RESWO

RESWO RESWO is a non-political and voluntary social development organization.

The organization was established on 1 January 1997 in Chuadanga, a border district in the south-west of Bangladesh, with the dedicated efforts of some like-minded social workers.

05/05/2024
অন্যায়ভাবে প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়া দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিতচুয়াডাঙ্গা...
18/04/2024

অন্যায়ভাবে প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়া দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার সি এন্ড বি পাড়ার কৃষক আপেল উদ্দিনের ৪১ শতক জমিতে লাগানো প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়া দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সি অ্যান্ড বি পাড়ার চরের মাঠে কৃষক আপেল উদ্দিনের কেটে দেয়া পেঁপে বাগানে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৫ এপ্রিল সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মনু ও রবিউল ইসলামের নেতৃত্বে পাঁচ/সাত জন দুষ্কৃতকারী আপেল উদ্দিনের ৪১ শতক জমিতে লাগানো প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী কৃষক আপেল উদ্দিন চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু গত দুইদিনেও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় চুয়াডাঙ্গা জেলা কৃষকজোট ও স্থানীয় কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস, কৃষক নেতা ওমর আলী মন্ডল , আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর, ইকরামুল প্রমুখ। বক্তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চিহ্নিত দুষ্কৃতকারীদের দ্রæত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষক আপেল উদ্দিনের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কৃষক জোট নেতৃবৃন্দসহ স্থানীয় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

আগামীকাল ঠিক সকাল ৯টায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।সকল কৃষক ও কৃষক বান্ধবদের কে আহবান জানাচ্ছি যোগদান করার জন্য । -স...
17/04/2024

আগামীকাল ঠিক সকাল ৯টায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।সকল কৃষক ও কৃষক বান্ধবদের কে আহবান জানাচ্ছি যোগদান করার জন্য । -সভাপতি/সম্পাদক ,জেলা কৃষক জোট-চুয়াডাঙ্গা।

জিকে সেচ প্রকল্পের অকেজো পাম্প দ্রুত সচল করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।গতকাল বেলা ১১ টায় আলমডাঙ্গা পানি শুন্য জিকে খালে...
19/03/2024

জিকে সেচ প্রকল্পের অকেজো পাম্প দ্রুত সচল করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

গতকাল বেলা ১১ টায় আলমডাঙ্গা পানি শুন্য জিকে খালের মধ্যে, জিকে সেচ প্রকল্পের অকেজো পাম্প সচল করার দাবিতে কৃষক জোট’র পক্ষ থেকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে জিকে সেচ প্রকল্পের সবগুলো পাম্প অকেজো হওয়ায় জিকে সেচ খালে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না ফলে জিকে সেচ প্রকল্পের আওতাধীন আলমডাঙ্গা উপজেলার ৪৯১০ হেক্টর এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ১২৫০ হেক্টর জমির বোরো ধান, ভূট্টা, সবজী ও অন্যান্য ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। কৃষকরা বলেন, জিকে খালের আওতাভূক্ত জমিতে সেচ ব্যবস্থা সম্পূর্ণভাবে জিকে খালের উপর নির্ভরশীল। জিকে খালের পানি সরবরাহ পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এই এলাকার বোরো ধান, ভূট্টা, সবজী ও অন্যান্য ফসল চাষ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় অনেক এলাকার ফসল নষ্ট হয়ে গেছে, অনেক এলাকায় সেচের অভাবে চাষ করা সম্ভব হয়নি। ভূক্তভোগি কৃষকদের ক্ষতিপুরণ প্রদানসহ জরুরী ভিত্তিতে জিকে সেচ প্রকল্পের সেচ পাম্প সচল করা প্রয়োজন।
এমতাবস্তায় জিকে সেচ প্রকল্পের অকেজো পাম্প দ্রæত সচল করে সেচ ব্যবস্থা স্বাভাবিক করার দাবীতে আলমডাঙ্গা উপজেলা কৃষক জোট’র পক্ষ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট’র সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ^াস, আলমডাঙ্গা উপজেলা কৃষক জোট’র উপদেষ্টা ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, উপজেলা কৃষক জোট সভাপতি ইমদাদুল হক, সম্পাদক আব্দুল মালেক, সহসভাপতি জান্নাতুল ফেরদৌস ও মহসীন আলী, কালিদাসপুর ইউনিয়ন কৃষক জোট’র সম্পাদক হাসানুজ্জামান, সহসভাপতি আসাদুজ্জামান, ডাউকি ইউনিয়ন কৃষক জোট’র সহসভাপতি মোজাম্মেল হক, কুমারী ইউনিয়ন কৃষক জোট’র সহসভাপতি তহমিনা খাতুন, রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম, চাষাবাদ প্রকল্প সমন্বয়কারী মসিউর রহমান, প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকি প্রমুখ।

