Nctf Chuadanga

Nctf Chuadanga A Legal Part of "Save The Children In Bangladesh" Child-led organisation.. We work for children to ensure their rights.

জননী: আমার ধ্রুবতারা- মো: সিয়াম আলীস্নেহের আঁচলে বেঁধেছ আমায়, ঘুচিয়েছ সব ভয়,মাগো, তোমার ওই চরণে যে মোর নিখিল বিশ্বময়।শাস...
10/05/2026

জননী: আমার ধ্রুবতারা

- মো: সিয়াম আলী

স্নেহের আঁচলে বেঁধেছ আমায়, ঘুচিয়েছ সব ভয়,
মাগো, তোমার ওই চরণে যে মোর নিখিল বিশ্বময়।
শাসন তোমার সুরক্ষালিপি, শাসনই পথের দিশা,
তোমার হাসিতেই ভোর হয় মোর, কাটে যে অমানিশা।
হাজার আবদার করেছ পূরণ নিজের সুখকে ভুলে,
সবার সেরাটি রেখেছ আমার কচি ওই দুই তুলে।
শতেক ভুলের ক্ষমা তুমি মা, তুমিই পরম শক্তি,
তোমার ঋণেই বাঁচুক আমার আজন্ম অনুরাগ-ভক্তি।

মোঃ সিয়াম আলী
সদস্য, এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা।

মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা, নিরাপদ আশ্রয় আর জীবনের সবচেয়ে বড় শক্তি।যে মানুষটি নিজের সব কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হ...
10/05/2026

মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা, নিরাপদ আশ্রয় আর জীবনের সবচেয়ে বড় শক্তি।
যে মানুষটি নিজের সব কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটান, সেই সকল মায়েদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। 🌸

বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 💖

বিশ্বের সকল কর্মঠ হাতের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের অক্লান্ত পরিশ্রমেই এগিয়ে চলে পৃথিবীর চাকা, গড়ে ওঠে স...
01/05/2026

বিশ্বের সকল কর্মঠ হাতের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের অক্লান্ত পরিশ্রমেই এগিয়ে চলে পৃথিবীর চাকা, গড়ে ওঠে সুন্দর আগামী। একইসাথে, সকল শ্রমজীবী শিশুর প্রতি রইলো বিশেষ ভালোবাসা ও সহমর্মিতা—যাদের শৈশব হারিয়ে যায় জীবিকার প্রয়োজনে। শিশুশ্রম বন্ধ হোক, নিশ্চিত হোক প্রতিটি শিশুর শিক্ষা ও নিরাপদ শৈশব। শুভ শ্রমিক দিবস।
— National Children’s Task Force (NCTF), Chuadanga

"চুয়াডাঙ্গা সদর উপজেলার কিছু বিদ্যালয় পরিদর্শন ও নতুন সদস্য সংযোজন কার্যক্রম" পরিদর্শনকৃত বিদ্যালয়সমূহঃ-১/চুয়াডাঙ্গা সরক...
25/04/2026

"চুয়াডাঙ্গা সদর উপজেলার কিছু বিদ্যালয় পরিদর্শন ও নতুন সদস্য সংযোজন কার্যক্রম"

পরিদর্শনকৃত বিদ্যালয়সমূহঃ-
১/চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা- ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হওয়া স্বনামধন্য বিদ্যালয়টিতে বর্তমানে (৩য়-১০ম শ্রেণি) পর্যন্ত দুই হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে যেখানে প্রভাতি এবং দিবা দুই শিফটে বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি চালু রয়েছে।

২/চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ-চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে (৩য়-১০ম শ্রেণি) পর্যন্ত পাঠদান চলে আসছে।

৩/ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা- বিদ্যালয়টি চুয়াডাঙ্গা জেলার একটি স্বনামধন্য বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে মাধ্যমিক স্তরে (৬ষ্ঠ-১০ম শ্রেণি) পাঠদান, এছাড়াও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান সম্পন্ন হয়।

পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকারে প্রাপ্ত সমস্যাঃ-

★চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
•বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন পানির ট্যাংক ও টয়লেট নিশ্চিত করা।
•স্যানিটেশন ব্যবস্থার কিছুটা উন্নতি করা।
•ল্যাবের অপরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সামগ্রীর অভাব।লাইব্রেরি তালাবদ্ধ থাকে এবং পর্যাপ্ত বইয়ের সংকট।
•প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের উন্নয়ন।
•দক্ষতা ও সৃজনশীলতা চর্চার তাগিদে বিজ্ঞান ও ইংরেজি ক্লাব গঠন।
•বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীদের দুর্ব্যবহার।

★চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ
•ক্লাসরুম ঋতু সহিষ্ণু নয়।
•পর্যাপ্ত বেঞ্চের অভাব ও নিরাপদ পানির ব্যবস্থা নেই।
•বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রয়োজনীয় ল্যাব এর অভাব।

★ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়
•বিদ্যালয় দুই শিফটে বিভক্ত করা।
•পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার অভাব।
•টয়লেট অপরিষ্কার।
•প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা।
•লাইব্রেরিতে বই সংগ্রহ।

