খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি

খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/EAWfyYyQqXHBWXnE8

01/06/2026

আলহামদুলিল্লাহ
খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি ২০২৫-২০২৬ অর্থবছরে খ ক্যাটাগরিতে অনুদান প্রাপ্ত হয়েছে।

খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অরগানাইজেশান, খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি ও খোর্দ্দ গহিরা বার্সেলোনার উদ্যোগে বেড়িবাঁধ থে...
30/05/2026

খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অরগানাইজেশান, খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি ও খোর্দ্দ গহিরা বার্সেলোনার উদ্যোগে বেড়িবাঁধ থেকে সাগর পাড়ে নামার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্লকগুলো এনে বসিয়ে দেওয়া হচ্ছে ।

খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির ঈদ পূর্ণমিলনী।
29/05/2026

খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির ঈদ পূর্ণমিলনী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের লাইব্রেরিতে আয়োজন করা হয় কবির রচিত বিভিন্ন সাহিত্যকর্ম থেকে বইপা...
25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের লাইব্রেরিতে আয়োজন করা হয় কবির রচিত বিভিন্ন সাহিত্যকর্ম থেকে বইপাঠ অনুষ্ঠান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কবির কবিতা, গল্প, প্রবন্ধ ও গান থেকে পাঠ করেন এবং তাঁর সাহিত্যকর্মের মানবতা, সাম্য ও দ্রোহের চেতনাকে নতুনভাবে অনুভব করেন।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা ছড়িয়ে দেওয়া এবং বাংলা সাহিত্য সম্পর্কে আগ্রহ সৃষ্টি করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।

জাতীয় কবির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

নজরুলের চেতনা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।

21/05/2026

গুণীজনদের জীবন ও কর্মের ওপর বছরব্যাপী ধারবাহিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে জাতীয় গ্রন্থকেন্দ্র। এ পর্যায়ে...

খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীন মিসবাহ জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘গুণী...
21/05/2026

খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীন মিসবাহ জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘গুণীজন স্মরণে অনুষ্ঠান আয়োজন’ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে পাঠাভ্যাস বৃদ্ধি, সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং গুণীজনদের স্মরণে কার্যকর উদ্যোগ গ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি সবসময় জ্ঞানচর্চা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

গভীর আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, জনাবা আফসানা বেগম মহোদয় পুনরায় জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ...
17/05/2026

গভীর আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, জনাবা আফসানা বেগম মহোদয় পুনরায় জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বই, পাঠাভ্যাস ও গ্রন্থাগার আন্দোলনের বিকাশে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব জাতীয় গ্রন্থকেন্দ্রকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে—এমন প্রত্যাশা আমাদের সবার।

খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, সফলতা এবং কর্মময় জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

বই হোক আলোর পথ, জ্ঞানের হোক মুক্ত বিস্তার।

বই: শ্রেষ্ঠ গল্পগল্প: রামের সুমতিলেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়রিভিউ লেখক: মোঃ সোবহান উদ্দীনএই গল্পের বইয়ে মোট ১২টি গল্প র...
16/05/2026

বই: শ্রেষ্ঠ গল্প
গল্প: রামের সুমতি
লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রিভিউ লেখক: মোঃ সোবহান উদ্দীন

এই গল্পের বইয়ে মোট ১২টি গল্প রয়েছে। সবগুলো গল্পই অসাধারণ। হিন্দু কুসংস্কারের অনেককিছু উঠে এসেছে এই গল্পগুলোতে। অামি এখানে শুধু রামের সুমতি গল্পটির রিভিউ লেখার চেষ্ঠা করছি।

" রামের সুমতি গল্পে, রাম ছোটবেলা থেকে বৌদির কাছে বড় হয়। তাঁর সব অাহ্লাদি বৌদির কাছে। ১৭/১৮ বছর বয়সেও সেই বৌদির কোলে মাথা গুজে। বৌদির হাতে ভাত খায়।

