11/05/2026
জাতীয় অনলাইন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর শুভ উদ্বোধনে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স-এর ফুলেল শুভেচ্ছা
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আজকে ১১ মে, ২০২৬ তারিখে রাজধানীর পল্টনে যাত্রা শুরু করল জাতীয় অনলাইন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’ (Asia Post)
গণমাধ্যমটির এই শুভ যাত্রায় চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এশিয়া পোস্ট-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ মহোদয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেন সংগঠনের সভাপতি আসলাম হোসেন।
আমরা আশা করি, ‘ইওর গ্লোবাল ভয়েস’ স্লোগানকে ধারণ করে এশিয়া পোস্ট দেশ ও মানুষের কথা বলবে। এশিয়া পোস্ট-এর উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি।