Swapno Chowa Foundation - স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Comilla
  • Swapno Chowa Foundation - স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন

Swapno Chowa Foundation - স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন Charitable Foundation.

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। "মানবতার সেবায় সবার আগে সব সময়" এই মূলমন্ত্র নিয়েই স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন গঠিত হয়।
২৯ সেপ্টেম্বর ২০২০ সালে একটি অসহায় পরিবারকে সাহায্য করার মাধ্যমে আমাদের ফাউন্ডেশনের কাযক্রম অফিসিয়াল ভাবে শুরু হয়।
শুরু থেকেই আমরা আমাদের এই কাযক্রমের জন্য অনেক সহযোগিতা ও ভালোবাসা পাচ্ছি যা আমাদের অনেক অনুপ্রেরণা জোগায় ।
স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এর মূল লক্ষ্

যই হলো সমাজের অসহায় , সুবিধাবঞ্চিতদের পাশে থেকে তাদেরকে সাহায্য করা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া ।

আমাদের সাথে যোগাযোগের নাম্বার : 01618282348

আপনারা ও আমাদের ফাউন্ডেশনের সদস্য হয়ে আমাদের এই মহৎ কাজে সাহায্য করতে পারেন ।

আমাদের ফাউন্ডেশনের সদস্য ফর্ম :
https://docs.google.com/forms/d/1lfygugA_Hw9dZbSGbQMiz9A7TTwWyO8xdZqeAvFsB88/edit

মানবিকতার হাত বাড়িয়ে দিন—আরাফাতের পাশে দাঁড়ান!ছোট্ট ছেলেটির নাম আরাফাত। দাউদকান্দির একটি মাদ্রাসায় সে পঞ্চম শ্রেণিতে...
16/08/2026

মানবিকতার হাত বাড়িয়ে দিন—আরাফাতের পাশে দাঁড়ান!

ছোট্ট ছেলেটির নাম আরাফাত। দাউদকান্দির একটি মাদ্রাসায় সে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। সারাদিন মাদ্রাসায় ক্লাস করার পর বই-খাতা গুছিয়ে সে বেরিয়ে পড়ে বুট-বাদাম বিক্রি করতে। তার সঙ্গে একই কাজ করে তার আরেক ভাইও।
এই দুই ভাইয়ের সামান্য আয় দিয়েই চলে তাদের পরিবারের খরচ এবং কিডনি রোগে আক্রান্ত বাবার চিকিৎসা। এরই মধ্যে গতকাল হঠাৎ করে আরাফাতের বড় ভাই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে পরিবারটির কষ্ট আরও বেড়ে গেছে।
অভাবের সঙ্গে প্রতিদিন লড়াই করেও আরাফাত অত্যন্ত ভদ্র, বিনয়ী ও পরিশ্রমী একটি ছেলে। নিজের ও পরিবারের এত কষ্ট থাকা সত্ত্বেও সে কারও কাছে হাত পাতে না। নিজের শ্রম দিয়ে উপার্জন করেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
আজ স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট্ট আরাফাতের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হয়েছে। হয়তো উপহারটি খুব বড় কিছু নয়, কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসা ও সহযোগিতার একটি ছোট্ট নিদর্শন।
❤️ দাউদকান্দি বাজারের প্রিয় ভাইদের প্রতি বিশেষ অনুরোধ—
আপনারা যখন বাজারে আরাফাতকে বুট-বাদাম বিক্রি করতে দেখবেন, দয়া করে তার কাছ থেকে কিছু কিনে খাবেন। এতে শুধু একটি পণ্য কেনা হবে না, বরং একজন পরিশ্রমী শিশুর পরিবারের পাশে দাঁড়ানো হবে।
আসুন, দয়া নয়—তার পরিশ্রমের মূল্য দিই।
আরাফাতের মতো পরিশ্রমী শিশুর পাশে আমরা সবাই দাঁড়াই। ❤️
#আরাফাতের_পাশে_দাঁড়ান #স্বপ্নছোঁয়া_ফাউন্ডেশন #দাউদকান্দি #মানবিকতা #পরিশ্রমের_মূল্য

বৃষ্টির মধ্যেও মানবতার হাতছানি 🌧️🐐দাউদকান্দি উপজেলায় এক অসহায় নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তার পরিবারের আর...
19/07/2026

বৃষ্টির মধ্যেও মানবতার হাতছানি 🌧️🐐
দাউদকান্দি উপজেলায় এক অসহায় নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তার পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন একটি ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও মানবিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করা হচ্ছে, ছাগলটি লালন-পালনের মাধ্যমে উপকারভোগী নারী নিজের জীবিকা নির্বাহে সক্ষম হবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য টেকসই আয়ের ব্যবস্থা গড়ে তোলাই স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের পথ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।
ছাগল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি Nayefur Rahman এবং সাধারণ সম্পাদক Md Ibrahim Khalil.
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন
মানবতার সেবায়, স্বপ্নের পথে। ❤️🤝

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন 🌱পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বপ্ন ছোঁয়া ফা...
15/07/2026

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন 🌱

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেছে। শিশুদের অংশগ্রহণের মাধ্যমে আজ এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

গাছের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। 🌿

উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা Salahuddin Ahmed, ফাউন্ডেশনের সভাপতি Nayefur Rahman, সাধারণ সম্পাদক Md Ibrahim Khalil, এবং ফাউন্ডেশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

আসুন, সবাই মিলে একটি গাছ লাগাই, সবুজে ভরিয়ে তুলি আমাদের প্রিয় বাংলাদেশ। 💚
#স্বপ্ন_ছোঁয়া_ফাউন্ডেশন #বৃক্ষরোপণ_কর্মসূচি #সবুজ_বাংলাদেশ 🌳🌱

দাউদকান্দি পৌরসভার একমাত্র প্যাডেলচালিত রিকশাচালক দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। বর্তমানে তাঁর রিকশায...
24/06/2026

দাউদকান্দি পৌরসভার একমাত্র প্যাডেলচালিত রিকশাচালক দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। বর্তমানে তাঁর রিকশায় খুব কম যাত্রী ওঠেন, ফলে সংসার চালানো তাঁর জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন শারীরিক সমস্যায়ও ভুগছেন।
প্রথমে আমরা তাঁর রিকশাটি মেরামত করে দেওয়ার পরিকল্পনা করেছিলাম। তবে তিনি নিজেই জানান যে তাঁর রিকশাটি প্যাডেলচালিত হওয়ায় বর্তমানে যাত্রী খুব কম পান, তাই রিকশা মেরামত করলেও তেমন উপকার হবে না।
পরবর্তীতে তিনি আমাদের জানান যে তাঁর বাসায় খাদ্যসংকট রয়েছে এবং চাল কেনার সামর্থ্যও নেই। বিষয়টি বিবেচনা করে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন তাঁর পাশে দাঁড়ায়। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এক বস্তা চাল, মুরগি এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ❤️🤝
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি Nayefur Rahman, যিনি সবসময় মানবসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি Md Ibrahim Khalil, যিনি এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও মানবিক দৃষ্টিভঙ্গিই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে কাজ করছে। ❤️🌿

দাউদকান্দি পৌরসভায় স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে চায়ের ফ্লাক্স বিতরণমানবিক সহায়তা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁ...
22/06/2026

দাউদকান্দি পৌরসভায় স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে চায়ের ফ্লাক্স বিতরণ

মানবিক সহায়তা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দাউদকান্দি পৌরসভায় স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে একজন পরিশ্রমী চা বিক্রেতার মাঝে একটি নতুন চায়ের ফ্লাক্স বিতরণ করা হয়েছে।
উপকারভোগী ব্যক্তি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দাউদকান্দিতে বসবাস করে হেঁটে হেঁটে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে তাঁর পুরোনো চায়ের ফ্লাক্সটি নষ্ট ও অনুপযোগী হয়ে পড়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন তাঁর হাতে একটি নতুন চায়ের ফ্লাক্স তুলে দেয়, যাতে তিনি আরও স্বাচ্ছন্দ্যে ও বৃহত্তর পরিসরে তাঁর ব্যবসা পরিচালনা করতে পারেন।
চায়ের ফ্লাক্স বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি Nayefur Rahman এবং ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা Salahuddin Ahmed।
স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন বিশ্বাস করে, সমাজের সুবিধাবঞ্চিত ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ❤️🌿

🌿 মানুষের সেবায় স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন 🌿"সবার আগে, সবার পাশে" — এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে একদল স্বপ্নবাজ তরুণ-যুবক...
03/06/2026