রাম চঞ্চলপ্রকৃতির একজন ছেলে। সারাদিন এদিক-ওদিক ছুটে। বৌদি তাকে প্রশ্রয় দেয় বলে সবাই নারাণিকে দোষারূপ করে। নারাণি এসব কথা কানে নেন না। পরম মমতায় মায়ের মতো করে রামকে বড় করে তুলে।

এদিকে নারাণির মা দিগম্বরী ছোট মেয়েকে নিয়ে রামের বাড়িতে চলে এসেছে। স্থায়ীভাবে এখানে থাকবে। দিগম্বরী রামকে দুচোখে সহ্য করতে পারে না। সুযোগ বুঝে রামের দোষ প্রচার করে দিগম্বরী। রামকে বিষিয়ে তুলে। রামও ডাকে ডাইনী, বুড়ি ইত্যাদি ডাকে।

দিগম্বরী মুখ বুঝে মায়ের সব অন্যায় সহ্য করে। দিগম্বরী একসময় রামকে অালাদা করে দিতে সক্ষম হয়। সবকিছু ভাগ হয়ে যায়। বাড়ির মাঝখানে বেড়া দিয়ে দেওয়া হয়। ঘর ভাগ করে দিয়ে দেওয়া হয়। তিনদিন ধরে রাম কিছু খায় না। বেড়ার ঐপাশে নারাণিও খায় না।

শেষমুহুর্তে কি হবে? রাম-নারাণি অাবার অাগের মতো সম্পর্কে ফিরে যাবে? নাকি অশুভ শক্তি নারাণির মা দিগম্বরীর বিজয়ী হবে? কৌতূহল থাকুক! এই কৌতূহলের সমাপ্তির জন্য রামের সুমতি গল্পটি পড়ুন। সেইসাথে সাহিত্যচর্চায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মুন্সিয়ানা তা উপলব্ধি করুন।।"

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রেষ্ঠ গল্প'
বইটি পড়ার জন্য চলে অাসুন খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরিতে। এবং এন্ট্রি করে নিয়ে যান এক সপ্তাহের জন্য।

🎉 শুভ জন্মদিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোহিদুল ইসলাম তুহিন 🎂🎁খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক  সংগঠন...
12/05/2026

🎉 শুভ জন্মদিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোহিদুল ইসলাম তুহিন 🎂🎁

খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সংগঠন ও খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির নীতি নির্ধারণী পরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোহিদুল ইসলাম তুহিনকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার আগামী দিনগুলো হোক সুখ, শান্তি, সাফল্য ও সমৃদ্ধিতে ভরপুর—এই কামনাই রইলো খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অর্গানাইজেশন ও খোদ্দ গহিরা পাবলিক লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে।

শুভ জন্মদিন! 🌸

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে 'বই আড্ডা'  প্...
08/05/2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে 'বই আড্ডা' প্রোগ্রামের আয়োজন করা হয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প 'হৈমন্তী' নিয়ে বই আড্ডায় মেতে উঠে পাঠকবৃন্দ। পাঠকদের আড্ডায় উঠে আসে গল্পটির বিভিন্ন দিক। মোঃ সোহেল বলেন, কবিগুরু অপুর জবানিতে হৈমন্তী সম্পর্কে বলেছেন "সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ"। এই লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে যে, স্ত্রীকে কেবল আইনি বা সামাজিক অধিকারভুক্ত কোনো 'ভোগের বস্তু' বা 'সম্পত্তি' হিসেবে দেখা উচিত নয়। বরং তিনি হলেন জীবনের পরম প্রাপ্তি বা 'সম্পদ', যাকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আগলে রাখতে হয়।

অন্য পাঠক মোঃ ছোবহান উদ্দীন বলেন ছোট গল্পটিতে হৈমন্তী নামের এক মুক্তপ্রাণ তরুণী যৌতুকের বলি হয়ে মানসিক নির্যাতন ও শোষণের শিকার হয়ে অকালে প্রাণ হারায়, যা সমাজের ভণ্ডামি ও মধ্যবিত্তের লোভকে উন্মোচন করে।

Address

Khordo Gohira, Anowara
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি:

Share