এম.এ.তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসা-লাদিয়া

  • Home
  • Bangladesh
  • Chunarughat
  • এম.এ.তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসা-লাদিয়া

এম.এ.তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসা-লাদিয়া আর্তমানবতার সেবায়।
এগিয়ে আসুন সমাজের জন্য।

এম,এ,তাহের ইনষ্টিটিউট অব দারুল হিকমাহ্।
(1)

19/03/2026
18/03/2026
🕌বিসমিল্লাহির রাহমানির রাহীম। বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো স...
18/02/2026

🕌বিসমিল্লাহির রাহমানির রাহীম।

বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস মাহে রমজান, আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।ফেব্রুয়ারি ১৯ তারিখ ২০২৬ থেকে রমজান মাস শুরু হতে যাচ্ছে । যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। এ মাস হলো কোরআন নাযিলের মাস। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঐশীবাণী পবিত্র কুরআন এ মাসেই অবতীর্ণ করেছেন। যেহেতু আল্লাহ তায়ালা এ মাসে উম্মতে মুহাম্মদীর জন্য পথপ্রদর্শক হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন এবং এ মাসেই “লাইলাতুল কদর” রেখেছেন তাই কোরআন-হাদীসে এ মাসের গুরুত অনেক বেশী।

পবিত্র এ মহিমান্বিত রমজান মাস উপলক্ষে এম,এ,তাহের দারুল হিকমাহ্-লাদিয়া, প্রতিদিন আসরের নামাজের পর রমযানের বিভিন্ন বিষয় ভিত্তিক মাসলা- মাসায়েল ও ফজিলত সম্পর্কে আলোচনা,দোয়া ও ইফতারের আয়োজন করা হবে। আপনি/আপনারা সবাই আমন্ত্রিত।

আসসালামু আলাইকুম,,?কোরআনের হাফেজ (হেফজকারী) হওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যার দুনিয়াবি ও পরকালীন অশেষ ফজিলত ও মর্যাদা রয়ে...
14/02/2026

আসসালামু আলাইকুম,,?
কোরআনের হাফেজ (হেফজকারী) হওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যার দুনিয়াবি ও পরকালীন অশেষ ফজিলত ও মর্যাদা রয়েছে। হাদিস অনুযায়ী, হাফেজরা আল্লাহর পরিবারভুক্ত, কেয়ামতের দিন জান্নাতে তাদের উচ্চ মর্যাদা দেওয়া হবে, তারা তাদের পরিবারের ১০ জন জাহান্নামী সদস্যের জন্য সুপারিশ করতে পারবেন এবং তাদের আমলনামায় দ্বিগুণ সওয়াব লেখা হয়।
আপনারা অবগত আছেন এম এ তাহের দারুন হিকমাহ মাদ্রাসা লাদিয়া গ্রামে অবস্থিত ।অভিজ্ঞ এবং দক্ষ হাফেজ দ্বারা শুদ্ধ ও সহি ভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়। ছবিতে যমজ দুই ভাই হেফজ বিভাগে কুরআন শিক্ষা নিচ্ছে, তাদের জন্য দোয়ার দরখাস্ত রইল।

05/01/2026

কুতুবিয়া মসজিদ: মরক্কোর ইসলামী ইতিহাস ও স্থাপত্যের গৌরবময় নিদর্শন-

কুতুবিয়া মসজিদ মরক্কোর মারাকেশ শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা, যা ১২শ শতকে আলমোহাদ শাসক আব্দ আল-মু’মিনের শাসনামলে নির্মিত হয়। ১১৪৭ খ্রিষ্টাব্দে প্রথম মসজিদ নির্মাণের পর কিবলার দিক সঠিক না হওয়ায় পুনরায় মসজিদটি নির্মাণ করা হয় এবং বর্তমান কাঠামোটি সেই সময়ের স্মৃতি বহন করে। মসজিদের নাম “কুতুবিয়া” এসেছে “কুতুব” (বই) শব্দ থেকে, কারণ একসময় এর আশপাশে বহু বই বিক্রেতা ছিল। এর সুউচ্চ মিনার আলমোহাদ স্থাপত্যের অনন্য নিদর্শন এবং মরক্কোর ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে আজও কুতুবিয়া মসজিদ বিশেষ গুরুত্ব বহন করে।

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কুরআনকে আমাদের হৃদয়ের আলো ও হিদায়াতের পথপ্রদর্শক হিসেবে নাজিল করেছেন।এম. এ. তাহ...
03/01/2026

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কুরআনকে আমাদের হৃদয়ের আলো ও হিদায়াতের পথপ্রদর্শক হিসেবে নাজিল করেছেন।

এম. এ. তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসা কমপ্লেক্স, লাদিয়া-এর জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় যে,- শিক্ষাবর্ষ ২০২৪–২৫ইং-এ হিফজ সম্পন্নকারী ছাত্র-
হাফেজ মোহাম্মাদ মুদাসসির রহমান রিয়াদ,
পিতা: মোহাম্মাদ জালাল মিয়া,
গ্রাম: বড়াব্দা,পোস্ট: মুছিকান্দী,থানা: চুনারুঘাট, জেলা:-হবিগঞ্জ. মাত্র ১ বছর ৯ মাস ১৬ দিনের কঠোর অধ্যবসায় ও নিয়ম-শৃঙ্খলাপূর্ণ সাধনার মাধ্যমে পবিত্র কুরআনের পূর্ণ হিফজ সম্পন্ন করেছেন।
আলহামদুলিল্লাহ।

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—

“তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
— (সহীহ বুখারী)

এই মহান সাফল্যের পেছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে—

*সম্মানিত সাবেক শিক্ষক -হাফেজ,মুফতি,মোহাম্মাদ মুস্তাফিজুর রহমান।

*বর্তমান সম্মানিত হাফেজ, কারী, মুহাদ্দিস, মুফাসসির, মোহাম্মাদ জাকারিয়া আল-আবেদী (হাফিযাহুল্লাহ)
এর প্রতি
এবং সংশ্লিষ্ট সকলের প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষ গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।

আমরা দোয়া করি—
আল্লাহ তাআলা যেন এই হাফেজকে কুরআনের আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করেন,দ্বীনের খেদমতে কবুল করেন
এবং তাঁর শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানকে উত্তম প্রতিদান দান করেন।

আল্লাহ আমাদের সবাইকে কুরআনের খাঁটি খাদেম হিসেবে কবুল করুন।
আমিন। 🤲

ِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِপবিত্র কুরআন হিফজ করা এক মহান নিয়ামত ও দায়িত্ব।এই কুরআন সংরক্ষণ ও প্রচারের পবিত্র...
03/01/2026

ِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

পবিত্র কুরআন হিফজ করা এক মহান নিয়ামত ও দায়িত্ব।
এই কুরআন সংরক্ষণ ও প্রচারের পবিত্র দায়িত্ব পালনে যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছে—সেই হাফেজদের অর্জিত জ্ঞান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এম এ তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসার উদ্যোগে আগামী ০৩-০১-২০২৭ ইং তারিখে দস্তারবন্দি (পাগড়ি পরানো) ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
— (সহীহ বুখারী)

দস্তারবন্দি কুরআন বহনকারীদের সম্মান প্রদর্শনের একটি সুন্দর ইসলামী ঐতিহ্য। এটি ফরজ বা ওয়াজিব নয়; বরং আদব, সম্মান ও উৎসাহের প্রতীক, যা রাসূল ﷺ-এর সুন্নাহ ও উম্মতের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই পবিত্র অনুষ্ঠান হাফেজদের হৃদয়ে আনন্দ জাগায়,
তাদের ভবিষ্যৎ জীবনে দ্বীনের খাদেম ও নেতৃত্বদানে সক্ষম মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণা দেয়।

উক্ত মাহফিলে হাফেজ ছাত্রবৃন্দ, তাঁদের সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করবে ইনশাআল্লাহ।

আপনাদের সকলকে উপস্থিত থেকে এই পবিত্র আয়োজনে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হলো।

Address

Chunarughat
3300

Telephone

+8801777229053

Website

Alerts

Be the first to know and let us send you an email when এম.এ.তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসা-লাদিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এম.এ.তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসা-লাদিয়া:

Share