🌿 মানুষের সেবায় স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন 🌿
"সবার আগে, সবার পাশে" — এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে একদল স্বপ্নবাজ তরুণ-যুবক নিরলসভাবে মানবসেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও প্রয়োজনমন্দ মানুষের পাশে দাঁড়িয়ে তারা প্রতিনিয়ত মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
এরই ধারাবাহিকতায়, ২ জুন ২০২৬ তারিখে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের অন্যতম সদস্য হাফিজুল্লাহ ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতাল-এ চিকিৎসাধীন এক রক্তশূন্যতাজনিত জটিলতায় আক্রান্ত মহিলার জন্য স্বেচ্ছায় রক্তদান করেন।
রক্তদান শুধু একটি দান নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহান উদ্যোগ। এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়।
আসুন, আমি-আপনি-আমরা সবাই মানবসেবার এই মহৎ কাজে অংশগ্রহণ করি। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াই, রক্তদানে উৎসাহিত হই এবং মানবতার কল্যাণে নিজেদের সম্পৃক্ত করি।
❤️ জয় হোক মানবতার।
🤝 বেঁচে থাকুক মানুষের জন্য মানুষের ভালোবাসা।
🌹 স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন — সবার আগে, সবার পাশে।

দাউদকান্দি পৌরসভার বাড়াগাঁও গ্রামে একজন অসহায় বোনকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ব্যক্তিগত যাব...
18/05/2026

দাউদকান্দি পৌরসভার বাড়াগাঁও গ্রামে একজন অসহায় বোনকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ব্যক্তিগত যাবতীয় খরচ চালিয়ে নেওয়ার জন্য পাশাপাশি পরিবারকেও আর্থিক সহায়তা যেনো করতে পারে এজন্যই ওনাকে এ সেলাই মেশিনটি প্রদান করা হয়।

সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি Nayefur Rahman এবং ফাউন্ডেশন এর সম্মানিত সেক্রেটারি Md Ibrahim Khalil

ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিপূর্বে আরো কয়েকজনকে ও সেলাই মেশিন প্রদান করা হয়েছিল। কর্মক্ষম মানুষদের যারা টাকার অভাবে তাদের কর্মসংস্থান এর ব্যবস্থা করতে পারেনা তাদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আত্ম স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন তার সাধ্যানুযায়ী সমাজের অসহায় দরিদ্র মানুষদের আত্ম স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাবে। আমাদের ফাউন্ডেশনের এর সার্বিক কার্যক্রম এবং কর্মসূচিতে আমরা আপনাদেরকে পাশে পেয়েছি এবং এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।

(গৌরীপুরে এক অসহায় মায়ের ৪ মাস ১১ দিনের এক বাচ্চার জন্য Nan1 দুধের প্রয়োজন । যদি কেউ মানবিক সহায়তা করতে চান করতে পার...
12/05/2026

(গৌরীপুরে এক অসহায় মায়ের ৪ মাস ১১ দিনের এক বাচ্চার জন্য Nan1 দুধের প্রয়োজন । যদি কেউ মানবিক সহায়তা করতে চান করতে পারেন।)

ফেসবুকে এই পোস্ট দেখার পরপরই স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন থেকে বাচ্চার মায়ের সাথে যোগাযোগ করা হয়, পরবর্তীতে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি Nayefur Rahman বাচ্চার দাদিকে Nan1 দুধ প্রদান করেন এবং তার সাথে বাজার বাবদ নগদ অর্থ প্রদান করেন।

“যুব স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন”-এর উদ্যোগে দাউদকান্দি উপজেলার যুব উন্নয়ন কর্তৃক যুব উন্নয়ন অফিসারের তত্ত্বাবধানে ৩০ সদস্যে...
22/04/2026

“যুব স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন”-এর উদ্যোগে দাউদকান্দি উপজেলার যুব উন্নয়ন কর্তৃক যুব উন্নয়ন অফিসারের তত্ত্বাবধানে ৩০ সদস্যের একটি টিমের হাঁস-মুরগির খামার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই আয়োজন শুধু একটি প্রশিক্ষণ নয়—এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেকার যুবকদের হাতে বাস্তবমুখী দক্ষতা তুলে দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

🌱 যেখানে স্বপ্ন আছে, সেখানে পথ তৈরি হবেই।
এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করে যাচ্ছি—যুব সমাজকে দক্ষ করে তুলতে, পরিবারকে স্বচ্ছল করতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে।

আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আমরা চাই, এই উদ্যোগ প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ুক এবং আরও অনেক তরুণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। 🤝

📞 আপনিও যদি এ ধরনের যুব উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Address

Comilla

Telephone

+8801618282348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapno Chowa Foundation - স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swapno Chowa Foundation - স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন:

Shortcuts

Share