মানবন্ধনে আলমডাঙ্গা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সাধারন কৃষকসহ কৃষক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল ১৯ ফেব্রæয়ারি সোম...
19/02/2024

সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গতকাল ১৯ ফেব্রæয়ারি সোমবার বেলা ১১টায় কৃষকের অধিকার আদায়ে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কৃষক জোটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বীজ প্রত্যয়ন এজেন্সির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক জোটের সভাপতি এসএম আব্দুল মোমিন টিপু। সভায় অতিথি হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কৃষক জোটের পক্ষ থেকে নয় দফা লিখিত দাবি তুলে ধরে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং অধিকার আদায়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দের কাছে কার্যকর উদ্যোগের আহবান জানানো হয়।

দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আয়োজিত মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সম্পাদক শাহজাহান আলী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন, জেলা কৃষক জোটের সহসভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দার।
এরপর মুক্ত আলোচনায় কৃষি ও কৃষকের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষক জোট’র সভাপতি ইমদাদুল হক। দামুড়হুদা উপজেলা কৃষক জোট’র সভাপতি ইমতিয়াজ হোসেন । জেলা কৃষক জোটের সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলূ, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোট’র সভাপতি আব্দুল জব্বার প্রমূখ।
অতিথিবৃন্দের আলোচনার শুরুতেই রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম চাষাবাদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কৃষক জোটের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর উপস্থিত অতিথি হিসাবে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবুন্দের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, বাংলাদেশ কৃষক সমিতির (কমিউনিষ্ট পার্টি) আহবায়ক লুতফর রহমান, বাংলাদেশ কৃষক সমিতির (ওয়ার্কাস পার্টি) সেক্রেটারী জামাত আলী। অতিথি হিসাবে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, দৈনিক সময়ের সমীকরণের স্টাফ রিপোর্টার মেহেরাব্বিন সানভি, দৈনিক আকাশ খবর এর স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।

রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষকজোটের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে তারা কৃষকের বিভিন্ন সমস্যা সামাধান ও অধিকার আদায়ে স্ব-স্ব অবস্থান থেকে কৃষক জোটের পাশে থাকার আশ^াস দেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির (কমিউনিষ্ট পার্টি) যুগ্ম আহবায়ক খন্দকার নুরুল ইসলাম ইয়াসিন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির (কমিউনিষ্ট লীগ) আহবায়ক আরশেদ আলী, বাংলাদেশ কৃষক সমিতির (ওয়ার্কাস পার্টি) সহসভাপতি হাসানুজ্জামান খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার ইসলাম রকিব, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জামান আখতার, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা ,উপজেলা ও ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাষাবাদ প্রকল্প সমন্বয়কারী মসিয়ুর রহমান। সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকি, ফিল্ড অর্গানাইজার মামুনুর রশিদ ও সাধন কুমার কর।

সংসদ সদস্য ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানালো কৃষক জোট চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযো...
21/01/2024

সংসদ সদস্য ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানালো কৃষক জোট চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে রিসো ও কৃষক জোট চুয়াডাঙ্গার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল সন্ধা সাড়ে ৬টার দিকে রিসো’র কর্মকর্তা বৃন্দ ও চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতৃবৃন্দ সংসদ সদস্যের পার্টি অফিসে গিয়ে তাঁর হতে ফুল তুলে দেন এবং কুশল বিনিময় করেন। এসময় কৃষক জোটের নেতৃবৃন্দ জেলার কৃষিতে বিভিন্ন সমস্যা বিষয়ে সংস্দ সদস্যের নিকট তুলে ধরেন। সমস্যা সমুহ সমাধানের প্রতিশ্রæতি প্রদানের সাথে সাথে রিসো’র নির্বাহী পরিচালক ও কৃষক জোটের সকল নের্তৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান। কৃষক জোট নের্তৃবৃন্দ আরো জানান দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো চুয়াডাঙ্গা বাস্তবায়িত চাষাবাদ প্রকল্পের আওতায় মোট জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মোট ১৭ টি কৃষক জোট কৃষকের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আলাপকালে আগামী ফেব্রæয়ারী মাসে আসন্ন কৃষক জোটের কংগ্রেস বিষয়ে আলোচনা করা হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সভাপতি এ্যাড রবিউল ইসলাম রবি, সহসভাপতি মজনুল হক পচা ও রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।

Address

Chuadanga
Chuadanga
7200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712944277

Alerts

Be the first to know and let us send you an email when RESWO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RESWO:

Share