বিদ্যালয়গুলো পরিদর্শনকালে শিক্ষার্থীদের এনসিটিএফ এর কার্যক্রম ও সৃষ্টিশীল শিক্ষার্থীদের জন্য অনলাইন নিউজ পোর্টাল সম্পর্কে অবহিত করা হয় এবং আগ্রহী শিক্ষার্থীদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য করণীয় সম্পর্কে জানানো হয়।

প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বরত শিক্ষকদেরর অনুমতি নিয়ে ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার বিদ্যালয়সমূহ পরিদর্শন করেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলার সদস্যবৃন্দ।

পরিদর্শনে উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটিরঃ- সভাপতি-এস এ সাদিক বিন রহমান, সাংগঠনিক সম্পাদক-ইবনে ইউসুফ আল সাফিন, শিশু গবেষক-জেবা তাসনিয়া ও সোহান দিপু অর্ণক, শিশু সাংবাদিক-শাহরিয়ার রাফিন, শিশু সংসদ সদস্য-নিলিমা তাবাছুম ও মেজবাউর রহমান রনক, সদস্যদের মধ্যে সিয়াম,বর্ণ,ফাইজা সহ আরও অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ইয়ুথ মেন্টর সাইফুল্লাহ সাদিক সৌরভ।

-
জেবা তাসনিয়া
শিশু গবেষক
এনসিটিএফ, চুয়াডাঙ্গা।

❝বই দিবস ২০২৬❞ উপলক্ষে ২৩শে এপ্রিল, ২০২৬ রোজ বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স। (এনসিটিএফ), চুয়াডাঙ্গা জেলা শা...
23/04/2026

❝বই দিবস ২০২৬❞ উপলক্ষে ২৩শে এপ্রিল, ২০২৬ রোজ বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স। (এনসিটিএফ), চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজন করে উন্মুক্ত আবৃত্তি ও বই পড়ে অনুভূতি প্রকাশ প্রতিযোগিতা।

সময়: বিকাল ৩:৩০
স্থান: জেলা শিশু একাডেমি মুক্তমঞ্চ, চুয়াডাঙ্গা।

শিশু, অভিভাবক এবং এনসিটিএফ সদস্যদের মিলনে বিকেলে শিশু একাডেমি প্রাঙ্গণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজক কমিটি প্রতিযোগিতা শুরু করেন। প্রতিযোগিতাদ্বয় দুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়।

গ্রুপ: “ক” (৩য়–৫ম শ্রেণি)
গ্রুপ: “খ” (৬ষ্ঠ–১০ম শ্রেণি)

প্রতিযোগীরা অত্যন্ত আনন্দের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সম্মানিত বিচারকগণ তাদের বিচার কার্য সম্পন্ন করেন।

এছাড়াও ১৪ই এপ্রিল আয়োজিত “শিশুর চিঠিতে আগামীর স্বপ্ন” প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে এনসিটিএফ সম্পর্কে সবাইকে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়া হয় এবং সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিশু সাংবাদিক শাহরিয়ার আলম মালিক রাফিন। এরপর পুরস্কার বিতরণ এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা!আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে Nationa...
19/04/2026

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা!

আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে National Children’s Task Force (NCTF), Chuadanga এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে একটি সুন্দর ও আনন্দঘন প্রতিযোগিতা।

বইপ্রেমী ও সৃজনশীল সকল শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

📍 স্থান: শিশু একাডেমী, মুক্ত মঞ্চ
⏰ সময়: বিকাল ৩:৩০ ঘটিকা

প্রতিযোগিতার বিষয়সমূহ:
1️⃣ কবিতা আবৃত্তি (উন্মুক্ত)
2️⃣ যেকোনো গল্প পড়ে নিজের অনুভূতি প্রকাশ (উন্মুক্ত)

গ্রুপ বিভাজন:
🔸 ক গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত
🔸 খ গ্রুপ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত

বইয়ের আলোয় নিজেকে প্রকাশ করার এই সুযোগ হাতছাড়া করবেন না।
সময়মতো উপস্থিত থেকে প্রতিযোগিতাটি সফল করার জন্য সবাইকে অনুরোধ রইলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী (১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত আপডেট):নিশ্চিত হামে মৃত্যু: গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাবরে...
17/04/2026

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী (১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত আপডেট):

নিশ্চিত হামে মৃত্যু: গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে অন্তত ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
হামের উপসর্গে মৃত্যু: হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে আরও অন্তত ১৭২ থেকে ১৭৪ জন শিশু মারা গেছে।
মোট মৃত্যু: সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ২০০ ছাড়িয়েছে।
সংক্রমণ: এই সময়ে ২০ হাজারের বেশি সম্ভাব্য হামের রোগী শনাক্ত করা হয়েছে এবং ৩ হাজারের বেশি রোগী ল্যাবরেটরিতে নিশ্চিত হয়েছেন।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে ১৪ই এপ্রিল (মঙ্গলবার) “...
15/04/2026

