araf Bhuyan Central Director of BYSO. May every step of your journey bring greater purpose, greater impact, and a brighter future for humanity.

আজ ২০ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বিমান ঘাঁটি থেকে বিমান ছিনিয়ে দেশের মুক্তির লড়াইয়ে যোগ দিতে গিয়ে শহীদ হন বীরশ...
19/08/2026

আজ ২০ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বিমান ঘাঁটি থেকে বিমান ছিনিয়ে দেশের মুক্তির লড়াইয়ে যোগ দিতে গিয়ে শহীদ হন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।

তিনি আকাশে ডানা মেলেছিলেন স্বাধীনতার স্বপ্নে, আর মিশে গেছেন আমাদের বিজয়ের ইতিহাসে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বগাথা আমাদের শেখায় কীভাবে সব বাধা পেরিয়ে দেশকে ভালোবাসতে হয়।

দেশের প্রতি তাঁর অগাধ ভালোবাসা আর অসীম সাহসিকতা চিরকাল আমাদের অনুপ্রেরণা জোগাবে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য এই মহানায়কের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

Address

Bagichagon
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Youngster Social Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share