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে ১৪ই এপ্রিল (মঙ্গলবার) “শিশুর চিঠিতে আগামীর স্বপ্ন” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী চিঠি লেখা প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে সকাল ৯:৪৫ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার শিশু, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নতুন বছরের প্রথম দিনেই শিশুদের স্বপ্ন, ভাবনা ও প্রত্যাশা প্রকাশের একটি সুন্দর ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অংশগ্রহণকারী শিশুদের লেখা বর্তমানে মূল্যায়নাধীন রয়েছে। খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে এবং বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

আয়োজনে অংশগ্রহণকারী শিশুরা তাদের কল্পনা ও অনুভূতির মাধ্যমে দেশ, সমাজ এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিঠি রচনা করে। আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল উপকরণ (কাগজ, কলম ইত্যাদি) সরবরাহ করা হয়, যাতে প্রত্যেক শিশু নির্ভারভাবে তাদের ভাবনা প্রকাশ করতে পারে।

উক্ত আয়োজনে এনসিটিএফ, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি এস এ সাদিক বিন রহমান, সহ-সভাপতি ফারিহা নাহার, সাংগঠনিক সম্পাদক ইবনে ইউসুফ আল সাফিন, শিশু গবেষক সোহান দিপু অর্ণক ও জেবা তাসনিয়া, শিশু সংসদ সদস্য মেজবাউর রহমান রনক এবং শিশু সাংবাদিক ইফফাত তাইয়িবা ইশারা ও শাহরিয়ার আলম মালিক রাফিন উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে রোজা, তাসুম, সিয়ামসহ আরও অনেকে উপস্থিত থেকে আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শুভেচ্ছান্তে,

ইবনে ইউসুফ আল সাফিন
ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ),
চুয়াডাঙ্গা জেলা

আসসালামু আলাইকুম,শুভ নববর্ষ।আগামী ১৪ই এপ্রিল (মঙ্গলবার), উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গার ...
13/04/2026

আসসালামু আলাইকুম,
শুভ নববর্ষ।

আগামী ১৪ই এপ্রিল (মঙ্গলবার), উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গার উদ্যোগে শিশুদের জন্য “শিশুর চিঠিতে আগামীর স্বপ্ন” শীর্ষক চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন বছরের প্রথম দিনে দেশ ও নিজের ভবিষ্যৎ নিয়ে তাদের স্বপ্ন ও ভাবনা চিঠির মাধ্যমে প্রকাশ করতে পারবে। প্রয়োজনীয় উপকরণ (কাগজ, কলম ইত্যাদি) আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

🗓 তারিখ: ১৪ই এপ্রিল (মঙ্গলবার)
⏰ সময়: সকাল ৯:৪৫ মিনিট
(এনসিটিএফ সদস্যদের সকাল ৯:১৫ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো)
📍 ভেন্যু: চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গন

উক্ত আয়োজনে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করা হচ্ছে।

শুভেচ্ছান্তে,

ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা

Volunteer Fiesta 2026 গত শুক্রবার, ১০ এপ্রিল, চুয়াডাঙ্গা জেলার পুলিশ পার্ক কমিউনিটি সেন্টার-এ দিনব্যাপী আয়োজন Volunteer ...
11/04/2026

Volunteer Fiesta 2026

গত শুক্রবার, ১০ এপ্রিল, চুয়াডাঙ্গা জেলার পুলিশ পার্ক কমিউনিটি সেন্টার-এ দিনব্যাপী আয়োজন Volunteer Fiesta 2026 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল স্বেচ্ছাসেবীর সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।উক্ত আয়োজনে ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গা এর প্রায় ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

আয়োজনে এনসিটিএফ চুয়াডাঙ্গার ১১ জন সদস্যকে তাদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

গেইমস সেগমেন্টে বালিশ বদল খেলায় বিজয়ী হয়েছেন—
এনসিটিএফ চুয়াডাঙ্গার জেবা তাসনিয়া,সুমাইয়া নাজনীন স্নেহা ও সাবিবা বিনতে করিম।

র‍্যাফেল ড্র-তে পুরস্কার অর্জন করেছেন—
মোঃ মেজবাউর রহমান রনক,ইফফাত তাইয়িবা ইশারা,তাসলিম আল মাহমুদ,নিলিমা তাবাছুম,তোহুরা খান আমিনা ও মো:তামিম সালাম।

দিনব্যাপী পরিচিতি পর্ব, গেইমস ও ইন্টারঅ্যাকটিভ এক্টিভিটি, ট্রেজার হান্ট, র‍্যাফেল ড্র এবং সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সমন্বয় আরও দৃঢ় হয়েছে।
ধন্যবাদ সকল স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্টদের—আপনাদের অংশগ্রহণই এই আয়োজনকে করেছে সফল।

হাম থেকে সুরক্ষিত থাকতে জানুন ও মানুন।
08/04/2026

হাম থেকে সুরক্ষিত থাকতে জানুন ও মানুন।

Address

Chuadanga
Chuadanga
7200

Alerts

Be the first to know and let us send you an email when Nctf Chuadanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nctf Chuadanga:

Share